সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | গেছিলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে, পেট থেকে বেরল পুত্রসন্তান! হই হই কাণ্ড হাসপাতালে

আর্যা ঘটক | ০৮ অক্টোবর ২০২৫ ১৫ : ৪৮Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: এ যেন বিস্ময়! অ্যাপেন্ডিসাইটিসের অসহ্য যন্ত্রণা হচ্ছে ভেবেছিলেন। কিন্তু হাসপাতালের পথে অ্যাম্বুল্যান্সের ভিতরেই যখন এক পুত্রসন্তানের জন্ম দিলেন, তখন বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন এক ব্রিটিশ যুবতী। সঙ্গে উপস্থিত চিকিৎসকরাও৷ 

 

"আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। এ কী ঘটে গেল, তা বিশ্বাসই করতে পারছিলাম না", সংবাদমাধ্যমকে জানিয়েছেন নতুন মা, ২৬ বছরের মেগান ইশারউড। তাঁর কথায়, "আমার পেটে কোনও স্ফীতি ছিল না, গর্ভাবস্থার কোনও উপসর্গও ছিল না। ও যেন একেবারে আকাশ থেকে পড়ল।"

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ৯ সেপ্টেম্বরের। সকালে ঘুম থেকে উঠেই মেগান পেটের ডান দিকে তীব্র যন্ত্রণা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় রক্তবমি। অবস্থা গুরুতর বুঝতে পেরে তিনি অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করেন। চিকিৎসাকর্মীরা এসে মেগানের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। দেহের ডান দিকে ব্যথা, হৃদস্পন্দন বেশি থাকা এবং বমি বমি ভাবের মতো উপসর্গ দেখে তাঁরা প্রাথমিকভাবে এটিকে অ্যাপেন্ডিসাইটিস বলেই মনে করেন।

 

এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পরিস্থিতি দ্রুত বদলে যায়। চিকিৎসকেরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই তাঁর শরীর থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করে, বিছানা ভেসে যায় রক্তে।

 

ব্ল্যাকবার্নের বাসিন্দা মেগান এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, "প্রায় ১৫ জন ডাক্তার আমাকে ঘিরে ধরেছিলেন। কী হয়েছে বোঝার চেষ্টা করছিলেন তাঁরা। গর্ভাবস্থার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার জন্য সিটি স্ক্যান এবং আলট্রাসাউন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তখনই তাঁরা একটি মাথা ও পায়ের সন্ধান পান। এর পরেই তাঁরা আমাকে দ্রুত বার্নলে হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন, কারণ সেখানে প্রসূতি বিভাগ রয়েছে।"

 

খবর অনুযায়ী, সেই পরিস্থিতিতে হাসপাতালে পৌঁছনোর সময়টুকুও পাওয়া যায়নি। অ্যাম্বুল্যান্সের ভিতরেই সন্তানের জন্ম দেন মেগান। বেশ কয়েকজন চিকিৎসাকর্মী সেই সময়ে তাঁর পাশে ছিলেন। মেগান বলেন, "আমার শুধু মনে হচ্ছিল শরীরটাকে বাইরে ঠেলে দিই। পরক্ষণেই তাঁরা জানালেন, 'অভিনন্দন, আপনার ছেলে হয়েছে'। আমি এতটাই অবাক এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম যে, কী ঘটেছে তা বুঝতেই পারছিলাম না।"

 

কিন্তু মেগানের সেই বিস্ময় মুহূর্তে আতঙ্কে পরিণত হয়, যখন চিকিৎসকরা দেখেন যে সদ্যজাত শিশুটির শরীর নীল হয়ে গিয়েছে এবং সে শ্বাস নিচ্ছে না। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই সৌভাগ্যবশত তাঁরা সময়ের আগে সদ্যজাতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হন। মেগান তাঁর ছেলের নাম রেখেছেন জ্যাকসন।

 

এরপর মা এবং ছেলেকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দুজনেরই সেপসিস ধরা পড়ে। তবে সৌভাগ্যবশত, তাঁরা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। অবশেষে ২৫ সেপ্টেম্বর, মেগান তাঁর আকস্মিক ভাবে পাওয়া শিশুপুত্রকে নিয়ে বাড়ি ফেরেন।

যুবতী জানিয়েছেন, সন্তানের বাবা এমন এক ব্যক্তি যার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। "কী ঘটে গেল, তা বুঝে উঠতেই আমার বেশ কিছুটা সময় লেগেছে," নিজের প্রাথমিক মানসিক অবস্থা বোঝাতে গিয়ে বলেন মেগান। "আমি মনে মনে ভাবছি, তুমি কোথা থেকে এলে?"

 

তবে এই আকস্মিক ধাক্কা সামলে মেগান দ্রুত মাতৃত্বকে আপন করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ছেলে জ্যাকসনের প্রতি তাঁর ভালবাসা ভাষায় প্রকাশ করার মতো নয়। "ও আমার কাছে একটা আস্ত বিস্ময়। ও এখন একেবারে সুস্থ আছে," তিনি আরও বলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া