শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ |  "কাকে বোকা বানাচ্ছেন?" কেরালায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের ঋণ মকুব নিয়ে কেন্দ্রকে তীব্র মন্তব্য হাইকোর্টের 

সৌরভ গোস্বামী | ০৮ অক্টোবর ২০২৫ ১৬ : ০৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ওয়ানাডের  ভয়াবহ ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ঋণ মকুবের  বিষয়ে কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে কেরালা হাইকোর্ট তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বুধবার (৮ অক্টোবর) বিচারপতি এ.কে. জয়শংকরন নাম্বিয়ার এবং বিচারপতি জোবিন সেবাস্টিয়ানের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে শুনানির সময় বলেন, “কেন্দ্র সরকারের যদি সাহায্য করার ইচ্ছা না থাকে, তবে অন্তত সাহস করে তা জনগণকে জানাক।”

বেঞ্চ স্পষ্ট ভাষায় মন্তব্য করে যে, এই ঘটনায় “কেন্দ্র সরকার কেরালার মানুষকে বঞ্চিত করেছে।” আদালত জানায়, “এই ধরনের কৌশল কাজের নয়। যদি সত্যিই সাহায্য করতে না চান, তাহলে তা স্পষ্টভাবে বলুন। কিন্তু অন্তত মানুষ যেন জানতে পারে যে, এমন সংকটের মুহূর্তে কেন্দ্র সরকার কেরালার পাশে দাঁড়ায়নি।”

বেঞ্চ আরও উল্লেখ করে, “আমরা আগেই বলেছি, এটি এমন একটি পরিস্থিতি নয় যেখানে কেন্দ্র সরকারের হাতে কোনো ক্ষমতা নেই। কিন্তু আপনাদের হলফনামা পড়ে বোঝা যাচ্ছে, আপনারা আবারও সেই ক্ষমতাহীনতার যুক্তি দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন। কেন এইভাবে দায়িত্ব এড়ানো হচ্ছে?”

আরও পড়ুন: 'বললাম পিরিয়ডস হয়েছে আমাকে দয়া করে ছেড়ে দিন! পাত্তা না দিয়ে আমাকে জোর করেই...'  দিল্লির স্বঘোষিত “বাবা” চৈতন্যানন্দ সরস্বতীর আরেক নৃশংসতা ফাঁস! 

হাইকোর্টের এই মন্তব্য আসে একটি স্বতঃপ্রণোদিত  মামলার শুনানিতে, যা ওয়ানাডের পুনর্বাসন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আদালত নিজে থেকেই শুরু করেছিল। শুনানির সময় কেন্দ্র সরকার জানায় যে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ব্যাংক ঋণ মকুবের  কোনো প্রভিশন বা আইনি বিধান নেই।

বিচারপতি নাম্বিয়ার এদিন আদালতে সংবাদপত্রের একটি শিরোনামও পড়ে শোনান—যেখানে বলা হয়েছিল যে আসাম ও গুজরাটের ২০২৪ সালের বন্যার জন্য উচ্চস্তরীয় কমিটি তহবিল অনুমোদন করেছে। বিচারপতি মন্তব্য করেন, “এই বন্যাগুলিকে তো গুরুতর দুর্যোগ হিসেবেও শ্রেণিবদ্ধ করা হয়নি। তাহলে সেটি কীভাবে সম্ভব হলো?”

তিনি আরও বলেন, “এগুলো নিছক আমলাতান্ত্রিক কথাবার্তা। প্রশ্ন হচ্ছে—কেন্দ্র সরকারের পক্ষে কাজ করা সম্ভব কি না তা নয়, তারা আদৌ কাজ করতে চায় কি না। যদি চায় না, তাহলে সাহস করে বলুক। জনগণকে বোকা বানানো বন্ধ করুন।”

বিচারপতি নাম্বিয়ার আরও মন্তব্য করেন যে, “কেরালা কেন্দ্র সরকারের দান বা অনুগ্রহের প্রয়োজন নেই। আমরা সংবিধানকে শ্রদ্ধা করি এবং সংবিধানের যে নৈতিকতা, তার প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাই আমরা কেন্দ্র সরকারকে কোনো নির্দেশ দিতে চাই না। সেটি আমাদের সৌজন্যবোধ ও সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবেই।”

আদালত নির্দেশ দিয়েছে যে, কেন্দ্র সরকার যেন আগামী শুনানির তারিখে (দুই সপ্তাহ পর) কেরালা সরকারের দাখিল করা হলফনামার জবাব দাখিল করে। কেরালা হাইকোর্টের এই পর্যবেক্ষণ রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের মতে, এটি কেবল প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রশ্ন নয়, বরং কেন্দ্র–রাজ্য সম্পর্কের নৈতিক ও সাংবিধানিক ভারসাম্য নিয়েও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া