শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ‘ক্ষমতায় আসলে বিহারের প্রতিটি ঘরে সরকারি চাকরি দেওয়া হবে’, ভোটের আগেই বড় প্রতিশ্রুতি লালুপুত্র তেজস্বীর

অভিজিৎ দাস | ০৯ অক্টোবর ২০২৫ ১৪ : ১৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: হাতে বাকি আর মাত্র এক মাস। নির্বাচনের আগে ক্রমশ পারদ চড়ছে বিহারে। নজরে রয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদব, জন সুরজ পার্টির প্রশান্ত কিশোর, জনতা দল (জেডিইউ)-এর নীতিশ কুমার, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান। এরই মাঝে ভোটের আলো নিজের দিকে টানতে বড়সড় প্রতিশ্রুত করে বসলেন তেজস্বী। সাংবাদিক সম্মেলনে তাঁর দাবি, যদি বিহারের মানুষ বিরোধী জোটকে ক্ষমতায় আনে তাহলে বিহারের প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরা দেওয়া হবে। তিনি আরও আশ্বস্ত করেছেন, সরকার গঠনের ২০ দিনের মধ্যে এটি বাস্তবায়িত করার জন্য আইন আনা হবে। 

বৃহস্পতিবার তিনি বলেন, “আমরা আজ একটি ঐতিহাসিক ঘোষণা করতে যাচ্ছি। অনেকেই জানতে চেয়েছিলেন আমরা কীভাবে বিহারকে এগিয়ে নিয়ে যেতে চাই। ২০ বছর ধরে, এই অলস সরকার কখনও বুঝতে পারেনি যে বেকারত্বই সবচেয়ে বড় সমস্যা।”

আরও পড়ুন: তেজস্বী যাদবকে কি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, পিকে-র আসন বাছাই নিয়ে জল্পনা, পারদ চড়ছে বিহারে

তাঁর অভিযোগ, এনডিএ শরিক জেডিইউ এবং বিজেপি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না, বরং বেকার ভাতা দিচ্ছে। তেজস্বী বলেন, “বিহারের যে কোনও পরিবার যাদের সরকারি চাকরি নেই, তারা একটি নতুন আইনের মাধ্যমে একটি চাকরি পাবে। সরকার গঠনের ২০ দিনের মধ্যে, আমরা এই আইনটি আনব। এবং ২০ মাসের মধ্যে, আমরা নিশ্চিত করব যে বিহারের এমন একটি পরিবারও যেন না থাকে যেখানে সরকারি চাকরি নেই।” বিহার বিধানসভার বিরোধী দলনেতার দাবি, তাঁর এই দাবি তথ্যের উপর ভিত্তি করেই। তিনি বলেন, “এটা আমার অঙ্গীকার। এটা করা যেতে পারে। এটা কোন জুমলাবাজি নয়।”

তিনি আরও বলেন, “বিহারের মানুষ এবার পরিবর্তন চায়। সামাজিক ন্যায়বিচারের পাশাপাশি, আমরা বিহারের মানুষের জন্য অর্থনৈতিক ন্যায়বিচারও নিশ্চিত করব। এটি করা যেতে পারে, এর জন্য ইচ্ছাশক্তি প্রয়োজন। তাঁরা আমাদের ঘোষণাগুলি নকল করা শুরু করেছে।”

এ বারের নির্বাচনে রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তেজস্বী। তাঁর সঙ্গে কড়া টক্কর হতে পারে জন সুরজ পার্টির প্রশান্ত কিশোরের। যদিও পিকে এখনও ঘোষণা করেননি কোন আসন থেকে লড়বেন। তবে, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে পিকে বলেছিলেন যে তিনি তাঁর নিজ আসন কারগাহার বা রাঘোপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারগাহার আসনটি রোহতাস জেলার অন্তর্গত এবং বর্তমানে কংগ্রেসের সন্তোষ কুমার মিশ্রের দখলে রয়েছে। 

যদিও রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও দেবেন পিকে। বৈশালী জেলার এই আসনটি আরজেডির ঘাঁটি। যা এর আগে আরজেডির প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর দখলে ছিল। এখন সেখানে তেজস্বী প্রতিনিধিত্ব করছেন। গত তিন দশকে, আরজেডি রাঘোপুরে কেবল একটি রাজ্য নির্বাচনে হেরেছে। ২০১০ সালে জেডিইউর সতীশ কুমার যাদব রাবড়ি দেবীকে পরাজিত করেছিলেন।

পিকে রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তেজস্বীর ঘাঁটিতে দাঁড়িয়ে তাঁকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হবে। একই সঙ্গে, পিকের জন্য লড়াইটি খুব কঠিনও হবে। কারণ, আরজেডি মর্যাদার লড়াইয়ে জয়লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া