মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৫ ১২ : ১৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিহারের খিজারসরাই এলাকায় এক অবিশ্বাস্য ও নৃশংস ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কির জেরে এক মহিলা রাগের বশে নিজের স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে ফেলে এবং সেটির একটি অংশ গিলে ফেলে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খিজারসরাই এলাকার বাসিন্দা ছোটে দাসের সঙ্গে তাঁর স্ত্রীর মধ্যে প্রথমে সামান্য ঝগড়া শুরু হয়। কিন্তু সেই ঝগড়া ধীরে ধীরে উত্তপ্ত তর্কে পরিণত হয়। স্বামী ঘুমিয়ে পড়তেই রাগে উন্মত্ত হয়ে স্ত্রী হঠাৎ স্বামীর জিভে কামড় বসান। কামড়ের ফলে ছোটে দাসের জিভের একটি অংশ ছিঁড়ে যায় এবং স্ত্রী সেটির অংশ গিলে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
জানা গেছে, ঝগড়ার পরে স্ত্রী স্বামীকে ফ্লুয়ড খাইয়ে অচৈতন্য করে জিভ কেটে নেয় এবং তা গিলে খেয়েও নেয়। আক্রান্ত স্বামী পুলিশকে জানান, স্ত্রীর মধ্যে অস্বাভাবিক শক্তি আছে। স্ত্রী নিরুদ্দেশ, পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনার পরপরই ছোটে দাস রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাঁকে খিজারসরাই কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে জিভে গুরুতর ক্ষত ও রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাঁকে মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
খিজারসরাই সিএইচসির চিকিৎসক ডা. মীনা রাই জানান, “গতরাতে এক রোগী এসেছিলেন যার জিভ আংশিক কাটা অবস্থায় ছিল। পরে জানা যায়, তাঁর স্ত্রীই কামড়ে দিয়েছেন। ক্রমাগত রক্তপাত হচ্ছিল, তাই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মগধ মেডিক্যালে পাঠানো হয়।” এদিকে, স্থানীয়দের দাবি, আহত অবস্থাতেও দম্পতি হাসপাতাল পর্যন্ত একে অপরের সঙ্গে ঝগড়া চালিয়ে যান, যা উপস্থিত প্রত্যক্ষদর্শীদের হতবাক করে দেয়।
ঘটনা নিয়ে খিজারসরাই থানার ইনচার্জ রঞ্জন কুমার জানান, “এখনও পর্যন্ত থানায় এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি আমাদের নজরে আনুষ্ঠানিকভাবে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখযোগ্যভাবে, কয়েক মাস আগে রাজস্থানের ঝালাওর জেলাতেও অনুরূপ এক ঘটনা ঘটেছিল। সেখানেও এক নারী রাগের বশে স্বামীর জিভ কামড়ে ফেলেছিলেন, ফলে স্বামী গুরুতর আহত হন। পরে ওই নারী নিজের কাজের জন্য অনুশোচনায় ভুগে ঘরে নিজেকে বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় তাঁকে বাঁচানো সম্ভব হয়।
খিজারসরাইয়ের এই সাম্প্রতিক ঘটনা আবারও প্রশ্ন তুলেছে পারিবারিক সহিংসতা ও মানসিক অস্থিরতার ভয়াবহ মাত্রা নিয়ে, যা ক্রমেই সমাজে এক অস্বাভাবিক ও উদ্বেগজনক রূপ নিচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?