রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৯ অক্টোবর ২০২৫ ১৮ : ০০Soma Majumder
আলো ও সমৃদ্ধির উৎসব দীপাবলি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, এই দিনেই দেবী লক্ষ্মী পৃথিবীতে আগমন করেন এবং ভক্তদের ঘরে আশীর্বাদ বর্ষণ করেন। তাই দীপাবলির রাতকে ধনসম্পদ আহরণের বিশেষ শুভক্ষণ বলা হয়। বিশেষজ্ঞদের মতে, এই রাতে কিছু নির্দিষ্ট আধ্যাত্মিক উপায় বা ‘উপচার’ পালন করলে জীবনের আর্থিক বাধা, ঋণের জাল ও ব্যবসার মন্দাভাব দূর হতে পারে। জ্যোতিষীরা বলেন, এই উপচারগুলো কেবল নিয়ম নয়, এটি বিশ্বাস ও মানসিক ইতিবাচকতার প্রতীক। যিনি সত্যি মন থেকে দেবী লক্ষ্মীর আরাধনা করেন, তাঁর জীবনে সমৃদ্ধি আসবেই। তেমনই কার্যকর উপচার দীপাবলির রাতে পালন করলে অর্থনৈতিক উন্নতি ও শান্তি আসবে বলে বিশ্বাস করা হয়।যেমন-
১. শুভ সময়ে শুরু করুন উপচারঃ দীপাবলির রাতে রাত ১১টা ৩০ থেকে ১২টা ৩০-এর মধ্যে এই টোটকা পালন করাই সবচেয়ে শুভ। এই সময়কে ‘মহালক্ষ্মীর প্রিয় মুহূর্ত’ বলা হয়।
২. ঘি-এর তিনটি প্রদীপ জ্বালানঃ ঘি দিয়ে তৈরি তিনটি প্রদীপ প্রস্তুত করুন। প্রতিটি প্রদীপে পদ্মবীজ দিন। বিশ্বাস করা হয়, পদ্ম দেবী লক্ষ্মীর প্রিয় ফুল, তাই এতে তাঁর আশীর্বাদ দ্রুত পাওয়া যায়।
৩. প্রদীপ রাখুন পবিত্র গাছের নিচেঃ আলাদা আলাদা তিনটি গাছের নিচে প্রদীপ তিনটি রাখুন। যা হল পিপল গাছ, আমলকি গাছ, বেল গাছ। এই তিনটি গাছ হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এগুলির নিচে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়।
৪. প্রদীপ উৎসর্গ করুন দেবতাদের নামেঃ প্রথম প্রদীপ উৎসর্গ করুন ভগবান গণেশের নামে যিনি বাধা দূর করেন। দ্বিতীয় প্রদীপ দিন লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে যিনি অর্থ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী। তৃতীয় প্রদীপ দিন সরস্বতী দেবীর নামে যিনি জ্ঞান ও প্রজ্ঞার দেবী। একটি প্রদীপে গোল ফিতে রাখুন আর বাকি দু’টিতে লম্বা ফিতে। এতে শুভশক্তির ভারসাম্য বজায় থাকবে।
৫. পুজোর সময় বিশেষ আহ্বানঃ প্রদীপ জ্বালানোর সময় মনোযোগ দিন দেবী লক্ষ্মী, ভগবান কুবের ও পূর্বপুরুষদের স্মরণে। প্রার্থনা করুন যেন ঘরে সমৃদ্ধি ও ধনের প্রবাহ অব্যাহত থাকে। বিশ্বাস করা হয়, এই আহ্বান জীবনে স্থায়ী আর্থিক শান্তি আনে।
৬. বাড়িতে লক্ষ্মী পূজা করুনঃ গাছের নিচে প্রদীপ রাখার পর বাড়িতে ফিরে করুন লক্ষ্মীপূজা। পুজোর সময় একটি রূপার মুদ্রা দেবীর সামনে রাখুন এবং পরে সেটি বাড়ির সোনার বাক্স বা লকারে সংরক্ষণ করুন। এটি বছরের পর বছর অর্থের সঞ্চয় ও সৌভাগ্য ধরে রাখবে।
বিশেষজ্ঞদের মতে, এই উপচারের ফলে পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়া যায়, ব্যবসায় লাভ বৃদ্ধি হয়, আর্থিক স্থিতিশীলতা বাড়ে, ঘরে অর্থের প্রবাহ বাড়ে, জীবনে ইতিবাচক শক্তির আগমন হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?