শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৯ অক্টোবর ২০২৫ ১৭ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একসময়ের ভোটকুশলী। ফলাফল ঈর্ষনীয়। একাধিক রাজনৈতিক দলকে নিখুঁট রুট ম্যাপ বানিয়ে ভোট বৈতরণী পার করেছেন তিনি। তবে সাফল্যের চূড়ায় দাঁড়িয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন, ভোটকুশলী হিসেবে আর নয়, তিনি এবার সরাসরি রাজনীতির ময়দানে ঝাঁপাবেন। নেতা হয়ে, প্রার্থী হয়ে। দলও গড়ে ফেলেন। জন সূরজ। আগেই বিহারে তাঁর দল ছোট্ট পরীক্ষা দিয়েছে। তবে সামনেই বিধানসভা নির্বাচন যে পিকে-র দলের জন্য অ্যাসিড টেস্ট, তা নিয়ে সন্দেহ নেই।
বিহার ভোটের নির্ঘন্ট প্রকাশিত হওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে, পিকে-র দল কোথায় কোথায় প্রার্থী দিচ্ছে? সব আসনে? নাকি ভোট-সমঝোতা হবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে? চীরাগ পাসওয়ানের নামও সামনে আসে। আবার শোনা যায়, প্রশান্ত কিশোর নিজে, দু'টি কেন্দ্র থেকে ভোট লড়বেন। তার মধ্যে একটি কেন্দ্র, যেখানে মুখমুখি লড়াই করবেন তেজস্বী যাদবের সঙ্গে।
আরও পড়ুন: সাহিত্যে নোবেল, জয়ী হাঙ্গেরিয়ান সাহিত্যিক লাজ়লো ক্রাজ়নাহোরকাই
এসব জল্পনার মাঝেই জানা গেল, শুক্রবার বিহার ভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে জন সূরজ। মনে করা হচ্ছে, এটি প্রথম প্রার্থী তালিকা। কারণ মাত্র ৫১ জনের নাম রয়েছে তালিকায়। রয়েছেন প্রাক্তন আমলা, আইনজীবী, চিকিৎসক। একই সঙ্গে উল্লেখ্য, ৫১ জনের তালিকায় নাম নেই প্রশান্ত কিশোরের। বেগুসরাই, চম্পারণ, মুজফফরপুর, মধুবনী-সহ মোট ৫১ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে জেএসপি। পাটনা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা ওপেন ইউনাভার্সিটির প্রাক্তন ভিসি কেসি সিনহা, যিনি গণিতের উপর তাঁর জনপ্রিয় বইয়ের সিরিজের জন্য বেশি পরিচিত, তিনি পাটনার কুমহরার আসন থেকে পিকে-র দলের প্রার্থী, অন্যদিকে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আরকে মিশ্রকে দারভাঙ্গা থেকে প্রার্থী করা হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট ওয়াইভি গিরিকে মাঝি থেকে প্রার্থী করা হয়েছে, এবং ভোজপুরি অভিনেতা রীতেশ পান্ডেকে কারগাহার আসন থেকে প্রার্থী করা হয়েছে। তালিকায় নিজ নিজ এলাকায় জনপ্রিয় একাধিক চিকিৎসক রয়েছেন।
जन सुराज के उम्मीदवारों की पहली सूची। pic.twitter.com/5VFYHHWm1W
— Jan Suraaj (@jansuraajonline) October 9, 2025
পিকে-কে নিয়ে জল্পনা, কারগাহার বা রাঘোপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারগাহার আসনটি রোহতাস জেলার অন্তর্গত এবং বর্তমানে কংগ্রেসের সন্তোষ কুমার মিশ্রের দখলে রয়েছে। তিনি বলেন, 'দলের অন্দরে আলোচনা চলছে, এবং যদি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয় যে আমিও নির্বাচনে নামব, তাহলে যেমনটি আমি সেই সাক্ষাৎকারে বলেছিলাম, কারগাহার অথবা রাঘোপুর থেকেই লড়ব।' বিধানসভার বিরোধী দলনেতা এবং রাষ্ট্রীয় জনতা দলের দায়িত্বে থাকা তেজস্বী যাদবের মুখোমুখি হবেন। রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও দেবেন পিকে। বৈশালী জেলার এই আসনটি আরজেডির ঘাঁটি। যা এর আগে আরজেডির প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর দখলে ছিল। এখন সেখানে তেজস্বী প্রতিনিধিত্ব করছেন। গত তিন দশকে, আরজেডি রাঘোপুরে কেবল একটি রাজ্য নির্বাচনে হেরেছে। ২০১০ সালে জেডিইউর সতীশ কুমার যাদব রাবড়ি দেবীকে পরাজিত করেছিলেন।
তবে প্রথম তালিকায় তাঁর নাম নেই। জন সূরজ পার্টির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, তালিকায় তাঁর নাম থাকলেই বোঝা যাবে, তিনি ভোটে লড়ছেন, না লড়ছেন না। যদিও পিকে লড়বেন কি না, লড়লেও এক সময়ের তুখোড় ভোটকুশলী কোন পরিকল্পনা করে রেখেছেন, তা নিয়ে বেশ জল্পনা। অনেকের মতে, তাঁর ফিল্ড ওয়ার্কের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে প্রথম প্রার্থী তালিকাতেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?