রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১১ অক্টোবর ২০২৫ ১১ : ৩৬Soma Majumder
আমরা সাধারণত মনে করি, শেখা ও মনে রাখার ক্ষমতা একান্তই মস্তিষ্কের কাজ। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, মানবদেহের সাধারণ কোষগুলিও একধরনের ‘স্মৃতি’ ধারণ করতে পারে! নিউইয়র্ক ইউনিভার্সিটি-এর গবেষকরা আবিষ্কার করেছেন, মানুষের শরীরের নন-নিউরাল বা অমস্তিষ্কীয় কোষও সঠিকভাবে ব্যবধান রেখে দেওয়া সংকেতের প্রতিক্রিয়া মনে রাখতে সক্ষম।
আমরা জানি, দীর্ঘক্ষণ একটানা পড়ার চেয়ে অল্প অল্প করে বিরতি দিয়ে পড়া বা অনুশীলন করা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। একে বলা হয় স্পেশিং এফেক্ট। এবার বিজ্ঞানীরা প্রমাণ করলেন, এই একই নীতি মস্তিষ্কের বাইরে, শরীরের সাধারণ কোষেও কার্যকর। গবেষণায় দেখা গেছে, যখন কোষগুলোকে একটানা রাসায়নিক সংকেত না দিয়ে মাঝেমাঝে ছোট ছোট ‘বার্স্ট’ বা তরঙ্গ আকারে সংকেত পাঠানো হয়, তখন তাদের প্রতিক্রিয়া অনেক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হয়।
আরও পড়ুনঃ যন্ত্রণাদায়ক মৌমাছির হুল মাত্র ৬০ মিনিটে নষ্ট করে দেয় ক্যানসারের বিষ! কী বলছে গবেষণা?
গবেষক দলটি পরীক্ষাগারে মানবদেহের কোষ তৈরি করে তাতে একটি বিশেষ টরিপোর্টার জিন’ যুক্ত করেন। এই জিনটি সক্রিয় হলে কোষের মধ্যে আলো জ্বলে ওঠে। ফলে কোষটি ‘সাড়া’ দিচ্ছে কিনা বোঝা যায়। বিজ্ঞানীরা এরপর রাসায়নিক সংকেত দিয়ে কোষে শেখার মতো পরিবেশ তৈরি করেন।
এই পরীক্ষায় অবাক করা ফলাফল মিলেছে। বিজ্ঞানীরা জানান, যখন কোষগুলো একটানা সংকেত পেয়েছিল, তখন প্রতিক্রিয়া তুলনামূলক কম ছিল। কিন্তু নির্দিষ্ট বিরতিতে সংকেত দেওয়া হলে সেই প্রতিক্রিয়া অনেক বেশি তীব্র এবং দীর্ঘমেয়াদি হয়েছে। গবেষণায় আরও জানা যায়, এই কোষীয় শেখার প্রক্রিয়া নির্ভর করে দুটি মূল প্রোটিনের ওপর। যা ইআরকে ও সিআরইবি। এই দুই প্রোটিন মস্তিষ্কে স্মৃতি তৈরি এবং শেখার প্রক্রিয়াতেও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা যখন এই প্রোটিন দুটির কাজ বন্ধ করে দেন, তখন কোষগুলোর শেখার ক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে যায়। অর্থাৎ কোষের এই আচরণ নিছক কাকতালীয় নয়, বরং এটি জীবনের একটি মৌলিক বৈশিষ্ট্য।

যুগান্তকারারী গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে ওষুধের চিকিৎসায় আসতে পারে বিপ্লব। গবেষকরা মনে করছেন, এই আবিষ্কার ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে এক বড় পরিবর্তন আনতে পারে। বর্তমানে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে মূলত ডোজ বা পরিমাণের ওপর জোর দেওয়া হয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, ওষুধ দেওয়ার সময় ও বিরতি ঠিকঠাক নির্ধারণ করলেও তার কার্যকারিতা অনেক বেশি হতে পারে। অর্থাৎ কম মাত্রার ওষুধ দিয়েও দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যেতে পারে।
গবেষণার প্রধান বিজ্ঞানীদের কথায়, “এই গবেষণা প্রমাণ করে যে শেখা ও মনে রাখার নীতি শুধু নিউরনের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের প্রতিটি স্তরেই, এমনকী একেকটি সাধারণ কোষেও এই নীতি গভীরভাবে কাজ করে।” অর্থাৎ, শেখা ও স্মৃতি শুধু মস্তিষ্কের বিশেষ গুণ নয়, এটি জীবনেরই অন্তর্নিহিত বৈশিষ্ট্য। ক্লাসরুমে যেমন নিয়মিত বিরতি দিয়ে পড়া ফলপ্রসূ হয়, তেমনই শরীরের ক্ষুদ্র কোষও সময়ের ব্যবধান চিনে নিজেদের প্রতিক্রিয়া তৈরি করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?