সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৯ অক্টোবর ২০২৫ ১৮ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারতের ‘অপারেশন সিঁদুরে’ বিধ্বংসী হামলায় পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সদর দপ্তর মারকাজ সুবহানাল্লাহ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু জঙ্গি কার্যকলাপ তো পাকিস্তানের বন্ধ হওয়ার নয়। যে কারণে সন্ত্রাসবাদী এই সংগঠনটি এবার কৌশল পাল্টাতে শুরু করেছে। এবার প্রথমবারের মতো মহিলাদের জন্য আলাদা একটি শাখা গঠনের ঘোষণা করল জইশ। জানা গিয়েছে, এই নয়া সংগঠনের নাম ‘জামাত-উল-মুমিনাত’। জেইএম প্রধান মৌলানা মাসুদ আজহারের নামে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জনসমক্ষে আনা হয়েছে।
সূত্র জানায়, বাহাওয়ালপুরে নতুন এই মহিলা শাখার নিয়োগ কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গোটা সংগঠনের নেতৃত্বে থাকবেন মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, যার স্বামী ইউসুফ আজহার ৭ মে ভারতের ‘অপারেশন সিঁদুরের’ হামলায় নিহত হন। জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদের এই মহিলা সংগঠনটি মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধ অর্থাৎ প্রোপাগান্ডা ও স্থানীয় পর্যায়ের নিয়োগ কার্যক্রম চালাবে। বাহাওয়ালপুর, করাচি, মুজাফফরাবাদ, কোটলি, হারিপুর ও মানসেহরার বিভিন্ন শিক্ষা কেন্দ্রে অধ্যয়নরত দরিদ্র মুসলিম মহিলাদের এবং সংগঠনের সদস্যদের স্ত্রী-দের মধ্য থেকে সদস্য সংগ্রহ করা হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, ‘জামাত-উল-মুমিনাত’ বর্তমানে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কিছু মাদ্রাসার নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর, উত্তর প্রদেশ ও দক্ষিণ ভারতের কিছু এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে নিজেদের সংগঠন পুনর্গঠনের কৌশল হিসেবেই জইশ মহিলাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি।
মাসুদ আজহার ও তার ভাই তালহা আল-সইফ যৌথভাবে মহিলাদের এই শাখা গঠনের অনুমোদন দেন। উল্লেখযোগ্যভাবে, আইএসআইএস, বোকো হারাম, হামাস এবং এলটিটিই-র মতো সন্ত্রাসী সংগঠনগুলোর ইতিহাসে মহিলা আত্মঘাতী যোদ্ধার ব্যবহার নতুন নয়। তবে জেইএম, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনগুলো এতদিন পর্যন্ত মহিলাদের সশস্ত্র অভিযানে অংশ নেওয়া নিষিদ্ধ করেছিল। তবে ভারতের ‘অপারেশন সিঁদুরের’ পর জইশের এই নতুন পদক্ষেপ তাদের কার্যক্রমে এক বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 'অপারেশন সিঁদুর' অভিয়ান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সেই হামলায় পাক মদতপুষ্ট বহু সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। নিহত হয়েছিল শতাধিক জঙ্গি। নিহতদের মধ্যে ছিল জইশ-ই-মহম্মদের (জেইএম) প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যরাও। নয়াদিল্লির এই দাবি স্বীকার করে খোদ জইশ কমান্ডারও। জানানো হয়, বাহাওয়ালপুরে হামলায় সন্ত্রাসবাদী গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মাসুদ আজহারের পরিবার ‘ছিন্নভিন্ন’ হয়ে গিয়েছে।
ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, জইশ-ই-মহম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরিকে ব্যাখ্যা করতে শোনা গিয়েছে যে, কীভাবে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের (জঙ্গিদের) আস্তানায় প্রবেশ করে আক্রমণ চালিয়েছিল। ভাইরাল ক্লিপে কাশ্মীরি উর্দুতে মাসুদ ইলিয়াস জানায়, ‘আমরা এই দেশের সীমান্ত রক্ষার জন্য দিল্লি, কাবুল এবং কান্দাহারের সঙ্গে লড়াই করেছি। সবকিছু ত্যাগ করার পর, ৭ মে, বাহাওয়ালপুরে ভারতীয় বাহিনী মৌলানা মাসুদ আজহারের পরিবারকে টুকরো টুকরো করে ফেলেছিল।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?