শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৯ অক্টোবর ২০২৫ ১৮ : ৫১Rajit Das
নিতাই দে, আগরতলা: ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে ভাঙচুর হয়েছিল মঙ্গলবার রাতে। ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে বুধবার দুপুরে রাজ্যে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের ছয় জনের একপ্রতিনিধি দল। ত্রিপুরার সফরে আসার পর আগরতলার বিমানবন্দরে প্রতিনিধি দলের সঙ্গে অশুভ আচরণের অভিযোগ উঠেছিল। পরবর্তী সময়ে বিমানবন্দরে তাঁরা প্রতিবাদ করার পর পুলিশের তরফ থেকে তাঁদেরকে গাড়ি দিয়ে আগরতলায় দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। আক্রান্ত দলীয় কার্যালয় পরিদর্শন করে সেখানে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে বিজেপি দলের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা শহরে আসা প্রতিনিধিরা। তারপর সেখান থেকে ছয় সদস্যের প্রতিনিধি দলটি পুলিশ মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যারা দলীয় কার্যালয়ে আক্রমণ করেছেন তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য দাবি করেন।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সদস্য প্রতিনিধি দলটি আগরতলা এনসিসি থানায় একটি মামলা দায়ের করেন। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তৃণমূলের দাবি, ওই পাঁচজন দলীয় কার্যালয়ের উপর আক্রমণ শানিয়েছেন। এনসিসি থানায় মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
থানা থেকে বেরিয়ে ছয় সদস্যের প্রতিনিধি দলটি সোজা চলে যান রাজভবনের উদ্দেশ্যে। সেখানে রাজ্যপালের উদ্দেশ্যে রাজ্যপালের সচিবের কাছে স্মারকলিপি তুলে দেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসের উপর আক্রমণের বিরুদ্ধে। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রতিনিধি দলের সদস্য কুনাল ঘোষ বলেন, "রাজ্যপালের সঙ্গে সকালে কথা হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন জরুরি কাজে তাঁকে দিল্লি যেতে হবে, তাই তিনি উপস্থিত থেকে তাদের আমাদের স্মারকলিপি নিতে পারেননি।"
পাশাপাশি রাজ্যপালকে ধন্যবাদ ও জানিয়েছেন কুনাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ বলেন, "আমরা রাজ্যপালের কাছে যে দাবিগুলো রেখেছি তা হল, যারা তৃণমূল কংগ্রেসের রাজ্য পার্টি অফিস ভেঙেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। কারণ তৃণমূলের কাছে প্রমাণ রয়েছে। পুরনো ঘটনাগুলিতে যেমন অভিষেক ব্যানার্জি-সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপর আক্রমণ করেছে যেসব দুষ্কৃতিকারীরা তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে জানাতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।"
এদিন কুনালবাবু আরও বলেন যে, "ত্রিপুরার বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কেউ তো আক্রান্ত হয়নি। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের নেতারা আসলে বিজেপি দলের একরকম ভয় তৈরি হয়ে যায়, সেই কারণেই পার্টি অফিস ভাঙাভাঙি হয়। আর এই পার্টি অফিস ভাঙার বিরুদ্ধে এবং এর প্রতিবাদ জানাতে দোষীদের গ্রেফতারের দাবি জানাতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ত্রিপুরাতে এসেছেন।"
কুনালের কথায়, আজও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে অশুভ আচরণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাদেরকে হোটেল থেকে পার্টি অফিসে যাওয়ার জন্য কোন গাড়ি দেওয়া হয়নি সে কারণে পার্টি অফিসে মিটিং থাকা সত্ত্বেও প্রতিনিধিরা যেতে পারেননি। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাড়ি দেওয়া হলে সেই গাড়ি করি তারা এন সি সি থানাতে এফআইআর করে এবং রাজভবনে যান। রাজভবন থেকে সোজা বিমানবন্দরের উদ্দেশ্যে চলে যান তৃণমূলের প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব, সাংসদ সাইনি ঘোষ, সাংসদ প্রতিমা মন্ডল, পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিরবাহা হাজরা, ছাত্রনেতা সুদীপ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?