রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | ১০ অক্টোবর ২০২৫ ২১ : ০৪Soma Majumder
আজ সুন্দরবন তো কাল জয়সলমির! এক পা হিমাচলে, তো অন্য পা গোয়ায়! কিংবা কোনও দিকে না তাকিয়ে সো-জা বিদেশ। বাঙালির আসলে বরাবরই পায়ের তলায় সর্ষে। বছরশুরুর ক্যালেন্ডারে সবার আগে ক্যালেন্ডারে চোখ। কোন কোন সময়ে নেওয়া যেতে পারে লম্বা ছুটি, কখনই বা লং উইকেন্ডে চলে যাওয়া যেতে পারে চটজলদি ট্রিপে।
বেড়াতে যাওয়ার ঢের আগে থেকেই তোড়জোড় শুরু। ট্রেন-প্লেনের টিকিট, হোটেল-হোমস্টে-গাড়ির বুকিং, কবে কী করা হবে-র দেদার প্ল্যানিং। কিন্তু ফিরে এসে? ক্লান্তি তো থাকেই, সঙ্গে অনেকেই ভোগেন ছোটখাটো অসুস্থতায়। তালিকায় পেটের সমস্যা, ঠান্ডা লাগা, জ্বর, অ্যালার্জি কিংবা নানা ধরনের সংক্রমণ। সৌজন্যে বেড়াতে গিয়ে বেখেয়ালের দিনযাপন। অথচ এ ধরনের অসুখবিসুখ বা সমস্যা কিন্তু এড়িয়ে যাওয়া যেতেই পারে। তার জন্য দরকার শুধু একটু সচেতনতা, স্বাস্থ্য আর পরিচ্ছন্নতার দিকে নজর এবং কয়েকটা সহজ অভ্যাস। যাকে বলে ট্র্যাভেল হাইজিন। পাহাড়-জঙ্গল-সমুদ্রে, দেশে কিংবা বিদেশে পরবর্তী ছুটি-যাপনের আগে বরং জেনে নিন তারই কিছু খুঁটিনাটি।
পথেঘাটে নিরাপদে
ছুটির সফরে বেরিয়ে পড়েছেন। সে আপনি ট্রেন, ফ্লাইট, বাস বা গাড়ি যাতেই যাতায়াত করুন কিংবা রাস্তায় যেখানেই খাওয়াদাওয়া বা শৌচাগার ব্যবহার করুন, পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা জরুরি। কিছু সাধারণ অভ্যাস আপনাকে রোগের আশঙ্কা থেকে দূরে রাখতেই পারে।
• রাস্তাঘাটে দরজার হাতল, ট্রেন-প্লেন-বাস বা গাড়ির দরজা, জানলা, নব, সুইচ, সিটবেল্ট ইত্যাদি অজস্র মানুষ ব্যবহার করেন বলে তা থেকে জীবাণু হানা দিতে পারে আপনার চোখেমুখে। তাই এসব জিনিসে হাত দেওয়ার পরে হাত ধুয়ে নেওয়া বা স্যানিটাইজার ব্যবহার করা ভাল।
• পাবলিক টয়লেট থেকেই জীবাণু ছড়ায় সবচেয়ে বেশি। পথেঘাটে, রেস্তোরাঁয় কিংবা ট্রেন-প্লেনে শৌচাগার ব্যবহারের সময়ে সতর্ক থাকুন। পরিচ্ছন্ন শৌচাগার বেছে নিন। সম্ভব হলে দরজার নব বা হাতল, ফ্লাশ বা হ্যান্ড শাওয়ার ব্যবহার করার আগে ওয়েট ওয়াইপ দিয়ে মুছে নিন বা ডিসইনফেকট্যান্ট স্প্রে ব্যবহার করুন। শৌচাগার থেকে বেরিয়ে অবশ্যই সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে নিন।
• পথেঘাটে খাবার খাওয়ার আগে হাত ধুতে হবে ভাল করে। সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ না হলে স্যানিটাইজার বা ওয়েট ওয়াইপ ব্যবহার করুন।
• রাস্তার দোকান বা বাজার থেকে ফল কিনলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন না। ভাল করে ধুয়ে নিন আগে। খোলা রাখা যে কোনও খাবার, যে কোনও জায়গার জল না খাওয়াই ভাল।
• রেস্তোরাঁর কাউন্টারে খোলা রেখে দেওয়া, সর্বসাধারণের হাতের নাগালে থাকা পপকর্ন বা মশলা খাবেন না।
• কোভিড বা যে কোনও ভাইরাল সংক্রমণ এড়াতে জনবহুল জায়গায় মাস্ক ব্যবহার করুন।
হোটেলের ঘরে সুস্বাস্থ্যের খোঁজ
• হোটেল বা হোমস্টের ঘরে খালি পায়ে হাঁটবেন না। স্লিপার ব্যবহার করলে জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে।
• মালপত্রের গায়ে ময়লা লেগে থাকে। তাই হোটেলের বিছানায় সেগুলো না তোলাই ভাল। একান্তই তুলতে হলে ডিসইনফেক্টিং ওয়াইপ দিয়ে মালপত্র এবং তার চাকা ভাল করে মুছে নিন।
• হোটেল-হোমস্টের তোয়ালের বদলে নিজস্ব তোয়ালে ব্যবহার করা ভাল। নতুন না হলে সেখানকার টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, চিরুণিও ব্যবহার করবেন না।
• অন্য কারও লিপস্টিক, লিপবাম, রেজর ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন।
• হোটেলের ঘরে বিছানায়, দেওয়ালে-মেঝেতে কিংবা শৌচাগারে পোকামাকড় আছে কিনা দেখে নিন। দরকারে ডিসইনফেকট্যান্ট স্প্রে করুন বা হোটেলকর্মীদের সাহায্য নিন। বিশেষত জঙ্গলে বেড়াতে গেলে এক্ষেত্রে বাড়তি সাবধানতা জরুরি।
• হোটেলের ঘরে কুশন বা বালিশের কভার দরকারে খুলে রেখে দিন। হোটেল-হোমস্টেতে লেপ-কম্বল সাধারণত খুব নিয়মিত কাচা বা ধোয়া হয়না। শীতে বেড়াতে গেলে তাই একটা পাতলা চাদর সঙ্গে নিতে পারেন, যা গায়ে দিয়ে তার উপরে দিন হোটেলের কম্বল।
• গার্বেজ ব্যাগ বা প্যাকেট সঙ্গে রাখুন। আপনার ব্যবহৃত ওয়াইপ, ডিসপোসেবল মাস্ক, গ্লাভস, অন্তর্বাস কিংবা স্যানিটারি ন্যাপকিন ডাস্টবিনে ফেলার আগে তা ভাল করে ওই প্যাকেটে মুড়িয়ে তবেই ফেলুন।
ভ্রমণসঙ্গী সুরক্ষা
সফরসূচিতে থাকুক সুস্বাস্থ্য। সাবধানতা বজায় রাখতে ভ্রমণপথের সঙ্গী হোক কিছু সাধারণ জিনিসপত্র ও ওষুধ। তালিকায় থাক:
• স্যানিটাইজার
• ডিসইনফেকট্যান্ট স্প্রে
• ওয়েট ওয়াইপ
• মাস্ক
• ফেমিনিন হাইজিনের সামগ্রী
• নিজস্ব তোয়ালে, চিরুণি, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট
• দরকারি ওষুধপত্র, ব্যান্ডএইড
• সানস্ক্রিন, ময়শ্চারাইজার, ডিওডোরান্ট
• নিজস্ব প্রসাধনসামগ্রী
• ঘরে পরার চটি
• বর্জ্য পদার্থ ফেলার উপযোগী প্লাস্টিক ব্যাগ
অসুস্থ হয়ে পড়লে বেড়ানোর আনন্দই তো মাটি! তার চেয়ে আগেভাগে একটু সাবধান হলে ক্ষতি কী?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?