শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কাশির সিরাপ খেয়ে ২০ শিশুর মৃত্যু, শেষমেশ গ্রেপ্তার 'কোল্ডরিফ' প্রস্তুতকারী সংস্থার মালিক

পল্লবী ঘোষ | ০৯ অক্টোবর ২০২৫ ১১ : ৫২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কাশির সিরাপ খেয়ে মৃত্যুমিছিল। দেশজুড়ে শোকের ছায়া। অবশেষে কাশির সিরাপের প্রস্তুতকারী সংস্থার মালিক, মূল অভিযুক্ত এস রঙ্গনাথনকে গ্রেপ্তার করল পুলিশ। কাশির সিরাপ 'কোল্ডরিফ' খেয়েই একাধিক শিশুর মৃত্যু হয়েছে। এস রঙ্গনাথনের সংস্থা শ্রীসান ফার্মাসিউটিকালে তৈরি হত এই কাশির সিরাপ। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযানও চলছিল। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে একযোগে মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই অভিযান চলাকালীন চেন্নাই থেকে এস রঙ্গনাথনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দীর্ঘ জেরার পর মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

 

প্রসঙ্গত, 'কোল্ডরিফ' কাশির সিরাপ খেয়ে এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। যার পরেই এই কাশির সিরাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষানিরীক্ষার পর জানা গেছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকের প্রভাবে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে।  

 

আরও দেখুন: বৃষ্টি পিছু ছাড়ছে না, আর কতদিন বাংলায় ভোগান্তি? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

 

শিশু মৃত্যুর একাধিক ঘটনার পর কফ সিরাপ ব্যবহারে কড়া অবস্থান নিল কর্ণাটক ও ঝাড়খণ্ড সরকার। সোমবার কর্ণাটক রাজ্য স্বাস্থ্য দপ্তর এক নির্দেশিকা জারি করে জানায়, দুই বছরের কম বয়সী শিশুদের কাশি ও সর্দির সিরাপ প্রেসক্রাইব বা বিক্রি করা যাবে না। মধ্যপ্রদেশ ও রাজস্থানে কফ সিরাপ সেবনে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই এই নির্দেশ জারি করা হয়েছে। রাজ্য খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন (FSDA)–এর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিলনাড়ুর একটি ওষুধ কোম্পানির তৈরি Coldrif Syrup (Batch No. SR-13) সেবনের পর মধ্যপ্রদেশে একাধিক শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

 

এর পরই তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট ওই ব্যাচের সিরাপের ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করে। এছাড়াও, রাজস্থানে Dextromethorphan Hydrobromide Syrup IP, যা জয়পুরের কেসন্স ফার্মা তৈরি করেছিল, তা সেবনের পরেও কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ঝাড়খণ্ড সরকারও সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে Coldrif, Respifresh এবং Relife নামের তিনটি কফ সিরাপের বিক্রি, কেনাবেচা ও ব্যবহার অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে এই সিরাপগুলির সঙ্গে শিশুমৃত্যুর যোগসূত্র খুঁজে পাওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

 

রবিবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যসচিব এবং ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের নিয়ে একটি জরুরি উচ্চপর্যায়ের বৈঠকে বসে কেন্দ্র। মধ্যপ্রদেশ ও রাজস্থানে ‘কোল্ডরিফ’ নামের একটি কফ সিরাপ খেয়ে অন্তত ২০ শিশুর মৃত্যুর পরেই এই পদক্ষেপ করা হল। পরীক্ষায় ওই সিরাপে ডাইইথিলিন গ্লাইকল নামে একটি বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি মিলেছে। বৈঠকে কফ সিরাপ প্রস্তুতকারী সংস্থাগুলির উপর নজরদারি বাড়ানো, শিশুদের ক্ষেত্রে বুঝে-শুনে ওষুধ দেওয়া এবং ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে নজরদারি ব্যবস্থা আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে সংশোধিত ‘শিডিউল এম’ কঠোর ভাবে মেনে চলতে হবে, যার মধ্যে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস’ নিয়মও রয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নিয়ম না মানলে উৎপাদন ইউনিটের লাইসেন্স বাতিল করা হতে পারে। শিশুদের, বিশেষত ছোটদের, কফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরও সচেতন হওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, শিশুদের বেশিরভাগ সর্দি-কাশি নিজে থেকেই সেরে যায় এবং তার জন্য ওষুধের প্রয়োজন হয় না। ওষুধের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে সময়মতো তথ্য সংগ্রহ এবং ‘ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্ম’ ব্যবহার করে জনসচেতনতা বাড়ানোর উপরেও জোর দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া