শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির সময়সীমা বাড়ানোর আর্জি, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

আর্যা ঘটক | ০৯ অক্টোবর ২০২৫ ১৪ : ৪৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: উমিদ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির বাধ্যতামূলক নথিভুক্তির সময়সীমা বাড়ানোর জন্য একটি আবেদন শুনতে বৃহস্পতিবার রাজি হল সুপ্রিম কোর্ট। ব্যবহারকারী-সৃষ্ট ওয়াকফ (waqf-by-users) সম্পত্তিগুলিও এর অন্তর্ভুক্ত।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে গত ১৫ সেপ্টেম্বর এক অন্তর্বর্তীকালীন নির্দেশে শীর্ষ আদালত ওয়াকফ আইন, ২০২৫-এর কয়েকটি মূল ধারার উপর স্থগিতাদেশ দিয়েছিল। তার মধ্যে একটি ধারা ছিল যে, শুধুমাত্র গত পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালনকারীরাই ওয়াকফ গঠন করতে পারবেন। তবে আদালত পুরো আইনটির উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে এবং আইনের সাংবিধানিক বৈধতার কিছু ক্ষেত্রে মান্যতা দেয়।

 

পাশাপাশি, আদালত কেন্দ্রের সেই সিদ্ধান্তকেও মান্যতা দেয় যেখানে নতুন সংশোধিত ওয়াকফ আইন থেকে 'ব্যবহারকারী-সৃষ্ট ওয়াকফ' সংক্রান্ত ধারাটি বাদ দেওয়া হয়েছিল। শীর্ষ আদালতের মতে, আপাতদৃষ্টিতে কেন্দ্রের এই পদক্ষেপ খেয়ালখুশিমতো নয়। সরকারের দ্বারা ওয়াকফ জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কাকেও "অমূলক" বলে জানায় আদালত। প্রসঙ্গত, 'ব্যবহারকারী-সৃষ্ট ওয়াকফ' হল এমন একটি ব্যবস্থা, যেখানে কোনও সম্পত্তির মালিক লিখিতভাবে সেটিকে ওয়াকফ হিসেবে ঘোষণা না করলেও, দীর্ঘ সময় ধরে ধর্মীয় বা দাতব্য কাজে নিরবচ্ছিন্নভাবে ব্যবহৃত হওয়ার সুবাদে সম্পত্তিটি ওয়াকফ হিসেবে স্বীকৃতি পায়।

 

বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসির আইনজীবী নিজাম পাশা ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদনটি তালিকাভুক্ত করার আর্জি জানান। তিনি বলেন, "সংশোধিত আইনে নথিভুক্তির জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে পাঁচ মাসই কেটে গিয়েছে রায় বেরোতে। এখন আমাদের হাতে মাত্র এক মাস বাকি।"

 

সেই সময় অন্য একটি মামলার জন্য আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আর্জির উল্লেখ নিয়ে আপত্তি জানান এবং বলেন যে এই বিষয়ে কেন্দ্রকে অবহিত করা উচিত।

আরও পড়ুন: জায়গা দখল নিয়ে তুমুল বাকবিতণ্ডা, চলন্ত লোকালে পেপার স্প্রে ছুড়ে হুলুস্থুল বাধালেন যুবতী! শেয়ালদহে চাঞ্চল্যকর ঘটনা

জবাবে প্রধান বিচারপতি বলেন, "তালিকাভুক্ত হতে দিন। তালিকাভুক্ত করার অর্থই মঞ্জুর করা নয়।"

উল্লেখ্য, সমস্ত ওয়াকফ সম্পত্তির জিও-ট্যাগিং করে একটি ডিজিটাল তালিকা তৈরির উদ্দেশ্যে কেন্দ্র গত ৬ জুন 'ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, ১৯৯৫' (উমিদ) নামে একটি কেন্দ্রীয় পোর্টাল চালু করে। এই পোর্টালের নির্দেশিকা অনুযায়ী, সারা ভারতে সমস্ত নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির বিবরণ ছয় মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে আপলোড করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া