শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ০৮ অক্টোবর ২০২৫ ১৫ : ৫১Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: করোনা মহামারির বছর ২০২০ বাদ দিলে, চলতি বছরটি ভারতের কর্পোরেট দুনিয়ার জন্য বেতনবৃদ্ধির ক্ষেত্রে প্রায় ১৫ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী বছরের মূল্যায়ন পর্বও (appraisal) খুব বেশি আশাব্যঞ্জক হবে না বলেই ধারণা করা হচ্ছে। সর্বভারতীয় প্রতিবেদন অনুযায়ী, একাধিক পরামর্শক সংস্থা জানিয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গ্রহণ, আন্তর্জাতিক ট্যারিফ যুদ্ধ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সংস্থাগুলিতে কর্মী ছাঁটাই গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এওন (Aon) সংস্থার পার্টনার ও রিওয়ার্ডস কনসালটিং লিডার রূপাঙ্ক চৌধুরী মিন্ট বলেন, “বছরের শুরুতে, ফেব্রুয়ারি-মার্চ নাগাদ আমরা যে বেতনবৃদ্ধির অনুমান করেছিলাম, সেটি ছিল ট্যারিফ ও অনিশ্চয়তার প্রভাবের আগের হিসাব। তখন আমরা সামান্য হ্রাসের আশা করেছিলাম। কিন্তু বেতনবৃদ্ধি যে ৯ শতাংশের নিচে নেমে গেছে, তা সত্যিই লক্ষণীয়। সাধারণত ০.১–০.২ শতাংশ হ্রাস হয় যখন বাজারে সামান্য অনিশ্চয়তা থাকে। এবার তা ০.৩ শতাংশ কমেছে, যা বোঝায় মার্চ থেকে মে-র মধ্যে সংস্থাগুলি অনেক বেশি সতর্কতা অবলম্বন করেছে, প্রত্যাশা কমিয়েছে এবং বাজেট পুনর্গঠন করেছে।”
আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য সুখবর: বাড়তি খরচ ছাড়াই এবার বদলানো যাবে ট্রেন যাত্রার তারিখ
এওনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জন্য গড়ে ৯.২ শতাংশ বেতনবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে Salary Increase and Turnover Survey 2025–26–এর আওতায় ১,০৬০টিরও বেশি সংস্থার সমীক্ষা থেকে জানা গেছে, প্রকৃত বৃদ্ধি হয়েছে মাত্র ৮.৯ শতাংশ।
এই সংখ্যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন, যদি ২০২০ সালকে বাদ দেওয়া হয়। কোভিড-১৯ মহামারির সময় যখন দেশজুড়ে লকডাউন চলছিল এবং সংস্থাগুলি ব্যবসা টিকিয়ে রাখার কৌশল নিয়ে হিমশিম খাচ্ছিল, তখন গড় বেতনবৃদ্ধি হয়েছিল মাত্র ৬.১ শতাংশ।
কম বেতনবৃদ্ধির অন্যতম কারণ হল যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের উপর শুল্ক (tariff) বৃদ্ধি, যার ফলে সংস্থাগুলিকে ব্যয় কমাতে হয়েছে। পাশাপাশি, দীর্ঘমেয়াদি যুদ্ধাবস্থা, সীমান্তপারের অস্থির অর্থনীতি ও বিশ্ব মন্দাভাবও এই পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছে। এওনের রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২৬ সালে গড়ে ৯ শতাংশ বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা বোঝায় আগামী বছরও কর্মীদের পক্ষে খুব একটা ভালো সময় আসছে না।
রসেল রেনল্ডস অ্যাসোসিয়েটসের ম্যানেজিং ডিরেক্টর পুনীত কালরা জানান, “পরামর্শক খাতে এখন ‘পারফরম্যান্স অনুযায়ী বেতন’ পদ্ধতির ব্যবহার বেড়েছে। যেসব পার্টনারের বাজারে ব্যক্তিগত প্রভাব বেশি, তাঁদের জন্য সংস্থাগুলি আলাদা করে বেতন নির্ধারণ করছে। তবে কোভিড-পরবর্তী সময়ে যেখানে সংস্থা বদলের সময় পার্টনার স্তরে ৪০ শতাংশ পর্যন্ত বেতনবৃদ্ধি দেখা যেত, এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ২০ শতাংশে।”
এওনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ‘involuntary attrition’ বা অনিচ্ছাকৃত ছাঁটাইয়ের হার দাঁড়িয়েছে ৪.৬ শতাংশে — যা ২০২০ সালের ৫.১ শতাংশের পর সর্বোচ্চ। অর্থাৎ, প্রযুক্তিগত রূপান্তর, আন্তর্জাতিক অস্থিরতা ও বাজারে অতিরিক্ত সতর্কতার ফলে ভারতীয় কর্পোরেট দুনিয়া আপাতত সংকোচনের এক কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?