শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যোগীর প্রশংসায় পঞ্চমুখ মায়াবতী! অখিলেশকে তোপ দেগে বললেন 'দুমুখো'! কীসের ইঙ্গিত বহেনজির?

রজিত দাস | ০৯ অক্টোবর ২০২৫ ১৭ : ০১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী, যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন! পাশাপাশি তাঁর সরকারের অধীনে নির্মিত প্রতিষ্ঠান এবং দলিত স্মৃতিস্তম্ভগুলির রক্ষণাবেক্ষণের বিষয়ে সমাজবাদী পার্টি (এসপি) "দ্বিমুখী" আচরণ করেছে বলেও অভিযোগ করেছেন 'বহেনজি'।

লখনউতে বিএসপি-র প্রতিষ্ঠাতা কাশি রামের ১৯তম মৃত্যুবার্ষিকীতে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মায়াবতী মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে তাঁর আমলে তৈরি জাতীয় পার্ক এবং অন্যান্য স্মৃতিস্তম্ভ রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি পালন করার জন্য প্রশংসা করেছেন। তিনি দাবি করেছেন যে, সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকাকালীনই কেবল এই ধরণের কাজ সম্পাদন করার কথা মনে রাখে।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে মায়বাতী বলেছেন, "আমি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে অনুরোধ করেছি যে, দর্শনার্থীদের কাছ থেকে সংগৃহীত টিকিটের টাকা রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হোক। বিজেপি সরকার আমাদের আশ্বস্ত করেছে যে, এই অর্থ অন্যত্র ব্যবহার করা হবে না। কেবল রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। এই বিষয়ে বর্তমান সরকার পদক্ষেপও করেছে।। এর জন্য, আমাদের দল এখনকার সরকারের প্রতি কৃতজ্ঞ।"

অবহেলা করে মুখ্যমন্ত্রী মায়াবতীর আমলে তৈরি একাধিক দলিত স্মৃতিস্তম্ভ এবং পার্কগুলিকে  সমাজবাদী পার্টি নষ্ট করেছে বলে অভিযোগ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মায়াবতী বলেছেন, "অখিলেশ সরকার দলিত স্মৃতিস্তম্ভগুলি রক্ষণাবেক্ষণের জন্য এক টাকাও খরচ করেনি। এমনকি টিকিট থেকে সংগৃহীত রাজস্বও সরকার রেখে দিয়েছিল। কিন্তু এখন, যখন তারা ক্ষমতার বাইরে, তখন তারা কাশিরামজির সম্মানে সেমিনার আয়োজনের কথা বলে ভেসে থাকার চেষ্টা করছে।"

মায়াবতী আরও বলেন, "আমরা কাশিরামজির এবং অন্যান্য মহান নেতাদের নামে বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের নামকরণ করেছি এবং অনেক কল্যাণমূলক প্রকল্প শুরু করেছি, কিন্তু সমাজবাদী পার্টি সরকার সেগুলি সব বন্ধ করে দিয়েছে। যদি এটা দুমোখে চরিত্র না হয়, তাহলে এটা কী?"

তিনি সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকেও আক্রমণ করে বলেন, যদি তিনি সত্যিই বিএসপি প্রতিষ্ঠাতাকে সম্মান করতেন, তাহলে তিনি আলিগড় বিভাগের কাশিরাম নগর জেলার নাম পরিবর্তন করে কাসগঞ্জ রাখতেন না।

বিএসপি প্রধান এসপি-কে ক্ষমতার লোভে দলিত প্রতীকদের সহযোগিতা করার অভিযোগ করেন। মায়াবতী বলেছেন, "যখন তারা ক্ষমতায় ছিল, তখন তারা পিডিএ মহান ব্যক্তিত্বদের মনে রাখেনি। কিন্তু ক্ষমতা হারানোর মুহূর্তে তারা হঠাৎ করে দলিতদের সাধু, গুরু এবং মহাপুরুষদের মনে রাখতে শুরু করেছে। এই ধরণের দুমুখো ব্যক্তিদের থেকে জনগণকে খুব সতর্ক থাকতে হবে।" 

পিডিএ বলতে "পিচড়ে, দলিত, অল্পসংখ্যা" বোঝায়, যার অর্থ "অনগ্রসর, দলিত এবং সংখ্যালঘু"।

শাসক দলের সঙ্গে তাদের "অভ্যন্তরীণ যোগসাজশ" নিয়ে মায়াবতী এবং তাঁর দলের প্রতি পাল্টা আক্রমণ করেন অখিলেশ যাদব। তিনি কারও নাম না করে বলেন, "ওদের ভেতরে যোগসাজশ অব্যাহত রয়েছে, তাই তারা তাদের নিপীড়কদের প্রতি কৃতজ্ঞ।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া