সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৯ অক্টোবর ২০২৫ ১৭ : ৩২Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মহিলা ব্রিগেড গড়ল জইশ। নেতৃত্বে মাসুদ আজহারের বোন। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ (জেএম) এই প্রথম তাদের মহিলা শাখা খোলার কথা ঘোষণা করল। নতুন এই শাখাটির নাম দেওয়া হয়েছে 'জামাত-উল-মুমিনাত'। রাষ্ট্রপুঞ্জের চোখে সন্ত্রাসবাদী তথা জইশ প্রধান মাসুদ আজহারের নামে জারি করা একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সূত্রের খবর, গত বুধবার, ৮ অক্টোবর, পাকিস্তানের বাহাওয়ালপুরের মারকাজ উসমান-ও-আলি ঘাঁটিতে নতুন এই বাহিনীতে সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
জইশের প্রচারমাধ্যম 'আল-কালাম মিডিয়া'র প্রচার করা চিঠি অনুযায়ী, জামাত-উল-মুমিনাত সংগঠনটি মহিলা ব্রিগেড হিসেবে কাজ করবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের খবর উল্লেখ করে তারা জানিয়েছে, এই শাখার নেতৃত্বে থাকবেন মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। গত ৭ মে ভারতীয় বাহিনীর চালানো 'অপারেশন সিঁদুর'-এ জইশের মারকাজ সুভানাল্লা ঘাঁটিতে সাদিয়ার স্বামী ইউসুফ আজহার নিহত হয়েছিলেন।
জানা গিয়েছে, নিয়োগের জন্য মূলত জইশ কমান্ডারদের স্ত্রী এবং বাহাওয়ালপুর, করাচি, মুজফ্ফরাবাদ, কোটলি, হরিপুর ও মনসেহরার বিভিন্ন কেন্দ্রে পাঠরতা অর্থনৈতিক ভাবে দুর্বল মহিলাদের নিশানা করা হচ্ছে। উল্লেখ্য, 'অপারেশন সিঁদুর'-এর সময় ভারতীয় সেনা দক্ষিণ পঞ্জাবের বাহাওয়ালপুরে জইশের সদর দপ্তরে হামলা চালিয়েছিল। ওই হামলার পরেই জইশ কমান্ডার ইলিয়াস কাশ্মীরি গত মাসে প্রকাশিত একটি ভিডিওয় দাবি করেছিল যে, হামলায় মাসুদ আজহারের পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
এত দিন পর্যন্ত জিহাদী ভাবধারায় পুষ্ট জইশ সশস্ত্র জিহাদ বা লড়াইয়ের ময়দানে মহিলাদের যোগদানে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। কিন্তু পহেলগাম হামলা এবং 'অপারেশন সিঁদুর'-এর পর তারা এই নীতিতে বদল এনেছে বলেই মনে করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, মাসুদ আজহার এবং তার ভাই তালহা আল-সইফ যুগ্ম ভাবে জইশের সাংগঠনিক কাঠামোতে মহিলাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর জেরেই এই নতুন মহিলা ব্রিগেড তৈরির পথ প্রশস্ত হয়েছে।
এত দিন ইসলামিক স্টেট (আইএস), বোকো হারাম, হামাস এবং এলটিটিই-র মতো সংগঠন মহিলা আত্মঘাতী বোমারু ব্যবহার করলেও, জইশ, লস্কর-ই-তৈবা (এলইটি) বা হিজবুল মুজাহিদিন (এইচএম) সেই পথে হাঁটেনি।
'অপারেশন সিঁদুর'-এর পর জইশ, হিজবুল এবং লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তাদের ঘাঁটি সরিয়ে নিয়ে গিয়েছে বলে খবর। ভেঙে পড়া পরিকাঠামো পুনর্গঠনের মরিয়া চেষ্টায় পাকিস্তানের মদতপুষ্ট হ্যান্ডলাররা এখন সাধারণ মানুষের কাছে চাঁদা চাইছে বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?