শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আফগান তালিবান মন্ত্রীর প্রথম ভারত সফর, বৈঠকে থাকবে কোন পতাকা? দ্বিধায় নয়াদিল্লি

রজিত দাস | ০৯ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের রাষ্ট্রসংঘ-অনুমোদিত বিদেশমন্ত্রী এক সপ্তাহের সফরের জন্য ভারতে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভ্রমণ ছাড়ের পর আমির খান মুত্তাকির এই সফর সম্ভব হয়েছে। ২০২১ সালে তালিবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এটাই সেখানকার তালিবান সরকারের সর্বোচ্চপদস্থ নেতার প্রথম ভারত সফর।

এই সফরে মুত্তাকি বারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গিয়েছে।  কূটনৈতিক দিক থেকে মুত্তাকির এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আফগান মন্ত্রীর ভারত সফর নজরে রয়েছে প্রতিবেশী ইসলামাবাদেরও। কারণ ভারত ধীরে ধীরে কাবুলের তালিবান সরকারের সঙ্গে যোগাযোগ জোরদার করার পথে এগোচ্ছে।

দিল্লির দ্বিধা:
তবে এই সফর ঘিরে ভারত সরকারের সামনে তৈরি হয়েছে একটি 'কূটনৈতিক দ্বিধা'। আসলে আন্তর্জাতিক রীতিতে দুই রাষ্ট্রের নেতাদের বৈঠকের সময় সাধারণত দুই দেশের পতাকা একসঙ্গে প্রদর্শিত হয়। কিন্তু ভারত যেহেতু তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তাই তালিবান পতাকা প্রদর্শনের বিষয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছে নয়াদিল্লি।

সেদেশের তালিবান সরকারের পতাকাটি সাদা রঙের, যার উপর কালো অক্ষরে লেখা থাকে ইসলামিক শপথ বা শাহাদা। এখনও পর্যন্ত নয়াদিল্লিতে আফগান দূতাবাসে তালিবান পতাকা তোলার অনুমতি দেয়নি। বরং সেখানে এখনও উড়ছে প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানির আমলের আফগান প্রজাতন্ত্রের পতাকা।

অবশ্য এর আগে, দুবাইয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে মুতাক্কির বৈঠকের সময় দু'দেশের কোনও পতাকা রাখা ছিল না। উভয় দেশের সিদ্ধান্তের ফলেই এটা হয়েছিল। ফলে বিব্রতকর পরিস্থিতি এড়ানো গিয়েছিল। তবে এবার বৈঠক হচ্ছে দিল্লিতে, ফলে বিষয়টি ভারতীয় কূচনীতিকদের কাছে বেশ চ্যালেঞ্জিং। 

মুত্তাকির সফরের তাৎপর্য
ঐতিহাসিকভাবে, ভারত এবং আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু ২০২১ সালে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালিবানদের ক্ষমতায় ফিরে আসার পর নয়াদিল্লি কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেয়। তবে ভারত এখনও তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও- ভারত আফগানিস্তানে বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা প্রদানের জন্য একটি ছোট মিশন খুলেছে। দুই দেশের বিদেশমন্ত্রকই আলোচনার মাধ্যমে সংযোগ বাড়ানোর চেষ্টা করছে। মুত্তাকির ভারত সফর কাবুলে প্রতিষ্ঠিত তালিবানদের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তালিবান সরকারকে কৌশলগত বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরের আহ্বানের পটভূমিতে, ভারত, রাশিয়া, চীন এবং আরও সাতটি দেশ যৌথভাবে আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধিতা করেছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, আফগান মাটিকে কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘাঁটি হতে দেওয়া যাবে না। দেশগুলি এক বিবৃতিতে বলেছে যে তারা আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় আফগানিস্তানের সক্রিয় সংহতিকে সমর্থন করে। 

উল্লেখ্য, কাবুল সরকার পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছিল। তখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছিল। এরপরই  মুত্তাকির এই ভারত সফর বেশ তাৎপর্যবাহী।

গত জানুয়ারিতে, বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং মুত্তাকির মধ্যে আলোচনার পর তালিবান সরকার, ভারতকে একটি "গুরুত্বপূর্ণ" আঞ্চলিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে বর্ণনা করেছিল। ফলে মুত্তাকির এই সফরের উপর ভারত-অফগান সম্পর্ক যেমন কোন খাতে এগিয়ে যাবে তা নির্ধারিত হবে তেমনই আঞ্চলিক ভূ-রাজনীতিতেও বেশ তাৎপর্যবাহী।  

আরও পড়ুন-  ‘লিভ-ইন করলেই হবে ৫০ টুকরো’, রাজ্যপালের বার্তায় সর্বত্র শোরগোল


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া