শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৯ অক্টোবর ২০২৫ ১৮ : ১০Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: কর্মক্ষেত্রে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। চেয়েছিলেন সহানুভূতি। কিন্তু তার বদলে জুটল ম্যানেজারদের অট্টহাসি আর বিদ্রূপ। গুরুগ্রামের একুশ বছর বয়সি এক তরুণীর এমনই এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে এখন উত্তাল সমাজমাধ্যম। রেডিটে তাঁর লেখা একটি পোস্ট ভাইরাল হতেই ভারতে কর্পোরেট দুনিয়ায় মানসিক স্বাস্থ্য নিয়ে উদাসীনতা এবং সহানুভূতির অভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
‘সাসুকেউচিহা ৩৭৩৩’ নামের ওই রেডিট ব্যবহারকারী নিজের পোস্টে লেখেন, “ভারতে মানসিক স্বাস্থ্য একটা তামাশার বিষয়।”
তাঁর অভিযোগ, বেশ কয়েক সপ্তাহ ধরেই তিনি মানসিক ভাবে অসুস্থ বোধ করছিলেন এবং সে কথা একাধিক বার ম্যানেজারদের জানিয়েওছিলেন। কিন্তু তাতে কেউ কর্ণপাত করেননি।
এক দিন অফিসেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তরুণীর কথায়, “আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ঘনঘন শ্বাস পড়ছিল, অঝোরে কেঁদে চলেছিলাম। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও বদল হয়নি।”
এর পরেই তিনি কিছুটা বিশ্রাম এবং সুস্থতার জন্য ছুটি চেয়ে এইচআর বিভাগকে একটি ইমেল পাঠান। তিনি লেখেন যে, তিনি বিধ্বস্ত এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য তাঁর কিছুটা সময় প্রয়োজন। ইমেলে তিনি এ-ও উল্লেখ করেন, “আমার ব্যক্তিগত জীবনে এমন অনেক কিছু চলছে যা আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে স্বচ্ছন্দ নই... কিন্তু পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমি বিধ্বস্ত এবং আর সামাল দিতে পারছি না।”
কিন্তু তাঁর অভিযোগ, এই ইমেলের পর সহানুভূতি তো দূরস্থান, ম্যানেজাররা তাঁর উপর বেজায় চটে যান। এমনকী তাঁর আড়ালে হাসাহাসিও করেন।
পরে এক বিশ্বাসভাজন সহকর্মীর থেকে তিনি জানতে পারেন, অফিসের অনেকেই তাঁকে ‘মিথ্যেবাদী’ বলছেন। এমনকি এক সুপারভাইজারও সেই আলোচনায় যোগ দিয়ে আগুনে ঘি ঢালেন।
বিধ্বস্ত তরুণী লেখেন, “এই ঘটনায় আমি পুরোপুরি ভেঙে পড়ি। কখনও ভাবিনি যে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সৎ থাকার পরিণতি এমন হবে। লোকে তা নিয়ে হাসাহাসি করবে।”
তিনি আরও জানান, ইমেল পাঠানোর ঠিক পরেই তাঁর ম্যানেজার হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চান, অসুস্থ থাকা সত্ত্বেও তিনি ‘লগ ইন’ করে অফিসের ফোন ধরতে পারবেন কি না।
রেডিটে তাঁর এই পোস্টটি সামনে আসতেই নেটিজেনরা ঝড়ের বেগে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই তরুণীর প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়েছেন। বহু মানুষ আবার নিজেদের জীবনে ঘটে যাওয়া একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
এক নেটিজেন মন্তব্য করেন, “হ্যাঁ, এ দেশে মানসিক স্বাস্থ্য সত্যিই এক তামাশার বিষয়। কিন্তু তার চেয়েও খারাপ হল মানসিক কষ্টের কথা কাউকে বলতে যাওয়া।”
দ্বিতীয় এক জনের মন্তব্য, “দুর্ভাগ্যবশত, ভারতে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এখনও এক নিষিদ্ধ বিষয়।”
অন্য এক নেটিজেন লেখেন, “কর্পোরেট সংস্থাগুলো আপনার সমস্যা নিয়ে ভাবে না, কারণ তারা জানে আপনি চাকরি ছাড়লে সেই জায়গা ভরাট করার জন্য লোকের অভাব হবে না। আপনি ছুটি নিন এবং থেরাপির মাধ্যমে সুস্থ হওয়ার দিকে মন দিন।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?