মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Ram Temple: ২২ জানুয়ারি মোদি থাকবেন অযোধ্যায়, কী পরিকল্পনা বিরোধী নেতা-নেত্রীদের?

Riya Patra | ১৭ জানুয়ারী ২০২৪ ১৬ : ২২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে আগেই রামমন্দির উদ্বোধন যে গেরুয়া শিবিরের তুরুপের তাস, সেকথা স্বীকার করছে সব মহল। বিরোধীরা রামমন্দির উদ্বোধনকে ধর্মনীতির পরিবর্তে রাজনীতি বেশি বলছেন, সেই যুক্তি খন্ডন করছে গেরুয়া শিবির। ইতিমধ্যে কংগ্রেস, এনসিপি সহ একাধিক রাজনৈতিক দল এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবে না বলেও ঘোষণা করেছে। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, ভোট ব্যাংকের নিরিখে বিচার করলে, বিরোধীরা কি পুরোপুরি এড়িয়ে যেতে পারবে ২২ জানুয়ারি? প্রশ্ন উঠছে, ২২ তারিখ মোদি যখন রাম লালার মূর্তি প্রতিষ্ঠা, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় ব্যস্ত থাকবেন, তখন কী করবেন বিরোধী দলের নেতা নেত্রীরা? যেমন বাংলার শাসক দল ভিন্ন পরিকল্পনা নিয়েছে ওইদিন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি মঙ্গলবার জানিয়েছেন, ২২ জানুয়ারি মিছিল করবে তাঁর দল। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলে থাকবেন সব ধর্মের মানুষ। মিছিল শুরু হবে কালী মন্দিরে পুজো দিতে। মিছিল যাবে মন্দির, মসজিদ, গুর দোয়ারা। মিছিল শেষে সভা হবে পার্ক সার্কাসে। প্রতি জেলার ব্লকে ব্লকে হবে সংহতি মিছিল। অন্যদিকে কংগ্রেস আগেই জানিয়েছে, ২২ তারিখ তারা অযোধ্যায় উপস্থিত থাকবে না। ২২ জানুয়ারি অসমে থাকছেন রাহুল, তাঁর কর্মসূচিতে সেদিন অসমের একটি মন্দির পরিদর্শন রয়েছে। আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বর্ষীয়ান নেতা, এনসিপি প্রধান শরদ পাওয়ার, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, শিবসেনার উদ্ধব ঠাকরে। তবে আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও, পাওয়ার জানিয়েছেন, এই ঐতিহাসিক উদ্বোধন অনুষ্ঠান মিটে গেলে, দর্শন পাওয়া সুবিধার হবে, তাই ২২ তারিখ যাচ্ছেন না তিনি। তাঁর মতে, ততদিনে রামমন্দির নির্মাণ সম্পূর্ন হয়ে যাবে। আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বিশেষ দিনে সুন্দর কাণ্ড এবং হনুমান চলিশা কর্মসূচির আয়োজন করেছেন। উদ্ধব ঠাকরে জানিয়েছেন, তিনি এবং তাঁর দলের নেতারা ২২ জানুয়ারি নাসিকের কালারাম মন্দির পরিদর্শন করবেন এবং সেখানে মহারতি করবেন। অর্থাৎ অযোধ্যা না গেলেও বিশেষ দিনে বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে পরিকল্পনা করছে। ওয়াকিবহাল মহলের মতে, রাজনৈতিক কারণ দেখিয়ে আমন্ত্রণ এড়িয়ে গেলেও, ভোটের আগে সমগ্র বিষয় এড়িয়ে যেতে পারছে না বিরোধী দলগুলি। বিশেষ দিনের পাল্টা পরিকল্পনা সেই কারণেই।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া