শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'প্রথম দেখাতেই অন্তঃসত্ত্বা'! প্রেমের টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এ কী ঘটালেন যুবতী? নেটপাড়ায় কটাক্ষ পিছু ছাড়ছেনা

আর্যা ঘটক | ১০ অক্টোবর ২০২৫ ২১ : ৪১Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: বলা হয়, প্রেম কোনও কাঁটাতার মানে না। মানে না জাত, ধর্ম, বর্ণ বা দেশের সীমানা। জার্মানির সারা এবং নাইজেরিয়ার সাইপ্রিয়ানের প্রেমকাহিনি যেন সেই প্রবাদকেই সত্যি প্রমাণ করল। মাঝের দূরত্ব প্রায় ৪,৮০০ কিলোমিটার। কিন্তু তাতে কী! নেটমাধ্যমের আলাপ গড়িয়েছে প্রেমে, এখন তাঁরা এক সন্তানের বাবা-মা। যদিও তাঁদের এই সম্পর্ককে ঘিরে নেটপাড়ার নীতিপুলিশদের কটাক্ষ থামার নয়। যুগলের কাহিনি সম্প্রতি 'লাভ ডোন্ট জাজ' নামের একটি শো-তে তুলে ধরা হয়েছে।

 

খবর অনুযায়ী, সম্পর্কের শুরুটা হয়েছিল নেটমাধ্যমেই। সারার সাদামাটা জীবনযাপন এবং ঘোড়ার প্রতি তাঁর ভালবাসাই সাইপ্রিয়ানের নজর কেড়েছিল। মেসেজ চালাচালির মাধ্যমে বন্ধুত্ব, যা ধীরে ধীরে গভীর হয়। নিজের পুরনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাইপ্রিয়ানের সঙ্গে সারার ঘনিষ্ঠতা আরও বাড়ে। এরপরই এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেন সারা। পরিবার বা বন্ধুদের কাউকে কিছু না জানিয়েই তিনি উড়ে যান আফ্রিকার দেশ বেনিনে, সাইপ্রিয়ানের সঙ্গে দেখা করতে।

 

সারা জানান, প্রথম সাক্ষাতের মুহূর্তটা যেন কোনও পুরনো বন্ধুর সঙ্গে পুনর্মিলন হচ্ছে এমন ছিল। তাঁর কথায়, "আমরা কখনও মুখে বলিনি যে আমরা সম্পর্কে আছি। এটা খুব স্বাভাবিকভাবেই হয়ে গিয়েছিল।" কিন্তু তার ঠিক দু'সপ্তাহ পরেই আসে নতুন চমক। সারা বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।

 

এরপরই শুরু হয় যুগলের আসল লড়াই। ভিসার অভাবে সাইপ্রিয়ানের পক্ষে জার্মানিতে আসা সম্ভব হয়নি। অগত্যা প্রযুক্তির মাধ্যমেই দূরে বসে সন্তানের জন্ম দেখেন তিনি। চার মাস পর সারা সদ্যোজাতকে নিয়ে ফের আফ্রিকায় পাড়ি দেন। জানা গিয়েছে, সেটাই ছিল বাবা-ছেলের প্রথম দেখা, আর সারার সঙ্গে সাইপ্রিয়ানের দ্বিতীয়।

আরও পড়ুন: সুযোগ বুঝে গোপনে মন্দিরের ভিতরেই নাবালিকাকে যৌন হেনস্থা পঁচাত্তরের পূজারীর, হাড়হিম কাণ্ড রাজ্যে 

 

বর্তমানে তাঁরা জার্মানিতে একসঙ্গেই থাকেন এবং নিজেদের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন সামাজিক মাধ্যমে। কিন্তু সেখানেও ধেয়ে আসে একের পর এক আক্রমণ। নেটিজেনদের একাংশের অভিযোগ, সাইপ্রিয়ান কেবল জার্মান ভিসার জন্যই সারার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অনেকে আবার কটাক্ষ করে ভবিষ্যদ্বাণী করেছেন, "সারা দ্রুতই একা হতে চলেছেন।"

আরও পড়ুন: যাত্রীর হাত থেকে ছোঁ মেরে ফোন তুলে নিলেন! পুলিশকর্মীর কাণ্ড থেকে চোখ ছানাবড়া নেটিজেনদের, তারপর যা হল...

 

এই সমস্ত সমালোচনার জবাবে সাইপ্রিয়ানের উত্তর অবশ্য মন ছুঁয়ে যাওয়ার মতো। তিনি বলেন, "যারা আমাদের বিচার করছেন, আমি প্রার্থনা করি, তাঁরাও যেন জীবনে প্রকৃত ভালবাসা খুঁজে পান এবং সুস্থ হয়ে ওঠেন।" ভালবাসার জোরেই যে তাঁরা সব বাধা পেরিয়ে যাবেন, সে বিষয়ে আত্মবিশ্বাসী এই যুগল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া