সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৯ অক্টোবর ২০২৫ ১৬ : ০২Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি অত্যাধুনিক অনলাইন প্রতারণার শিকার হলেন সিঙ্গাপুরের ৬৮ বছর বয়সি এক প্রৌঢ়। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে প্রেমের ফাঁদে পা দিয়ে এক মহিলার আবদার মেটাতে গিয়ে তিনি খুইয়েছেন প্রায় ১০ হাজার সিঙ্গাপুরি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লক্ষ টাকা)। অভিনব এই জালিয়াতিতে ব্যবহার করা হয়েছে কিউআর কোড।
ঘটনার সূত্রপাত চলতি বছরের আগস্ট মাসে। অবসর জীবনে একাকীত্ব কাটাতে ফেসবুকে অনেকখানি সময় কাটাতেন এনজি নামে ওই ব্যক্তি। সেই সময়েই 'লি সিন' নামের এক সুন্দরী মহিলার প্রোফাইল থেকে তাঁর কাছে বন্ধুত্বের অনুরোধ আসে। আলাপ গড়াতেই কথাবার্তা শুরু হয় হোয়াটসঅ্যাপে। মিষ্টি কথায় মন ভুলিয়ে কিছুদিনের মধ্যেই এনজিকে প্রেমের জালে জড়ান ওই মহিলা।
এরপর ধীরে ধীরে প্রতারণার জাল বোনা হয় অত্যন্ত কৌশলে। 'লি সিন' নিজেকে চিনের বাসিন্দা বলে পরিচয় দেয়। সে জানায়, সিঙ্গাপুরে এসে এনজির সঙ্গে দেখা করতে চায় সে। কিন্তু অতীতে অপরাধমূলক কাজে যুক্ত থাকায় তার সিঙ্গাপুরে প্রবেশ নিষিদ্ধ।
এর পরেই দ্বিতীয় দফার নাটক শুরু। 'শাখা প্রধান ওয়াং' নামে চিনের বাসিন্দার পরিচয় দিয়ে এক ব্যক্তি এনজির সঙ্গে যোগাযোগ করে। সে আশ্বাস দেয়, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে লি সিনের সিঙ্গাপুরে আসার ব্যবস্থা করে দেবে। টাকা পাঠানোর জন্য এনজিকে একটি কিউআর কোড পাঠানো হয়, যা স্ক্যান করে টাকা পাঠান তিনি।
প্রথম সপ্তাহেই একাধিক নতুন অজুহাত দেখিয়ে আরও টাকার জন্য বেশ কয়েকটি কিউআর কোড পাঠানো হয়। সেপ্টেম্বরে লি সিন বিমানবন্দরে পৌঁছনোর ছবি পাঠিয়ে দাবি করে, অতিরিক্ত গয়না থাকায় তাকে আটক করা হয়েছে এবং ছাড়ানোর জন্য আরও টাকা লাগবে। 'প্রেমিকা'কে বিশ্বাস করে চিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কিউআর কোড স্ক্যান করে হাজার হাজার ডলার পাঠান তিনি। এখানেই শেষ নয়। এর পর গাড়ি দুর্ঘটনার অজুহাত দিয়ে চিকিৎসার খরচের জন্যও টাকা চাওয়া হয়, কিন্তু লি সিন কোথায় আছে, তা জানানো হয়নি এনজিকে।
এনজি তখনও বিশ্বাস করছিলেন যে, এটি একটি সত্যিকারের প্রেমের সম্পর্ক। অবশেষে অক্টোবরের শুরুতে যখন দেখা করার সমস্ত আর্জি অজুহাত দিয়ে এড়িয়ে যেতে থাকে 'প্রেমিকা', তখনই সন্দেহ হয় তাঁর। তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামার পরেই পুরো প্রতারণা চক্রটির পর্দাফাঁস হয়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি থেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন অনেকেই। একাকিত্বে ভোগা বয়স্ক মানুষেরা অনলাইন সম্পর্কে কতটা অসুরক্ষিত, তা নিয়েও দাবি করেছেন অনেক নেটিজেন। অর্থ থাকলেও সঙ্গীর অভাবে তাঁরা সহজেই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?