শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | গাজায় তথাকথিত ‘শান্তি পরিকল্পনা’র তীব্র সমালোচনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

সৌরভ গোস্বামী | ০৯ অক্টোবর ২০২৫ ১৭ : ০০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপে ইজরায়েল  ও হামাসের মধ্যে সমঝোতার খবর প্রকাশিত হওয়ার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থার মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেছেন, কোনো যুদ্ধবিরতি পরিকল্পনা তখনই অর্থবহ হবে যখন তা প্যালেস্তাইনের উপর চলমান গণহত্যার স্থায়ী সমাপ্তি ঘটাবে ইজরায়েলের।

ক্যালামার্ড বলেন, “দুই বছর ধরে আমরা এক লজ্জাজনক দ্বিচারিতা ও ভেটোর রাজনীতি দেখেছি, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যত অচল করে দিয়েছে—যখন পুরো পৃথিবী একটি সরাসরি সম্প্রচারিত গণহত্যা প্রত্যক্ষ করছে। এই বিভীষিকার অবসান এখন অত্যন্ত জরুরি।”

তিনি উল্লেখ করেন, “গাজা উপত্যকার দুই মিলিয়নেরও বেশি প্যালেস্তাইনে টানা দুই বছর ধরে বোমাবর্ষণ, অনাহার ও অবরোধের মধ্যে দিয়ে যে অমানবিক কষ্ট সহ্য করছে, তাদের জন্য এখন কোনো চুক্তি আসলেই অতি বিলম্বিত। কিন্তু এই অল্প বিশ্রামের মুহূর্তও তাদের ভয়াবহ অভিজ্ঞতা মুছে দিতে পারবে না। সবাই এখন তাকিয়ে আছে—এটি আদৌ স্থায়ী শান্তির সূচনা কিনা, না কি কেবল সাময়িক বিরতি।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান জোর দিয়ে বলেন, “কেবল অল্প সময়ের জন্য আক্রমণ কমানো বা সামান্য মানবিক সাহায্য প্রবেশ করানো যথেষ্ট নয়। অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি ও অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ইজরায়েলকে খাদ্য, ওষুধ, জ্বালানি ও পুনর্গঠনের সামগ্রী অবাধে গাজার সব অঞ্চলে প্রবেশের অনুমতি দিতে হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পরিকাঠামো পুনর্গঠনে জরুরি পদক্ষেপ নিতে হবে, যাতে অনাহারে ও বাস্তুচ্যুতিতে জর্জরিত মানুষগুলো টিকে থাকতে পারে।”

আরও পড়ুন: গাজায় গণহত্যায় নিহত ২০,১৭৯ শিশু, খাদ্য থেকে বঞ্চিত ১২ লক্ষাধিক

তিনি আরও বলেন, “যেসব প্যালেস্তাইনের মানুষ  বারবার নিজেদের ঘরছাড়া হতে বাধ্য হয়েছে, তাদের সবাইকে তাদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার দিতে হবে—এবং সেই সিদ্ধান্ত ইজরায়েলের ইচ্ছাধীন হতে পারবে না।”

ক্যালামার্ড হামাসকেও আহ্বান জানান, “সব বন্দীকে মুক্তি দিতে হবে, যাতে দুই বছরের এই জিম্মি সংকটের অবসান ঘটে।” একই সঙ্গে তিনি বলেন, “ইজরায়েলকে অবিলম্বে সব নির্বিচারে আটক প্যালেস্তাইনের মানুষকে  মুক্তি দিতে হবে—বিশেষ করে যেসব স্বাস্থ্যকর্মী শুধুমাত্র তাদের রোগীদের সেবা দেওয়ার জন্য অন্যায়ভাবে বন্দী রয়েছেন।”

অ্যামনেস্টির মতে, কোনো স্থায়ী যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন তা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠবে। এর অন্তর্ভুক্ত হতে হবে—গাজায় ইজরায়েলের গণহত্যা বন্ধ, দখলদারিত্বের অবসান, এবং আপারথাইড বা জাতিগত বিভাজনের পুরো ব্যবস্থা ভেঙে ফেলার সুনির্দিষ্ট পদক্ষেপ।

অ্যাগনেস ক্যালামার্ড বলেন, “বর্তমান পরিকল্পনা, অর্থাৎ তথাকথিত ‘ট্রাম্প শান্তি পরিকল্পনা’, এইসব মৌলিক শর্তের কোনোটিই পূরণ করে না। এটি ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার বা ক্ষতিপূরণের কোনো নিশ্চয়তা দেয় না, কিংবা অপরাধীদের জবাবদিহিও দাবি করে না। ইজরায়েল ও অধিকৃত প্যালেস্তাইনের  ভূখণ্ডে যে দীর্ঘমেয়াদি দণ্ডমুক্তির সংস্কৃতি রয়েছে, সেটিই নতুন করে হিংসার  জন্ম দিচ্ছে।”

তিনি সতর্ক করেন, “গাজার উর্বর ভূমিতে ‘নিরাপত্তা পরিধি’ বা বাফার জোন তৈরির ইজরায়েলি পরিকল্পনা বাস্তবে আপারথাইড ও দখলদারিত্ব আরও গভীর করবে। গাজাকে বাকিদের থেকে বিচ্ছিন্ন করে রাখলে প্যালেস্তাইনের মানুষের  স্বাধীন চলাচল ও রাজনৈতিক ঐক্য আরও দুর্বল হবে।”

তিনি যোগ করেন, “পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে যেসব ভূগোল ও জনসংখ্যার পরিবর্তন আনা হয়েছে, সেগুলোও অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দখলদারিত্ব ও বৈষম্যের শিকড় আরও মজবুত হবে।”

অ্যামনেস্টির মতে, প্রস্তাবিত পরিকল্পনায় প্যালেস্তাইনের মানুষের  সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের নিশ্চয়তা নেই। ক্যালামার্ড বলেন, “অতীতের ব্যর্থ উদ্যোগগুলোর মতো, যদি এই পরিকল্পনাও মানবাধিকার ও ন্যায়বিচারের মূল প্রশ্নকে উপেক্ষা করে, তবে এটি স্থায়ী শান্তি নয়—আরও অন্যায় ও অস্থিরতার সূচনা করবে।”

শেষে তিনি বলেন, “দুই বছর ধরে যে দ্বিচারিতা ও ভেটো রাজনীতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অচল করে রেখেছে, তা মানবতার ওপর এক কলঙ্ক। এখনই সময় এই বিভীষিকা থামানোর, যতটুকু বাকি আছে তা উদ্ধার করার এবং আমাদের যৌথ মানবতাকে রক্ষা করার।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া