শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারত-মার্কিন বাণিজ্যে নয়া মোড়? ফের ট্রাম্পকে 'বন্ধু' বলে সম্বোধন মোদির, ফোনে জানালেন অভিনন্দন!

রজিত দাস | ০৯ অক্টোবর ২০২৫ ২১ : ৪৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কের মেঘ কাটতে চলেছে? গাজায় শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়াও এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছেন যে, তিনি ট্রাম্পের সঙ্গে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করেছেন এবং আগামী সপ্তাহগুলিতে আরও তৎপরতার ইঙ্গিত দিয়েছেন।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, "আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাণিজ্য আলোচনায় অর্জিত ভাল অগ্রগতি নিয়েও পর্যালোচনাও করেছি। আগামী সপ্তাহগুলিতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট।"

গাজায় প্রথম দফায় সংঘর্ষবিরতিতে সম্মতি জানিয়েছে ইজরায়েল ও হামাস। এই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই তাঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসাও করেছিলেন তিনি। বলেছিলেন, "এটা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বের প্রতিচ্ছবি।"

বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে, দু'বছরের সংঘাতে ইতি টেনে হামাস ও ইজরায়েল বন্দিদের মুক্তি দিতে সম্মত হয়েছে। ২০ দফা যে শান্তি প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প, তার অধিকাংশই মেনেছে হামাস। শান্তিচুক্তির প্রথম ধাপ এটা। 

শান্তি চুক্তি অনুসারে, ইজরায়েল- গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এছাড়া শত শত প্যালেস্তেনীয় বন্দিকে মুক্তি দেবে। চুক্তিতে গাজায় সাহায্যের বৃদ্ধির উল্লেখ রয়েছে। উল্লেখ্য গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, চুক্তিকে মান্যতা দিয়ে তারা গাজা থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজাকে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ দ্বারা শাসন করারও আহ্বান জানানো হয়েছে, যদিও আলোচনায় এই বিষয়গুলি এখনও সমাধান করা হয়নি।

জানা গিয়েছে, আগামী রবিবার ট্রাম্পের জেরুজালেম সফরের সম্ভাবনা রয়েছে। তিনি মিশর, এমনকী গাজায় যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া