শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১০ অক্টোবর ২০২৫ ১৮ : ৪১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: "দোকানপাটের উদ্বোধনের জন্য আজকাল অর্ধনগ্ন চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ জানানোর প্রবণতা বাড়ছে,"- এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন সিপিএম বিধায়ক ইউ প্রতিভা। তাঁর মতে, সিনেমা জগতের তারকাদের প্রতি সমাজের "এক ধরনের পাগলামি" তৈরি হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার কায়মকুলামে 'এরুভা নালন্দা আর্টস অ্যান্ড কালচারাল ফোরাম লাইব্রেরি'-র ৩৪ তম বার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাধারণ মানুষকে শালীন পোশাক পরার বিষয়ে উৎসাহ দেওয়ার আহ্বান জানান।
বিধায়ক বলেন, "মানুষ এখন দোকান উদ্বোধনের জন্য অর্ধনগ্ন তারকাদের নিয়ে আসছেন। চলচ্চিত্র তারকাদের প্রতি আমাদের সমাজের এক ধরনের পাগলামি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। আমি বুঝি না কেন এমনটা হচ্ছে।"
এই বিষয়টিকে এক "নয়া সংস্কৃতি"-র অংশ হিসেবে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, কেরলের মানুষ এই ধরনের প্রবণতার প্রতি অতিরিক্ত আকৃষ্ট হচ্ছেন। তিনি আরও যোগ করেন, "যখন অর্ধনগ্ন তারকারা উদ্বোধনে আসেন, তাঁদের দেখার জন্য সবাই ভিড় জমান। এই পরিস্থিতির বদল হওয়া দরকার। তাঁদের অন্ততপক্ষে শালীন পোশাক পরে আসার জন্য আমাদের জোর দেওয়া উচিত।"
তবে প্রতিভা তাঁর এই মন্তব্যকে নীতিপুলিশির সঙ্গে এক করে দেখতে নারাজ। তাঁর কথায়, "আমি যা বলেছি, তা পোশাকের শালীনতা নিয়ে। আমরা এমন এক দেশে বাস করি, যেখানে প্রত্যেকের নিজের ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা রয়েছে। কোনও বিশেষ পোশাক পরা বা না পরার অধিকার সকলেরই আছে। এ নিয়ে প্রশ্ন তোলার কোনও অধিকার আমাদের নেই।"
এরপরেই তিনি স্পষ্ট করেন, জনসমক্ষে উপস্থিতির ক্ষেত্রে একটি ঔচিত্যবোধ থাকা উচিত। একই সঙ্গে টেলিভিশন রিয়্যালিটি শো'গুলিরও কড়া সমালোচনা করেন তিনি। বিধায়ক বলেন, "এখন তো সন্ধ্যায় এমন কিছু অনুষ্ঠান হয়, যেখানে লোকেরা লুকিয়ে অন্যদের দেখে এবং তাদের পোশাক কতটা আঁটোসাঁটো, তা নিয়ে কুরুচিকর মন্তব্য করে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?