রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১০ অক্টোবর ২০২৫ ২৩ : ৩৪Sanchari Kar
আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ যেন প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। অফিসের ডেডলাইন সামলানো থেকে শুরু করে ফিরে কী রান্না হবে, সম্পর্কের টানাপোড়েন, বাদ নেই কিছুই। ছোট বা বড়— যে কোনও কারণেই হোক, চাপের প্রভাব শরীর এবং মনের উপর পড়েই। সহজভাবে বলতে গেলে, স্ট্রেস হল শরীর এবং মনের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া যখন আমরা কোনও পরিস্থিতিকে কঠিন বা চ্যালেঞ্জ হিসাবে অনুভব করি। তবে দীর্ঘদিন ধরে জমে থাকা মানসিক চাপ ধীরে ধীরে শারীরিক অসুস্থতার রূপ নিতে পারে। তাই মানসিক সুস্থতার জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট বা চাপ নিয়ন্ত্রণের গুরুত্ব অনেক।
কাউন্সেলিং সাইকোলজিস্ট আকৃতি ভাঞ্জো জানান, “আজকের দ্রুতগতির জীবনে আমাদের মন ক্রমাগত চাপের মধ্যে থাকে। যেমন একটি গাড়ি নিয়মিত সার্ভিস ছাড়া মসৃণভাবে চলতে পারে না, তেমনই আমাদের মনকেও মাঝে মাঝে সচেতনভাবে বিশ্রাম দিতে হয়, যাতে তা আবার নতুনভাবে কাজ করতে পারে।”
তিনি সহজে যে কোনও জায়গায় স্ট্রেস কমানোর পাঁচটি কৌশল শেয়ার করেছেন।
৪-৭-৮ শ্বাস-প্রশ্বাস কৌশল
এই অনুশীলনে ৪ সেকেন্ড শ্বাস নিন, ৭ সেকেন্ড ধরে রাখুন, এবং ৮ সেকেন্ড ধরে ধীরে শ্বাস ছাড়ুন। ৩–৫ বার পুনরাবৃত্তি করলে এটি শরীরের রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিস্টেম সক্রিয় করে, মন শান্ত করে।
প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন
একটি নিরিবিলি জায়গায় বসে শরীরের বিভিন্ন অংশের পেশি টানুন এবং ছেড়ে দিন।
উদাহরণস্বরূপ প্রথমে পায়ের পেশি টানুন, কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। এভাবে শরীরের বিভিন্ন অংশে অনুশীলন করুন — এটি শরীর ও মন দুটোই আরাম দেয়।
ডুডলিং
চিন্তা যদি মাথা থেকে সরাতে না পারেন, তাহলে কিছু আঁকিবুঁকি করুন।
মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে লাইন, ঘূর্ণি, বা প্যাটার্ন আঁকুন। এটি মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এবং মানসিক চাপ কমায়।
স্কুইজ হাগ
নিজেকে আলতোভাবে জড়িয়ে ধরুন, ২০–৩০ সেকেন্ড হালকা চাপ দিন।
ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন। চাইলে আস্তে আস্তে দুলে নিতে পারেন।
এতে শরীরে ‘অক্সিটোসিন’ হরমোন নিঃসৃত হয়, যা প্রশান্তি ও উষ্ণতার অনুভূতি দেয়।
উদ্দেশ্যপূর্ণ হাঁটা
মাত্র ১০ মিনিটের মনোযোগী হয়ে হাঁটা শরীর এবং মনের ভারসাম্য ফেরাতে সাহায্য করে। ধীরে হাঁটুন, পায়ের মাটিতে ছোঁয়ার অনুভূতিতে মন দিন এবং শ্বাসের ছন্দের সঙ্গে হাঁটার তাল মিলিয়ে নিন।
মানসিক চাপ জীবনের অংশ, তবে তার প্রভাব নিয়ন্ত্রণ করা আমাদের হাতে। এই সহজ কৌশলগুলি যদি প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে চাপের মুহূর্তগুলোও আপনি অনেক শান্তভাবে মোকাবিলা করতে পারবেন। একটু সচেতনতা, নীরবতা আর নিজের প্রতি যত্ন, এটাই আজকের দ্রুতগতির জীবনে মানসিক ভারসাম্য রক্ষার মূল চাবিকাঠি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?