সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৯ অক্টোবর ২০২৫ ২০ : ০৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: যখনই আপনারা বিশ্বের বিপজ্জনক স্থান গুলি সম্পর্কে খোঁজখবর করেন, তখন আপনার সামনে অনেক উদাহরণ হাজির হয়। এর মধ্যে সবচেয়ে ভয় ধরানোর মতো স্থান হল থ্রিদ্রাঙ্গাভিটি লাইটহাউস। আইসল্যান্ডের উপকূলে আটলান্টিক মহাসাগরের মাঝে সুবিশাল করে পাহাড়ের টিলার উপর অবস্থিত এই লাইটহাউস।
কেন এটি বিপজ্জনক? এই লাইটহাউজে যাওয়ার কোনও রাস্তা নেই। এডভেঞ্চারপ্রেমীরা যদি থ্রিলের নেশায় এই লাইটহাউজে যেতে চান তাহলে তাদের বুক করতে হবে হেলিকপ্টার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০ মিটার (১৩০ ফুট) উচ্চতায় অবস্থিত। ভুলবশত পদস্খলন হতে পারে প্রাণঘাতী, নিয়ে চলে যাবে আটলান্টিকের অতল গহ্বরে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১৯৩৮ থেকে ১৯৩৯ এর মধ্যে একদল পারদর্শী পর্বতারোহী সমুদ্রপৃষ্টের উচ্চতা নির্ণয়ের সময় এই লাইটহাউজটি তৈরি করেছিল। এই নির্মাণ হেলিকপটার আবিষ্কারের আগে। এর অর্থ পর্বতারোহীরা এই টিলাটির উপর চড়েছিলেন। নিজেদের কাঁধে করে নির্মাণ সামগ্রী টিলার ওপর তুলেছিলেন। সেই কারণেই লাইটহাউজটি নির্মাণে এক বছর সময় লেগেছিল।
এটি ইঞ্জিনিয়ার আর্নি ওরারিনসন-এর নির্দেশনায় নির্মিত হয়েছিল। যিনি সমুদ্রের উপর ওই টিলায় আরোহণের জন্য অভিজ্ঞ পর্বতারোহীদের নিয়োগ করেছিলেন। বিশেষজ্ঞ পর্বতারোহীরা ছিলেন স্থানীয় ওয়েস্টম্যান দ্বীপবাসী যারা দীর্ঘদিন ধরে পাহাড় থেকে সামুদ্রিক পাখির ডিম সংগ্রহ করে তাদের খাদ্যের প্রয়োজন পূরণ করতেন। চ্যালেঞ্জগুলির মধ্যে ছিল তলদেশে সমুদ্রের ঢেউ, এমনকি শান্ত আবহাওয়াতেও, নৌকা থেকে পাথরে যাত্রা করা কঠিন ছিল।
আরও পড়ুন: ৫ মিনিটের ইন্টারভিউতেই কলেজ ছাত্রীকে চাকরিতে নিলেন সিইও! কী এমন জাদু? ফাঁস হতেই চাঞ্চল্য
এটি আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে ৪.৫ মাইল (প্রায় ৭.২ কিমি) দূরে থ্রিদ্রাঙ্গার সমুদ্রের উপরে অবস্থিত এবং এই স্থানটির নামকরণ করা হয়েছে ‘থ্রি রকস লাইটহাউস’ হিসেবে।
পৌঁছানোর একমাত্র উপায় হল পাথরের উপর দিয়ে বেয়ে ওঠা অথবা হেলিকপ্টারে চড়ে ১৯৫০ সালে চূড়ার উপরে নির্মিত হেলিপ্যাডে যাওয়া। এই স্থানে পায়ে হেঁটে বা নৌকায় যাওয়া যায় না কারণ চূড়ার চূড়ায় পৌঁছানোর জন্য কোনও পথ তৈরি করা নেই। সীমিত অ্যাক্সেসের কারণে এটিকে প্রায়শই বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন লাইটহাউজ হিসাবে ডাকা হয়
আরও পড়ুন: ‘দ্য পিস প্রেসিডেন্ট’ ট্রাম্প, না অন্য কেউ, কে পেতে চলেছেন নোবল শান্তি পুরস্কার, অপেক্ষা আর এক দিনের
লাইটহাউজের রক্ষকরা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকেন। তাদের কাজের একঘেয়েমি এবং প্রাথমিক লেন্স থেকে পারদের সংস্পর্শে আসার কারণে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। যার ফলে হতাশা, প্যারানয়া, হ্যালুসিনেশন এবং গুরুতর মানসিক অবনতি হয়। দীর্ঘ সময় একা থাকা, সীমিত সামাজিক যোগাযোগ, একঘেয়ে কাজ এবং কঠোর উপস্থিতি ‘লাইটহাউজ ম্যাডনেস’-এর কারণ। ১৮৮০ সালে এই রোগ স্বীকৃতি পায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?