শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৯ অক্টোবর ২০২৫ ১৬ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল আবারও এক বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলেছেন। বুধবার বারাণসীর মহাত্মা গান্ধীকাশী বিদ্যাপীঠের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি তরুণীদের উদ্দেশে বলেন, “লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকো, না হলে ৫০ টুকরো হয়ে পাওয়া যাবে।” তাঁর এই মন্তব্য মুহূর্তেই রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এর আগের দিনই বলিয়া জেলার জননায়ক চন্দ্রশেখর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে একই ইস্যুতে মন্তব্য করে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। সেখানেও তিনি বলেন, “যদি লিভ-ইন সম্পর্কের পরিণতি দেখতে চাও, অনাথ আশ্রমে যাও। পনেরো-বিশ বছর বয়সী মেয়েরা এক বছরের বাচ্চা নিয়ে সারিতে দাঁড়িয়ে আছে।”
বারাণসীর অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, সাম্প্রতিক কালে নারী নির্যাতনের ঘটনাগুলি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তাই মেয়েদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরও সতর্ক ও বিচক্ষণ হতে হবে। তিনি বলেন, “আমাদের মেয়েরা যেন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে। এমন কোনও সম্পর্কে না জড়ায় যা তাদের শোষণ বা বিপদের মুখে ফেলতে পারে”।

আনন্দীবেন প্যাটেল বলেন, “আমার মেয়েদের জন্য শুধু একটি বার্তা, লিভ-ইন এখন ফ্যাশনে আছে ঠিকই, কিন্তু এটা করো না। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নাও, কিন্তু এমন পথে যেও না যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তোমরা দেখেছো কী হয়— ৫০ টুকরো হয়ে পাওয়া যায়। গত দশ দিনে এমন বহু ঘটনার রিপোর্ট পেয়েছি, প্রতিটি খবরেই আমার মন ভারাক্রান্ত হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, শিশু সুরক্ষা আইন অনুযায়ী তিনি বহু ক্ষতিগ্রস্ত মেয়ের সঙ্গে নিজে দেখা করেছেন। প্রত্যেকের গল্পই ভয়ঙ্কর ও বেদনাদায়ক। “এই মেয়েরা যে যন্ত্রণা পেরিয়ে এসেছে, তা শুনলে যে কেউ শিউরে উঠবে”।
রাজ্যপাল জানান, এক বিচারপতির সঙ্গে আলোচনার সময় তিনিও একই উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয়গুলিকে আহ্বান জানিয়েছেন মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নিতে। তাঁর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উচিত তরুণীদের বাস্তব জীবনের ঝুঁকি ও আত্মরক্ষার বিষয়ে শিক্ষা দেওয়া।
আরও পড়ুন: জিরো থেকে হয়ে উঠবেন হিরো, যদি মানতে পারেন এই টিপস
বলিয়ায় দেওয়া আগের বক্তৃতায় আনন্দীবেন বলেন, “এই লিভ-ইন সম্পর্কের পেছনে লোভ কাজ করছে। ছেলেরা মেয়েদের হোটেলে নিয়ে যায়, প্রলুব্ধ করে, সন্তান জন্মের পর তাদের ফেলে যায়। এটি আমাদের সংস্কৃতি নয়, আমাদের মূল্যবোধ নয়। তবুও এসব হচ্ছে।”
তিনি তরুণীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের জীবনকে মহান উদ্দেশ্যে উৎসর্গ করো। তোমাদের ভবিষ্যৎ যেন এমন সম্পর্ক বা সিদ্ধান্তে নষ্ট না হয় যা একদিন অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে।”
আনন্দীবেন প্যাটেলের এই ধারাবাহিক মন্তব্য রাজনৈতিক মহলেও তোলপাড় ফেলেছে। কেউ কেউ তাঁর বক্তব্যকে “নারীর নিরাপত্তা ও আত্মসম্মানের পক্ষে সতর্কবার্তা” বলে ব্যাখ্যা করেছেন, আবার অনেকে বলেছেন, “রাজ্যপালের এই ধরনের মন্তব্য ব্যক্তিগত স্বাধীনতা ও নারীর সিদ্ধান্তগ্রহণের অধিকারে হস্তক্ষেপ।”
তবে বিতর্ক যাই হোক, রাজ্যপালের বক্তব্যে সমাজের এক গভীর উদ্বেগই প্রতিফলিত হয়েছে। আধুনিকতার ছদ্মবেশে তরুণ প্রজন্ম কতটা বিপজ্জনক পথে এগোচ্ছে, তা নিয়ে চিন্তা করার সময় এসেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?