রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Where to place Ganesh Idol in your house according to Vastu

লাইফস্টাইল | গৃহে গণেশমূর্তি স্থাপন করতে চান? ভুল দিকে রাখলেই সর্বনাশ! কোথায় হবে সিদ্ধিদাতার অধিষ্ঠান?

নিজস্ব সংবাদদাতা | ০৯ অক্টোবর ২০২৫ ১৬ : ১৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সিদ্ধিদাতা গণেশের মূর্তি গৃহে স্থাপন করলে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য আসে, এমনটাই বিশ্বাস। কিন্তু এই মূর্তি প্রতিষ্ঠা নিছক ভক্তির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাস্তুশাস্ত্রের নিগূঢ় তত্ত্ব। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সঠিক স্থানে এবং সঠিক দিকে গণেশের মূর্তি স্থাপন না করলে হিতে বিপরীত হতে পারে। সংসারে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ানোর পরিবর্তে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই গণপতিকে গৃহে অধিষ্ঠান করানোর আগে জেনে নেওয়া প্রয়োজন কিছু জরুরি নিয়মকানুন।

গণেশ মূর্তির আদর্শ অবস্থান
বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের জন্য সর্বোৎকৃষ্ট স্থান হল উত্তর-পূর্ব দিক, যা ঈশান কোণ নামেও পরিচিত। এই দিকটিকে অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক কম্পনের উৎস বলে মনে করা হয়। যদি কোনও কারণে ঈশান কোণে মূর্তি স্থাপন সম্ভব না হয়, তবে উত্তর বা পশ্চিম দিকও বেছে নেওয়া যেতে পারে। বাস্তুবিদদের মতে, ভগবান শিবের বাসস্থান উত্তরে হওয়ায় তাঁর পুত্র গণেশের মূর্তি উত্তরমুখী করে রাখলে তা বিশেষভাবে ফলপ্রসূ হয়।
অনেকেই বাড়ির প্রধান প্রবেশদ্বারে গণেশের মূর্তি স্থাপন করেন। সেক্ষেত্রে মূর্তিটি এমনভাবে রাখতে হবে যেন তাঁর মুখ থাকে বাড়ির ভিতরের দিকে। অর্থাৎ, ঘরে প্রবেশের সময় দেবমূর্তির মুখ দর্শন হবে। এর ফলে গৃহে প্রবেশকারী সমস্ত নেতিবাচক শক্তি বাধাপ্রাপ্ত হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। তবে খেয়াল রাখতে হবে, মূর্তির পশ্চাৎভাগ যেন কোনও দেওয়ালের দিকে থাকে, ফাঁকা স্থানের দিকে নয়।
আরও পড়ুন: পেশি ফোলাতে স্তনদুগ্ধ খাচ্ছেন বডিবিল্ডাররা, প্রাপ্তবয়স্কদের এই দুধ কতটা উপকারী? কী বলছে বিজ্ঞান?
কোন দিকে ফেরানো থাকবে মুখ?
গণেশের মূর্তি স্থাপনের ক্ষেত্রে দিকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূর্তি সর্বদা পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে স্থাপন করা উচিত। পূজার সময় যিনি আরাধনা করবেন, তাঁর মুখ থাকবে উত্তর বা পূর্ব দিকে। কোনও অবস্থাতেই গণেশের মূর্তি দক্ষিণমুখী করে স্থাপন করা উচিত নয়। বাস্তুশাস্ত্রে এই দিককে অশুভ বলে গণ্য করা হয় এবং এতে পরিবারের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।

কোন স্থানগুলিতে গণেশ মূর্তি রাখা অনুচিত
শাস্ত্র মতে, কিছু স্থান রয়েছে যেখানে গণেশের মূর্তি বা ছবি রাখা কঠোরভাবে নিষিদ্ধ। এর মধ্যে প্রধান হল শয়নকক্ষ বা বেডরুম। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শোওয়ার ঘরে দেবদেবীর মূর্তি রাখা উচিত নয়। একইভাবে, সিঁড়ির নীচের অংশ, গ্যারেজ, গুদামঘর অথবা শৌচাগারের কাছাকাছি দেওয়ালে গণেশ মূর্তি স্থাপন করা থেকে বিরত থাকতে হবে। এই স্থানগুলিতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে, যা মূর্তি স্থাপনের শুভ ফলকে নষ্ট করে দিতে পারে।
এছাড়াও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। যেমন, গণেশের মূর্তি কখনওই সরাসরি মাটিতে রাখা উচিত নয়। একটি পরিষ্কার উঁচু আসন বা কাঠের চৌকির উপর লাল বস্ত্র পেতে তার উপর মূর্তি স্থাপন করুন। বাড়িতে পূজার জন্য উপবিষ্ট বা ‘ললিতাসন’-এ থাকা গণেশের মূর্তিই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বাঁ দিকে বাঁকানো শুঁড়যুক্ত গণেশ মূর্তিই গৃহস্থের জন্য মঙ্গলজনক। এই ছোট ছোট নিয়মগুলি মেনে চললে সিদ্ধিদাতার আশীর্বাদে আপনার গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধির পথ সুগম হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া