শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মোদির ফোন, সঙ্গে সঙ্গে নিরাপত্তা বৈঠক স্থগিত করে কথা বললেন নেতানিয়াহু! কী কথা হল?

রজিত দাস | ১০ অক্টোবর ২০২৫ ০৮ : ৩৮Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: শুধু 'বন্ধু' ট্রাম্পকেই নন, গাজা শান্তি পরিকল্পনার জন্য মোদির সঙ্গে কথা হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরও। শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির জন্য তাঁকেও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মোদি যখন নেতানিয়াহুকে ফোন করেছেন তখন তিনি গাজা শান্তি পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তি নিয়ে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে। মোদির ফোনের কথা শুনেই সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ সেই বৈঠক স্থগিত করে দেন। কথা বলেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রতিবেদনে এমনই জানিয়েছে 'টাইমস অফ ইজরায়েল'।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী মোদি সকল যুদ্ধবন্দিদের মুক্তির জন্য একটি শান্তি চুক্তিতে পৌঁছানোয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।"

পরে, প্রধানমন্ত্রী মোদি এক্স-পোস্টে লেখেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অধীনে অগ্রগতির জন্য আমার বন্ধু, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। আমরা বন্দিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির চুক্তিকে স্বাগত জানাই। বিশ্বেব্যাপী যেকোনও স্থানে সন্ত্রাসবাদ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।"

ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-পোস্ট জানিয়েছে, "প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নরেন্দ্র মোদি সকল বন্দিদের মুক্তির জন্য চুক্তিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।"

এদিকে বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা গাজা শান্তি পরিকল্পনার অধীনে ইজরায়েলি সরকার যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি চুক্তির পক্ষে ভোট দিয়েছে।

নেতানিয়াহু প্রথমে সিদ্ধান্তটি নিয়ে আলোচনা করার জন্য ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আহ্বান করেছিলেন এবং পরে মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে শুক্রবার সকালে ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে যে, "সরকার এখন জীবিত এবং মৃত সকল বন্দিদের মুক্তির রূপরেখা অনুমোদন করেছে।" 

সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, ইজরায়েলের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন যে যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে।

জেরুজালেমে ইজরায়েলি সরকারের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাই জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। এখানেই নেতানিয়াহু সরকার মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে। ফলে ইজরায়েলি সরকার যুদ্ধবিরতি চুক্তির "প্রথম ধাপ" অনুমোদন করেছে। আল জাজিরা জানিয়েছে, চুক্তি অনুসারে যুদ্ধবন্দিদের বিনিময় এবং গাজার কিছু অংশ থেকে ইজরায়েলের সেনা প্রত্যাহার এখন প্রত্যাশিত।

হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রাপ্ত গ্যারান্টি সম্পর্কে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অর্থ হল গাজার যুদ্ধ "সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে"।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ঘোষণা করেছিলেন যে ইজরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে, এই পরিকল্পনা অনুসারে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গাজার যুদ্ধ শেষ হবে, বন্দিদেপ মুক্তি দেওয়া হবে। পরে, ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির "প্রথম ধাপ" শীঘ্রই শুরু হবে বলে ঘোষণার পর বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট একটি মন্ত্রিসভার বৈঠক করেন।

বৈঠকে ট্রাম্প বলেন, "গত রাতে, আমরা মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সাফল্যে পৌঁছেছি, তবে লোকজন বলেছিল যে এটা কখনও হবে না। আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটিয়েছি, এবং আমি মনে করি এটি একটি স্থায়ী শান্তি হতে চলেছে, আশা করি, একটি চিরস্থায়ী শান্তি। আমরা বাকি সকল জিম্মিদের মুক্তি নিশ্চিত করেছি, এবং তাদের সোমবার বা মঙ্গলবার মুক্তি দেওয়া উচিত। তাদের মুক্তি একটি জটিল প্রক্রিয়া... আমি চেষ্টা করব এবং সেখানে (গাজা) যাওয়ার। "

ট্রাম্প বিশ্বব্যাপী সংঘাত নিরসনে তাঁর প্রশাসনের ভূমিকার উপরও জোর দিয়েছেন। উল্লেখ করে যে তাঁর মেয়াদে একাধিক যুদ্ধের অবসান ঘটেছে।

আরও পড়ুন- ভারত-মার্কিন বাণিজ্যে নয়া মোড়? ফের ট্রাম্পকে 'বন্ধু' বলে সম্বোধন মোদির, ফোনে জানালেন অভিনন্দন!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া