রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সংসার চালাতে হিমশিম খাচ্ছেন? কিছুতেই বাজার খরচে লাগাম টানতে পারছেন না? সহজ টোটকাতে হবে মুশকিল আসান

সোমা মজুমদার | ১০ অক্টোবর ২০২৫ ২২ : ২৩Soma Majumder

সময়ের সঙ্গে বেড়েই চলেছে সংসার খরচ! যাতায়াত, ফোনের বিল, ইলেকট্রিক বিল, মুদি বাজার, সবেতেই লাগামছাড়া খরচের পাহাড়। ইদানীং যেখানে জীবনযাত্রার খরচের ভারে আয়-ব্যয়ের হিসাব মেলানো মুশকিল, সেখানে আবার সঞ্চয়! তবে দুর্মূল্যের বাজারেও একটু হিসেব আর স্বদিচ্ছাতেই সঞ্চয়ের পথ সহজ হতে পারে। অন্তত বাজারের খরচ কমিয়ে সঞ্চয়ী হওয়ার শুরুটা করতে পারেন। শুধু আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে সাজাতে হবে খরচের খাতা। জানতে হবে ব্যয় কাটছাঁট করার কৌশল।

•    সাশ্রয়ী খাবারে পুষ্টি: খরচ কমাতে না খেয়ে থাকতে হবে, তা কিন্তু নয়৷ বরং জানতে হবে খাবারের পুষ্টিগুণ। সাশ্রয়ী খাবারে কীভাবে পুষ্টির চাহিদা মেটানো যায় তা খেয়াল করুন। সেক্ষেত্রে একই উপকরণ দিয়েও বাহারি পদ তৈরি করতে পারেন। শপিংমলে বাজার করার বদলে কাঁচাবাজারে সবজি, ফল কিংবা আমিষ বাজার করুন। দামের বেশ অনেকটা পার্থক্য বুঝতে পারবেন।

•    দাম দেখে কিনুন: ব্র্যান্ড ভেদে বাজারচলতি অনেক জিনিসের দামই ভিন্ন হয়। যে কোনও জিনিস কেনার আগে অবশ্যই সেই দাম যাচাই করে নিন। মশলা, তেল থেকে শুরু করে আটা, ময়দা, ডাল, লবণ, চিনি ইত্যাদি পণ্যেও এই তারতম্য চোখে পড়বে। আবার অনেক জিনিস পরিমাণে বেশি কিনলে দাম কিছুটা কম পড়ে। তাই বলে দরকারের চেয়ে বেশি কিনবেন না, এতে জিনিস নষ্ট হতে পারে। বিশেষ করে যে সব পণ্যে ‘এক্সপেয়ারি’র নির্দিষ্ট সময়সীমা থাকে তা খুব বেশি কিনলে নষ্ট হয়ে যেতে পারে। 

•    খরচ সামলিয়ে পুষ্টির চাহিদা মেটান: রোজের খাবারে পর্যাপ্ত প্রোটিনের চাহিদা পূরণ করা প্রয়োজন। সপ্তাহের সাত দিন মাছ, মাংসের বদলে কিছুটা বুদ্ধি খাটিয়ে বিকল্প খাবার দিয়েও প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। যেমন উদ্ভিজ্জ কিছু প্রোটিন আছে যাতে কম খরচে যেমন চাহিদা মিটবে, স্বাদেও বদল আসবে। যেমন শিমের বীজ, পনির, ডাল, সয়াবিনে মতো খাবার প্রোটিনে ভরপুর। আমিষ-নিরামিষ মিলিয়ে খেলে বাঁচবে খরচ। 

•    পরিবারের সদস্যদের খাদ্যাভাস- পরিবারে কতজন সদস্য, কার খাওয়ার অভ্যাস কেমন, সেই বুঝে বাজার করুন। পরিকল্পনা মাফিক খাদ্যতালিকা সাজান। একইসঙ্গে বাড়িতে অতিথিদের নিমন্ত্রণ থাকলেও বুঝেশুনে বাজার করুন। নিমন্ত্রণ মানেই দশ রকম পদ, সেই ধারণা থেকেও বেরিয়ে আসুন। একেক জন একেক রকম পদ আনবেন এমনটাও করতে পারেন৷ 

•    সস্তায় কেনাকাটা- বাজারে যখন যে মাছটি বেশি পাওয়া যায়, তখন সেটির দাম কিছুটা কম থাকে। মরশুমি শাকসবজি ও ফলের ক্ষেত্রেও তা প্রযোজ্য। যেমন বর্ষায় পালংশাক না কিনে পুঁইশাক কিনুন, পালংশাক বরং শীতে কম দামে পাবেন। অনেক শপিংমলে আজকাল ছাড়ের জিনিস কেনার জন্য একটা নির্দিষ্ট দিন থাকে। ওইদিন দরকারি জিনিস কিনলে খরচ বাঁচাতে পারবেন। অনলাইন কেনাকাটাতেও ক্রেতার অ্যাকাউন্টে অনেক রকম কুপন, পয়েন্ট যোগ হয়। যা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার না করলে বাতিল হয়ে যায়, তাই সেই সব ব্যবহারের চেষ্টা করে খরচ কমাতে পারেন। 

৫-৪-৩-২-১ মেথড

বেলাগাম খরচের পিছনে যেমন রয়েছে পরিকল্পনার অভাব, তেমনই প্রয়োজন না থাকলেও আমরা অনেক সময়ে শুধু চোখের দেখায় ভাল লেগে গেলে কত জিনিস কিনে ফেলি। যা পরে নষ্ট হয়, ফেলে দিতে হয়। আর এই সমস্যার দুর্দান্ত কৌশল হতে পারে ৫-৪-৩-২-১ পদ্ধতি। সম্প্রতি সমাজ মাধ্যমে ৫-৪-৩-২-১ 'মেথড’ নামে এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রবক্তা মার্কিন নাগরিক উইল কোলম্যান। সাপ্তাহিক খাবার কেনাকাটায় ৫-৪-৩-২-১ পদ্ধতি মেনে বাজারের ফর্দ তৈরি করতে পারেন। 

৫-৪-৩-২-১ পদ্ধতি হল এক সপ্তাহের বাজারের জন্য পাঁচ রকমের সবজি, চার রকমের ফল, তিন ধরনের প্রোটিন, দুই ধরনের স্ন্যাকস, দুগ্ধজাত দ্রব্য, এক ধরনের শস্যজাতীয় খাবার কিনতে হবে৷ অর্থাৎ  ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, ঢ্যাঁড়স, লাউ, বেগুন, পটল, ক্যাপসিকাম ইত্যাদি বিভিন্ন সহজলভ্য সবজির মধ্যে যে কোনও পাঁচটি সবজি বেছে নিন। মরশুম অনুযায়ী চারটি আলাদা ধরনের ফল তালিকায় রাখতে পারেন। এক সপ্তাহের বাজারে ডিম, মাছ, মাংস, ডালজাতীয় প্রোটিন থেকে তিনটি আলাদা খাবার রাখতে পারেন। বিভিন্ন সস, পিনাট বাটার, টক দই, মাখন, বাদাম ইত্যাদি থেকে যে কোনও দুটি খাবার বেছে নিন। সাপ্তাহিক বাজারে রাখতে হবে চাল, আটা, ওটস ইত্যাদির মধ্য থেকে যে কোনও একটি খাদ্যশস্য। 

অন্তত কয়েক দিন প্ল্যান অনুযায়ী বাজার করে দেখুন না, মাসের শেষে খানিকটা হলেও ব্যাঙ্ক ব্যালেন্সে হেরফের চোখে পড়বে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া