সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৯ অক্টোবর ২০২৫ ১৯ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কাতার এয়ারওয়েসের বিমানে মাঝআকাশে মৃত্যু হয় অশীতিপর এক যাত্রীর। ৮৫ বছরের নিরামিষাশী ওই যাত্রী দীর্ঘ বিমানযাত্রায় নিরামিষ খাবারের অর্ডার দিয়েছিলেন। যদিও বিমানকর্মীরা জানান নিরামিষ খাবার নেই। বাধ্য হয়ে আমিষ খাবার খান ওই বৃদ্ধ। অভিযোগ, এরপরেই তিনি অসুস্থ বোধ করেন। পরে তাঁর মৃত্যু হয়। বছর খানেক আগের এই ঘটনায় বিমান সংস্থার বিরুদ্ধে লক্ষাধিক ডলার ক্ষতিপূরণের মামলা করল বৃদ্ধের ছেলে।
ঘটনাটি ২০২৩ সালের ৩০ জুনের। মৃত ব্যক্তি কার্ডিওলজিস্ট ড. অশোকা জয়বীরা। কাতার এয়ারওয়েসের বিমানটি আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোয় শহরে যাচ্ছিল। ১৫.৫ ঘণ্টার যাত্রায় নিজের জন্য নিরামিষ খাবার অর্ডার করেছিলেন আদ্যান্ত নিরামিষাশী ড. অশোকা। যদিও বিমানকর্মী জানান, নিরামিষ খাবার নেই। বিপাকে পড়ে মাংস খেতে রাজি হন অশীতিপর যাত্রী। যদিও যাত্রাকালেই অসুস্ত হয়ে পড়েন তিনি।
প্রথমে বিমানকর্মীরাই ড. অশোকার চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর ফোনে একজন চিকিৎসকের সাহায্য নেওয়া হয়েছিল। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় স্কটল্যান্ডের এডিনবার্গে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তা করানো হয়েছিল। শেষ পর্যন্ত ২০২৩ সালের ৩ আগস্টে মৃত্যু হয় ড. অশোকার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত্যু কারণ ছিল নিউমোনিয়া, এক ধরনের খাবার ও পানীয় গ্রহণের ফলে ফুসফুসে সংক্রমণ ঘটে।
ড. অশোকার ছেলে সুর্য জয়বীরা কাতার এয়ারওয়েসের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিমান সংস্থার বিরুদ্ধে খাবার পরিবেশন এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ এনেছেন তিনি। মামলায় দাবি করা হয়েছে, বিমান সংস্থাটি আগেই অর্ডার করা নিরামিষ খাবার সরবরাহে ব্যর্থ হয়েছে। ড. অশোকার জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি। যাত্রীকে অবহেলা এবং তাঁর মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ ২৮ হাজার ৮২১ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন সুর্য জয়বীরা।
এটিই প্রথমবার নয় যে নির্দিষ্ট খাদ্যতালিকাগত বিধিনিষেধযুক্ত যাত্রীরা ফ্লাইটের মাঝখানে সমস্যার মুখোমুখি হয়েছেন। ব্রিটিশ রিয়েলিটি তারকা জ্যাক ফাউলার, যার বাদামের তীব্র অ্যালার্জি রয়েছে, গত বছর দুবাইগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাদামযুক্ত মুরগির তরকারি পরিবেশন করার সময় প্রায় মারা যাওয়ার উপক্রম হয়েছিল। এক বছর আগে কাতার এয়ারওয়েজে বাদামযুক্ত আইসক্রিম পরিবেশন করার সময় ফাউলারেরও একই অভিজ্ঞতা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?