শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কৃত্রিম মেধায় ছাত্রীদের ছবি বিকৃত করে হাতেনাতে ধরা পড়লেন! ছত্তিশগড়ে সাসপেন্ড ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, চাঞ্চল্য ক্যাম্পাসে

আর্যা ঘটক | ০৯ অক্টোবর ২০২৫ ১৭ : ২১Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: কৃত্রিম মেধা (এআই) ব্যবহার করে ৩০ জনেরও বেশি ছাত্রীর অশ্লীল ছবি তৈরির অভিযোগে ছত্তিশগড়ের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনা ঘিরে সম্প্রতি কলেজ ক্যাম্পাসে চরম শোরগোল। 

 

ছাত্রীদের অভিযোগ, ছত্তিশগড়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-র তৃতীয় বর্ষের ওই পড়ুয়া এআই ব্যবহার করে তাঁদের ছবি বিকৃত (মর্ফ) করে।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিলাসপুরের বাসিন্দা। জানা গিয়েছে ওই ছাত্রের কাছ থেকে প্রায় এক হাজারেরও বেশি ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। নয়া রায়পুরে অবস্থিত ওই কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া সে।

 

ইনস্টিটিউটের রেজিস্ট্রার, অধ্যাপক শ্রীনিবাস এবিষয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত ৬ অক্টোবর কয়েক জন ছাত্রী অভিযোগ জানানোর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরেই একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং কলেজের কর্মীরা অভিযুক্ত ছাত্রের ঘরে তল্লাশি চালান। শ্রীনিবাস বলেন, "তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গড়া হয়েছে, যার সব সদস্যই মহিলা।"

 

শ্রীনিবাস আরও জানান, তল্লাশির পর অভিযুক্তের ফোন, ল্যাপটপ এবং পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। যে ছাত্রীরা অভিযোগ জানিয়েছেন, তাঁদের অভিভাবকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। শ্রীনিবাসের কথায়, "কোনও ব্যক্তিগত তথ্য যাতে বাইরে ফাঁস না হয়, তা নিশ্চিত করার জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

 

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ছবি বা ভিডিওগুলি সত্যিই ডিজিটাল পদ্ধতিতে তৈরি কি না এবং ক্যাম্পাসের বাইরে সেগুলি শেয়ার করা হয়েছে কি না, তা যাচাই করার জন্য সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

অন্য দিকে, পুলিশ জানিয়েছে, ঘটনার জেরে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার জন্য তারা লিখিত অভিযোগের অপেক্ষায় রয়েছে। রাখি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস রাজপুত বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনার তথ্য খতিয়ে দেখছে। তিনি বলেন, "লিখিত অভিযোগ পেলেই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।"

 

অভিযোগকারিণী ছাত্রীরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। কলেজ কর্তৃপক্ষও তাঁদের আশ্বাস দিয়েছে যে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করার প্রবণতা মনস্তাত্ত্বিকদের মতে আধুনিক যুগের এক গভীর সামাজিক ও মানসিক সংকটের প্রতিফলন। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে এটি কৌতূহল, যৌন হতাশা এবং ক্ষমতা প্রদর্শনের এক বিকৃত রূপ হিসেবে দেখা যাচ্ছে। বাস্তব সম্পর্কের জটিলতা এড়িয়ে ভার্চুয়াল নিয়ন্ত্রণের মাধ্যমে ইচ্ছাপূরণের প্রবণতা মানুষকে আরও বিচ্ছিন্ন ও অসংবেদনশীল করে তুলছে। মনস্তত্ত্ববিদরা বলেন, এই প্রবণতা কেবল ব্যক্তিগত বিকৃতি নয়, এটি প্রযুক্তি-নির্ভর এক নতুন ‘নৈতিক অবক্ষয়’-এর দিকেও ইঙ্গিত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহজলভ্য এই  টুলের কারণে কল্পনা ও বাস্তবতার সীমানা ঝাপসা হয়ে যাচ্ছে, যা যৌনতা, সম্মতি ও গোপনীয়তার ধারণাকে বিপন্ন করছে। তাই মনোবিজ্ঞানীরা শিক্ষা, নৈতিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি-নিয়ন্ত্রণের মাধ্যমে এই মানসিক বিকৃতি রোধের আহ্বান জানিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া