রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | মহিলাদের জন্য সুখবর! এবার মাসে একদিন পাবেন সবেতন 'পিরিয়ড লিভ', কোন রাজ্য আনছে এই সুবিধা?

নিজস্ব সংবাদদাতা | ১০ অক্টোবর ২০২৫ ১৯ : ১৭Soma Majumder

মহিলাদের জন্য বিরাট সিদ্ধান্ত। এবার ঋতুস্রাব চলাকালীন একদিন ছুটি নিতে পারবেন মহিলারা। অর্থাৎ বছরে পাবেন মোট ১২টি ছুটি। যার জন্য বেতনও কাটা হবে না। এমনই বড় সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।। এই নীতি কার্যকর হলে কার্নাটক হবে ভারতের প্রথম রাজ্য, যেখানে সরকারি ও বেসরকারি-দুই খাতেই মহিলা কর্মীরা সমানভাবে এই সুবিধা পাবেন। 

কর্ণাটকের মন্ত্রিসভা সম্প্রতি 'পিরিয়ডস লিভ পলিসি ২০২৫ 'নামে নতুন একটি নীতি অনুমোদন করেছে। সেই নীতি অনুযায়ী, রাজ্যের সরকারি দফতর, আইটি কোম্পানি, গার্মেন্টস ফ্যাক্টরি, বেসরকারি সংস্থা সহ সব জায়গাতেই মহিলা কর্মীরা মাসে একদিন করে পেইড ছুটি পাবেন। রাজ্য সরকার জানিয়েছে যে কর্মজীবী ​​মহিলাদের স্বাস্থ্য ও কল্যাণের কথা মাথায় রেখে এবং একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সমতার ক্ষেত্রে এক 'ঐতিহাসিক পদক্ষেপ' হিসেবে দেখা হচ্ছে। 

আরও পড়ুনঃ রাতে প্রস্রাবের জন্য বার বার ঘুম ভাঙে? শুধু ডায়াবেটিস নয়, হতে পারে এই সব ভয়ঙ্কর রোগের ইঙ্গিত

ভারতের ‘সিলিকন ভ্যালি’ বেঙ্গালুরুতে আইটি ও কর্পোরেট জগতে মহিলাদের বড় অংশের কর্মসংস্থান রয়েছে। এই প্রেক্ষাপটে ঋতুস্রাবের সময় মহিলাদের জন্য একদিনের ছুটি দেওয়ার মাধ্যমে যে সব বিষয়গুলোকে জোর দেওয়া হয়েছে তা হল- কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ও মর্যাদা বৃদ্ধি, ঋতুস্রাবজনিত যন্ত্রণা বা শারীরিক অস্বস্তি থেকে মুক্তি, মানসিক চাপ ও উৎপাদনশীলতা বাড়ানোর সম্ভাবনা। 

এর আগে বিহার এবং ওড়িশায় কেবল সরকারি কর্মীদের জন্য পিরিয়ড লিভের নিয়ম ছিল। কেরালা রাজ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও পরীক্ষার সময় বিশেষ ছুটির সুবিধা দিয়েছে। তবে কর্নাটকার মতো কোনও রাজ্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে এই সুবিধা সমানভাবে কার্যকর করেনি। অন্যদিকে, কিছু নামী সংস্থা যেমন জোম্যাটো, সুইগি, বাইজু'স,এলঅ্যান্ডটি-নিজেদের সংস্থায় ইতিমধ্যেই স্বেচ্ছাসেবীভাবে ঋতুস্রাব ছুটি চালু করেছে।

যদিও নীতিটি সব মহলেই প্রশংসিত হয়েছে। তবে বিশেষজ্ঞের একাংশের মতে, বিশেষ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলির জন্য এই নিয়ম কার্যকর করা কঠিন হতে পারে। অনেক সময় সামাজিক মনোভাবের কারণে কর্মস্থলে মহিলা কর্মীরা এই ছুটি নিতে দ্বিধায় পড়তে পারেন। তাই বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সচেতনতা ও সংবেদনশীলতা বাড়ানোও জরুরি।

কর্নাটকের এই নীতিকে অনেকেই ভারতের কর্মসংস্কৃতিতে 'নারী বিপ্লবের সূচনা'হিসেবে দেখছেন। দক্ষিণের এই রাজ্যের সরকারের দাবি, নীতিটি কার্যকর হলে মহিলা কর্মীদের স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতা-সবই উন্নত হবে। এটি শুধুমাত্র একদিনের ছুটি নয়, বরং কর্মক্ষেত্রে মহিলাদের স্বাস্থ্যের প্রতি সম্মানের প্রতীক হতে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া