রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কালো ঠোঁট নিয়ে চিন্তা? দামি লিপবাম ছাড়ুন, এই সহজ উপায়েই পাবেন ঠোঁটে গোলাপি আভা

নিজস্ব সংবাদদাতা | ০৯ অক্টোবর ২০২৫ ১৯ : ৩৭Soma Majumder

কথায় বলে 'গোলাপের পাপড়ির মতো ঠোঁট'। এমন প্রশংসা শুনতে কার না ভাল লাগে! কিন্তু যতই খুশি হন, নিজের ঠোঁটের রঙ দেখে ফের বাস্তবে ফিরে আসতে হয়। পছন্দের রঙের লিপস্টিক পড়েও ঠোঁটের কালো দাগ ঢাকতে পারেন না? আসলে মুখের ত্বকের যত্ন নিয়ে সবাই চিন্তিত হলেও ঠোঁট সবসময়ই অবহেলিত। অতিরিক্ত ধূমপানের কিংবা চা-কফি পানের অভ্যাসেও ঠোঁটে হতে পারে কালচে দাগ। তাই ঠোঁট ভাল রাখতে যত্নের দরকার। 

শীত হোক বা গ্রীষ্ম, ঠোঁটের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন। অনেক সময় দেখা যায় ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যায় বা কালচে হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে দামি লিপবাম বা রাসায়নিকযুক্ত প্রোডাক্টের প্রয়োজন নেই। সামান্য কিছু ঘরোয়া উপায়েই ঠোঁটকে গোলাপি, নরম উজ্জ্বল করে তুলতে পারবেন। কয়েকটি সহজ ধাপ নিয়মিত মেনে চললে কয়েক দিনের মধ্যেই পার্থক্য চোখে পড়বে।

আরও পড়ুনঃ মহিলাদের শরীরে গোপনে শুরু হয় বন্ধ্যাত্ব! কোন কোন লক্ষণ উপেক্ষা করলেই বাড়বে গর্ভধারণের জটিলতা

  • নিয়মিত এক্সফোলিয়েশনঃ ঠোঁটে জমে থাকা মৃত কোষ দূর করা খুব জরুরি। যার জন্য এক চামচ চিনি ও মধু মিশিয়ে ঠোঁটে হালকা করে মালিশ করুন। সপ্তাহে ২–৩ বার এই স্ক্রাব ব্যবহার করলে ঠোঁট মসৃণ হবে।
  • পর্যাপ্ত ময়েশ্চারাইজিংঃ ঠোঁট শুষ্ক হয়ে দ্রুত কালচে হয়ে যায়। সেক্ষেত্রে ঘুমানোর আগে ঘি, নারকেল তেল বা বাদাম তেল লাগান। সকালে ঠোঁট থাকবে নরম ও উজ্জ্বল।
  • হাইড্রেশনঃ শরীরে পর্যাপ্ত জল না থাকলে ঠোঁটও শুকিয়ে যায়। প্রতিদিন অন্তত ৮ গ্লাস জল পান করুন।তরমুজ, শসার মতো জলযুক্ত ফল খান।
  • প্রাকৃতিক লিপমাস্কঃ মধু, গোলাপজল ও দই মিশিয়ে লিপমাস্ক তৈরি করুন। ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।এতে ঠোঁট পাবে প্রাকৃতিক গোলাপি আভা।
  • ক্ষতিকর অভ্যাস এড়ানঃ ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন ও মেকআপ প্রোডাক্টে থাকা রাসায়নিক ঠোঁটের রং নষ্ট করে। সূর্যের রোদে বের হলে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করুন।

এছাড়া গোলাপের পাপড়ি দিয়ে ঘরোয়া লিপবাম তৈরি করতে পারেন। যার জন্য পাঁচটি গোলাপ ফুলের পাপড়িকে ছিঁড়ে জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পরিষ্কার হয়ে গেলে দেড় কাপ জল দিয়ে প্যানে পাঁপড়িগুলোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফোটান। ঠান্ডা হলে জল ছেঁকে নিন। এই জলে এক চামচ মধু ও নারকেল তেল দিন। সঙ্গে এক চামচ ভেসলিন দিয়ে খুব ভাল করে মেশান। একটি ছোট কাঁচের পাত্রে এই ঘরোয়া লিপ বামটি ভরে রাখুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া