শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্কুলের বেতন দেয়নি, তাই বেঞ্চে বসার অধিকারই নেই! ক্লাসরুমের মাটিতে বসে পরীক্ষা দিল পড়ুয়া, সহপাঠীদের সামনেই হেনস্থা

পল্লবী ঘোষ | ০৯ অক্টোবর ২০২৫ ১৭ : ২৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সহপাঠীরা বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছিল। অথচ সবার থেকে আলাদা করে, অন্য একটি ক্লাসরুমে মাটিতে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হল এক দশম শ্রেণির ছাত্রকে। তার বেঞ্চে বসার অধিকার নেই বলেই মুখের উপর জানিয়ে দেন শিক্ষকরা। কারণ? স্কুলের অর্ধেক বেতন দেয়নি সে। বেতন না দেওয়ার জন্য পরীক্ষার সময় স্কুলেই চরম হেনস্থার শিকার হল ওই ছাত্র। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ান্দি জেলায়। জানা গেছে, ওই জেলায় সালাহুদ্দিন আয়ুবী মেমোরিয়াল উর্দু হাই স্কুলে। ওই স্কুলেই দশম শ্রেণির এক ছাত্র হেনস্থার শিকার হয়। পরীক্ষার সময় সহপাঠীরা বেঞ্চে বসলেও, ক্লাসরুমের মাটিতে বসে পরীক্ষা দেয় ওই ছাত্র। কারণ? স্কুলের বেতন দিতে পারেনি সে। 

 

কাজ সেরে সদ্য বাড়ি ফিরেছিলেন ফৈয়জ খান। বাড়ি ফিরেই দেখেন ছেলে কান্নাকাটি করছে। বাবাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে সে। বাবার কোমর জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতেই বলে, 'বাবা, স্কুলের বেতন কবে দেবে?' তখনই স্কুলে হেনস্থার কথা পরিবারে জানায় ছাত্র। 

 

ওই ছাত্রের বাবা জানিয়েছেন, ফাহাদের এটি প্রথম সেমিস্কটারের প্রথম পরীক্ষা ছিল। সেদিনই এক ক্লাসরুমের মাটিতে বসে তাকে পরীক্ষা দেওয়ার নির্দেশ দেন শিক্ষিকা। অন্যদিকে তার সহপাঠীরা অন্য ক্লাসরুমের বেঞ্চে বসেই পরীক্ষা দেয়। ঘটনাটি জানতে পেরেই পরদিন শান্ত মাথায় ফাহাদকে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে বলেন বাবা। 

 

আরও পড়ুন: অ্যাকশন মুভি যেন! শিশুকে ছোঁ মারতে গিয়েও পিছপা লেপার্ডের, বাড়ির পোষ্য বিড়ালকে দেখে পড়িমরি ছুট, ভিডিও ভাইরাল

 

পরদিন ছেলের সঙ্গে ফৈয়জ সেই স্কুলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, স্কুলের চারতলায় এক ক্লাসরুমে বসে ফাহাদ পরীক্ষা দিচ্ছে। কিন্তু সেখানে যেতে চাইলেও বাধা দেন স্কুলের কর্মীরা। কোনও মতে সেই ক্লাসরুমে পৌঁছন ফৈয়জ। সেখানে গিয়ে দেখেন, ক্লাসরুমের মাটিতে খবরের কাগজে বসে রয়েছে ফাহাদ। সেখানে বসেই পরীক্ষা দিচ্ছে সে। বিষয়টি ঘিরে আপত্তি জানান এক শিক্ষককে। কিন্তু তিনি কোনও গুরুত্ব না দিয়ে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে বলেন। রাগের মাথায় ফৈয়জকে সেখানে তুলে নিয়ে যান তার বাবা। 

 

এরপর স্কুলের কর্তৃপক্ষ না, ছেলেকে নিয়ে সোজা থানায় পৌঁছন ফৈয়জ। স্কুলে এহেন হেনস্থার বিষয়ে পুলিশে অভিযোগ জানান। ঘটনাটি জেনেই ওই স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ রুজু করে পুলিশ। পাশাপাশি পড়ুয়াকেও পরীক্ষা শেষ করার জন্য স্কুলে পাঠানোর ব্যবস্থা করে তারা। 

 

ফৈয়জ জানিয়েছেন, 'ওই স্কুলের বেতন ২৫০০ টাকা। আমি ১২০০ টাকা আগেই দিয়েছিলাম। বাকি টাকা শীঘ্রই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাকি ১৩০০ টাকা না দেওয়ায় ছেলের নবম শ্রেণির রেজাল্ট দিতেও অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ।' স্কুলেই এমন হেনস্থার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে পড়ুয়া। সহপাঠীদের সামনে বেতন ঘিরে যে হেনস্থার শিকার হয়েছে সে, তাতে ভবিষ্যতেও তার মনের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা পরিবারের। এই ঘটনাটি ঘিরে অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরাও আপত্তি জানিয়েছেন। যা ঘিরে রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া