শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পেট ব্যথা-ডায়েরিয়া, কাটাছেঁড়া থেকে দাঁত ব্যথা! আচমকা রোগের কবলে পড়লে আর্য়ুবেদিক টোটকায় পাবেন স্বস্তি

সোমা মজুমদার | ১০ অক্টোবর ২০২৫ ২২ : ২৬Soma Majumder

যতই আমরা নীরোগ থাকার চেষ্টা করি না কেন, আধুনিক যুগের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস যে শরীরের উপর বড় প্রভাব ফেলে। ইদানীং অল্প বয়সেই যেমন জাঁকিয়ে বসছে ক্রনিক অসুখ, আবার ঘন ঘন বেশ কিছু শারীরিক সমস্যায় কাহিল হন অনেকে। যার জন্য চটজলদি স্বস্তি পেতে কয়েকটি আয়ুর্বেদিক টোটকায় ভরসা রাখতে পারেন। 


* বমিঃ গ্যাস-অম্বল, অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি দিতে পারে লবঙ্গ। বমি হলেও এলাচ ফোটানো জল খেলে উপকার পাবেন। 


* পেটের সমস্যা: আবহাওয়া বদলের সময়ে কিংবা গুরুপাক খেলে অনেক সময়ে পেটের নানা  সমস্যা ভোগায়। আদা চা কিংবা পেপারমিন্ট চা খেলে স্বস্তি পাবেন। 

* বদহজম- বর্তমান জীবনযাত্রায় বদহজম নিত্যদিনের সঙ্গী। বদহজম হলেই ভুগলে এক কাপ গরম জলে এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খেয়ে দেখুন তো! ঝটপট উপকার পাবেন। খানিকটা মৌরি চিবিয়ে খেলেও উপকার পাবেন। 

* ক্লান্তি- আচমকা খুব ক্লান্ত লাগলে মৌরি আর চিনি একসঙ্গে খেয়ে নিন৷ নিমেষে বেশ তরতাজা অনুভব করবেন। 

* ডায়ারিয়া: পেটে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে ডায়ারিয়া হতে পারে। এক্ষেত্রে ভাতের সঙ্গে দই মিশিয়ে খেলে অন্ত্রে ভাল ব্যাকটেরিয়া ঠিক থাকবে৷ 

* মাথা ব্যথা- সামান্য মানসিক চাপ পড়লেই মাথা দপদপ, রগের দু’পাশ ধরে যন্ত্রণা হয়? আচমকা এমন ব্যথা শুরু হলে আদা চা খেতে পারেন অথবা কপালে ঠান্ডা সেঁক দিন।  

* নিউমোনিয়া: নিউমোনিয়া প্রতিরোধে হিং দারুণ কার্যকরী। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর হিং-এ রয়েছে ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম এবং কার্বোহাইড্রট। এই হিং মেশানো জল খেলে শরীর ও ফুসফুস দুই-ই চাঙ্গা থাকে। 

* দাঁত ব্যথা- দাঁতের ব্যথায় আদা ঘরোয়া প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়। আদার প্রদাহ-বিরোধী এবং ব্যথানাশক বৈশিষ্ট্য রয়েছে, যা দাঁতের ব্যথা উপশম করতে সাহায্য করে। আদার রস গরম করে দাঁত ব্যথার জায়গায় লাগালে আরাম পাবেন। 

* কেটে গেলে: কাঁচা হলুদের অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কথা আমরা ছোট থেকেই জানি। ক্ষত স্থানে কাঁচা হলুদ লাগালে ক্ষতস্থান তাড়াতাড়ি শুকিয়ে যায়। কাটা জায়গায় তেলে হলুদ গরম করে লাগালে ক্ষতস্থান নিরাময় হবে। 


* কাশি- সারাদিন, বিশেষ করে রাত হলেই খুসখুসে কাশিতে ভোগেন অনেকে। কিছু ক্ষেত্রে বুকে কফ বসে এমন পরিস্থিতি হয় যে রীতিমতো শ্বাসকষ্ট হতে শুরু করে। এই পরিস্থিতিতে এক চা চামচ মধু অথবা আদা দিয়ে চা খেতে পারেন। গরম জলে স্টিম বা বাষ্প নাক দিয়ে টানলেও উপকার পাবেন। 

* অনিদ্রা- কারণে-অকারণে অনিদ্রার সমস্যা অনেকেরই রয়েছে। ক্যামোমাইল চা অথবা গরম দুধে এক চিমটে নাটমেগ দিয়ে খেতে পারেন। এতে মন শরীর ও শান্ত হয় এবং দ্রুত ঘুম চলে আসে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া