সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ১৩৬ বছরের ঐতিহ্য, বিশ্বের অন্যতম স্থাপত্য, আচমকাই আইফেল টাওয়ার কেন বন্ধ হয়ে গেল জানেন?

কৌশিক রয় | ১০ অক্টোবর ২০২৫ ১৮ : ২৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: যদি কেউ ফ্রান্সে যাওয়ার কথা ভাবেন, তাহলে প্রথমেই মনে আসে আইফেল টাওয়ারের কথা। প্যারিসের শ্যাম্প দে মার্সে অবস্থিত এই ৩৩০ মিটার উঁচু লোহার জাল নকশার টাওয়ার বিশ্বের অন্যতম প্রতীকী স্থাপনা। ফরাসি ভাষায় ‘ল্যা দ্যাম দে ফের’ বা ‘আয়রন লেডি’ নামে পরিচিত এই প্রযুক্তিগত অনবদ্য কীর্তি গাস্টাভ আইফেল ডিজাইন ও নির্মাণ করেছিলেন ১৮৮৭ থেকে ১৮৮৯ সালের মধ্যে।

প্রথমে এটি কিছু ফরাসি শিল্পী ও বুদ্ধিজীবীর সমালোচনার মুখোমুখি হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এটি ফ্রান্সের সাংস্কৃতিক প্রতীক হয়ে ওঠে। হঠাৎই সংবাদ শিরোনামে উঠে এসেছে এই আইফেল টাওয়ার। জানা গিয়েছে, ১৩৬ বছরের এই টাওয়ার বর্তমানে বন্ধ রয়েছে। কারণ, সরকারি বাজেট সংক্রান্ত বিক্ষোভ ও খরচ কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। শুক্রবার, প্যারিসের প্লেস দ’ইটালিতে হাজার হাজার শ্রমিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও ছাত্রদের বিক্ষোভ দেখা যায়।

এই কারণে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ‘স্ট্রাইকের কারণে টাওয়ার বন্ধ আছে, আমরা ক্ষমাপ্রার্থী।’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এই আইকনিক টাওয়ার ধ্বংস করা হতে পারে। তবে SETE, প্যারিস সিটি কর্তৃপক্ষ বা জাতীয় ঐতিহ্য সংরক্ষণ সংস্থার কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই যা এই তথ্যকে সমর্থন করে। ফলে, এটিকে একপ্রকার গুজব বলেই ধরে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ফ্রান্সে ঘটে যাওয়া বিক্ষোভগুলো চলমান রাজনৈতিক অস্থিরতা ও বাজেট নিয়ে তর্ক থেকে উদ্ভূত। বিশেষ করে শ্রমিক ইউনিয়নগুলির তরফে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে অনুরোধ করা হয়েছে, আগের সরকারের খসড়া বাজেট প্রস্তাব বাতিল করতে। এতে সামাজিক সুবিধা কমানো ও কঠোর অর্থনৈতিক নীতি অন্তর্ভুক্ত রয়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত কর্মীদের ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করবে বলে মনে করছেন।

এমনকি, শ্রমিক ইউনিয়ন গুলি ধনীদের ওপর কর বাড়ানোরও দাবি তুলেছে। বর্তমানে আইফেল টাওয়ারকে পরিচালনা করছে SETE (Société d’Exploitation de la Tour Eiffel)। জানা গিয়েছে, তারা প্যারিস সিটি হলের সঙ্গে এক প্রাতিষ্ঠানিক চুক্তির অধীনে টাওয়ার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ইভেন্টের আয়োজন করে। পরিসংখ্যান বলছে, প্রতি বছর ৬ মিলিয়নের বেশি দর্শক এখানে আসেন। প্রথম দিকে এই টাওয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। আইফেল যখন প্রথম এটি প্রস্তাব করেন সেই সময় কেবল ২০ বছরের অনুমতি ছিল।

শিল্পী, স্থপতি ও দার্শনিকরা এটিকে ‘ভয়ঙ্কর ও অপ্রয়োজনীয়’ বলেছিলেন। কিন্তু আইফেল নিশ্চিত করেছিলেন, এটির ‘নিজস্ব সৌন্দর্য থাকবে।’ বিজ্ঞানের কাজে ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি টাওয়ারের একদম ওপরের অংশ বায়ু সম্পর্কিত গবেষণা ও রেডিও সম্প্রচারের জন্য বেছেছিলেন। ঐতিহাসিকভাবে, ১৩৬ বছরের ইতিহাসে আইফেল টাওয়ার বহুবার বন্ধ হয়েছে। ২০১৮ সালের আগস্টে স্ট্রাইকের কারণে দু’দিন বন্ধ ছিল আইফেল টাওয়ার।

২০১৯ সালের মে মাসে একজনকে টাওয়ারে উঠতে দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গে এটিকে খালি করিয়ে দেওয়া হয়। পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে, বর্তমান শ্রমিক বিক্ষোভ থেমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে টাওয়ার আবার দর্শনার্থীদের জন্য খোলা হবে। আপাতত কতদিন টাওয়ার বন্ধ থাকবে তাও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। বন্ধ থাকার সময়কাল সম্পূর্ণভাবে শ্রমবিভাগের সমাধির উপর নির্ভর করছে। টাওয়ার কর্তৃপক্ষ তখন পুনরায় নিয়মিত কার্যক্রম, রক্ষণাবেক্ষণের কাজ এমনকি দর্শকদের জন্য টাওয়ার খুলে দেব সম্পূর্ণ ভাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া