শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আইপিএস অফিসারের সুইসাইড নোটে নাম থাকা হরিয়ানার শীর্ষ পুলিশ কর্তাদের ছুটিতে পাঠানো হবে: সূত্র

রজিত দাস | ০৯ অক্টোবর ২০২৫ ১৯ : ১৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আইপিএস অফিসার ওয়াই পূর্ণ কুমারের আত্মহত্যার ঘটনায় হরিয়ানা সরকার শীর্ষ পুলিশ কর্তা ডিজিপি শত্রুজিৎ কাপুরকে ছুটিতে পাঠাতে পারে। বৃহস্পতিবার রাতের মধ্যেই অস্থায়ী ডিজি পদে নতুন কাউকে নিয়োগ করতে পারে সরকার। কারণ, চলতি সপ্তাহের গোড়ায় চণ্ডীগড়ে নিজের আবাসনের বেসমেন্টে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন পূর্ণ কুমার। তারপর তাঁর লেখা নয় পাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে তিনি ১২ জন শীর্ষ পুলিশ আধিকারিকদের নাম লিখে বলে গিয়েছেন যে, জাতপাতের শিকার হতে হয়েছে তাঁকে।

শীর্ষস্তরীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, কুমারের নয় পাতার ওই সুইসাইড নোটে রাজ্য সরকার অস্বস্তিতে পড়েছে। সুইসাইডের কারণ হিসাবে বর্তমান ডিজিপির নাম থাকায় তাঁকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জায়গায় অস্থায়ীভাবে কাজ সামাল দিতে দুজনের নাম ভাবা হচ্ছে।

নিহত আইপিএস অফিসারের পকেট থেকে যে নোট মিলেছে, তাতে জাতিভিত্তিক হেনস্তা, অপদস্থ, শোষণের অভিযোগ রয়েছে। ডিজিপি ছাড়াও ১২ জন পদস্থ অফিসারের কথা উল্লেখ করেছেন পূর্ণ কুমার। কুমার আট জন আইপিএস এবং দু'জন আইএএস অফিসারের নাম লিখে গিয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুর্ব্যবহার করতেন, জাত তুলে কটাক্ষ-সমালোচনা করতেন এবং পোস্টিং ও দক্ষতা নির্ধারণে অনিয়ম করতেন।

ওই সুইসাইড নোটের একটি পাতায় উইল আকারে তিনি তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি আমলা স্ত্রীর নামে লিখে দিয়েছেন। সরকারি কর্তারা জানিয়েছেন, এই নোটের ভিত্তিতেই খতিয়ে দেখা হবে, পূর্ণ কুমারের অভিযোগগুলি সঠিক কিনা। সূত্রে জানা গিয়েছে, রোহতকের এসপি নরেন্দ্র বিজারনিয়াকেও আপাতত অন্যত্র বদলি করে দেওয়া হতে পারে। কারণ, ওই নোটে তাঁর নামও রয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, ডিজিপি শত্রুজিৎ কাপুরের জায়গায় আসতে পারেন ১৯৯০ ব্যাচের আইপিএস ওপি সিং। তিনি বর্তমানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর ডিজি পদে কর্মরত। আরও একজনের নাম উঠে এসেছে, তিনি হলেন অলোক মিত্তল। অলোক ১৯৯৩ ব্যাচের আইপিএস, বর্তমানে স্টেট ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি কোরাপশন ব্যুরোর এডিজিপি পদে কর্মরত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া