রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১০ অক্টোবর ২০২৫ ১৭ : ০৬Soma Majumder
মেনোপজ বলতে সকলের মহিলাদের কথাই মনে আসে। কিন্তু অনেকেই জানেন না পুরুষদেরও মেনোপজ হয়। সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সি কোনও মহিলার টানা ১ বছর পিরিয়ড না হওয়া মেনোপজের অন্যতম প্রধান লক্ষণ। আর শুধু মহিলারাই নন, মধ্যবয়সে পুরুষদের জীবনেও আসে 'মেনোপজ', যাকে বলা হয় অ্যান্ড্রোপজ। সম্প্রতি অভিনেতা সাইফ আলি খান জানিয়েছেন, পুরুষরাও জীবনের কোনও না কোনও পর্যায়ে হরমোনজনিত পরিবর্তনের মধ্য দিয়ে যান। এই অবস্থা সাধারণত ৪০–৫০ বছরের পর শুরু হয় এবং এতে পুরুষদের জীবনধারা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে।
অ্যান্ড্রোপজ কী? অ্যান্ড্রোপজ হল পুরুষদের মধ্যে বয়সের সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া। এটি মেনোপজের মতো নয়, যেখানে হঠাৎ হরমোনের পরিবর্তন ঘটে। বরং এটি ধীরে ধীরে হয়। টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণে শরীর ও মনের নানা পরিবর্তন লক্ষ্য করা যায়।
লক্ষণ কী কী
১. শারীরিক শক্তি কমে যাওয়াঃ পুরুষরা আগের মতো শক্ত বা সক্রিয় থাকেন না।
২. মেজাজ পরিবর্তন ও হতাশাঃ ছোটখাটো বিষয়েও রাগ, হতাশা বা উদ্বেগ দেখা দিতে পারে।
৩. ওজন বেড়ে যাওয়াঃ সার্বিক ওজন বেড়ে যায় বিশেষ করে কোমর ও পেটে মেদ জমতে শুরু করে।
৪. হাড় ও পেশির দুর্বলতাঃ হাড়ের ঘনত্ব কমে যাওয়ার কারণে সামান্য আঘাতও বড় সমস্যা তৈরি করতে পারে।
৫. যৌন জীবনে পরিবর্তনঃ অ্যান্ড্রোপজের কারণে যৌন জীবনে বড় প্রভাব পড়ে।
৬. ঘুমের সমস্যা – রাতের ঘুম ভাঙা বা পর্যাপ্ত ঘুম না পাওয়া।
কীভাবে সামলাবেন অ্যান্ড্রোপজ? সইফ আলি খান জানিয়েছেন, তিনি নিজে নিয়মিত ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে এই পরিবর্তনের সঙ্গে মোকাবিলা করছেন। বিশেষজ্ঞদের মতে, বেশ কয়েকটি নিয়ম মেনে চললে পুরুষেরা অ্যান্ড্রোপজ সামলাতে পারবেন-
*নিয়মিত ব্যায়াম: পেশি শক্ত রাখা, স্ট্রেস কমানো ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

*সুষম খাবার: প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার টেস্টোস্টেরন ও শক্তি বজায় রাখতে সাহায্য করে।
*পর্যাপ্ত ঘুম: পর্যাপ্ত বিশ্রাম হরমোনের সঠিক নিঃসরণ নিশ্চিত করে।
*মানসিক স্বাস্থ্য সচেতনতা: মেডিটেশন, হবি বা থেরাপি মানসিক চাপ কমাতে কার্যকর।
*ডাক্তারের পরামর্শ: গুরুতর ক্ষেত্রে হরমোন থেরাপি বা চিকিৎসা নিতে হতে পারে।
বিশেষজ্ঞদের বক্তব্য, অ্যান্ড্রোপজ স্বাভাবিক জীবনের অংশ। তবে এটি উপেক্ষা করলে অবসাদ, হৃদরোগ বা হাড়ের সমস্যা বাড়তে পারে। এক্ষেত্রে সচেতন জীবনধারা এবং চিকিৎসকের পরামর্শ একান্ত জরুরি। পুরুষরাও বয়ঃসন্ধি বা মধ্যবয়সে হরমোনজনিত পরিবর্তনের মধ্য দিয়ে যান। যা সইফ আলি খানের মতো সচেতন জীবনধারা, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব অনেকটাই কমাতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?