সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১০ অক্টোবর ২০২৫ ১৫ : ৫৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে যেতেই, আফগানিস্তানের তালিবান সরকারের বড় পদক্ষেপ। বিদেশমন্ত্রী ভারতে এসে যা বললেন, তাতে মাথায় হাত পাক-প্রশাসনের।
জল্পনা ছিল, মুত্তাকি ভারতে আসার পর থেকেই। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর ভারত এবং তালিবান সরকারের মধ্যে প্রথম উচ্চ-স্তরের কূটনৈতিক যোগাযোগ এবার। স্বাভাবিকাভবেই মুত্তাকির বক্তব্যের দিকে নজর ছিল। ভারতকে কাবুলের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়ে মুত্তাকি বলেন, আফগানিস্তান কোনও গোষ্ঠীকে অন্য কোনও দেশের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
শুধু এটুকুই নয়। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কী ভাবছেন তিনি? কী ভাবছে সে দেশ? জানান তাও। তিনি বলেন, 'আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পে, ভারতই প্রথম সাড়া দিয়েছিল। আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। আমরা পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য এবং জনগণের সঙ্গে মানুষের সম্পর্কের উপর ভিত্তি করে সম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের সম্পর্ক জোরদার করার জন্য আমরা একটি পরামর্শমূলক ব্যবস্থা তৈরি করতে প্রস্তুত।'
আরও পড়ুন: পাকিস্তানের হামলার মাঝেই ভারত-আফগানিস্তান সম্পর্কে নয়া মোড়, কাবুলে ফের চালু হচ্ছে ভারতীয় দূতাবাস
একইসঙ্গে তিনি জানান, 'দিল্লিতে এসে আমি খুশি, এবং এই সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া বাড়াবে। ভারত ও আফগানিস্তানের উচিত তাদের সম্পৃক্ততা এবং বিনিময় বৃদ্ধি করা।'
একইসঙ্গে উল্লেখ্য আরও একটি বিষয়। কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন এবার পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত হতে চলেছে। সফররত তালিবান প্রশাসনের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। পাকিস্তানের সঙ্গে সম্পর্কে যখন একদিকে উত্তাপ বাড়ছে সেই পরিস্থিতিতেই আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে নয়াদিল্লি। যদিও তালিবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও দেয়নি ভারত।
এস. জয়শঙ্কর বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের মর্যাদা দেওয়া হচ্ছে। আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ ২০২১ সালে তালিবান কাবুল দখল করার পর ভারত তার দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দেয়। চার বছর পর এই দূতাবাস পুনরুদ্ধার ভারতের প্রতিবেশী কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করল।
এর আগে ২০২২ সালে ভারত কাবুলে একটি টেকনিক্যাল টিম পাঠিয়েছিল। সেই টিমের সদস্যরা সেই সময় থেকেই দূতাবাসে অবস্থান করছিলেন। মুত্তাকির সঙ্গে জয়শঙ্করের এই সাক্ষাৎ ২০২১ সালের পর থেকে ভারতের সঙ্গে তালিবান সরকারের সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ হিসেবে ধরা হচ্ছে। পাকিস্তান ও তালিবান সরকারের মধ্যে সীমান্তবর্তী সন্ত্রাস ও আফগান শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে সম্পর্কের টানাপোড়েন ভারতের জন্য কাবুলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?