মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৮ অক্টোবর ২০২৫ ১৩ : ২৬Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মাঝ আকাশে বান্ধবীর সঙ্গে 'অতিরিক্ত' চুম্বনে মত্ত হয়েছিলেন যুবক। বিমানকর্মীরা বার বার বারণ করা সত্ত্বেও শোনেননি। ৪৮ জন যাত্রী এবং বিমানকর্মীদের সামনেই যুগলের আচরণ ক্রমশ যৌনতার দিকে মোড় নেয়। এই অপরাধেই এ বার শাস্তি পেলেন রুবেন জেরেমি ফিন নামের ওই যুবক। শুধু এই ঘটনাই নয়, চুরি এবং মাদক সংক্রান্ত একাধিক অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে এয়ার নিউজিল্যান্ডের একটি বিমানে। বিমানটি টেক-অফ করার কিছু ক্ষণের মধ্যেই ফিন এবং তাঁর বান্ধবী লাগামছাড়া চুম্বনে লিপ্ত হন। অন্য যাত্রীদের থেকে অভিযোগ পেয়ে বিমানকর্মীরা তাঁদের সংযত হতে বলেন এবং জানান, বিষয়টি পাইলট পর্যন্ত গড়াতে পারে। কিন্তু তাতেও লাভ হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিনকে তাঁর বান্ধবীর অন্তর্বাসের ভিতর এবং পরে প্যান্টের ভিতরেও হাত ঢোকাতে দেখা যায়। ফের তাঁদের বারণ করতে গেলে যুগল ঘুমের ভান করে একই আচরণ চালিয়ে যেতে থাকেন। বিমানটি অবতরণ করার পরেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
আদালতে সরকারি আইনজীবী জানান, এই ঘটনাটি অন্য যাত্রীদের 'অত্যন্ত অস্বস্তিকর' পরিস্থিতিতে ফেলেছিল। আদালত ফিনকে ছ'মাসের 'কমিউনিটি ডিটেনশন' বা সামাজিক অন্তরীণ এবং এক বছরের নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে। সাজার অঙ্গ হিসেবে তাঁকে সপ্তাহের কাজের দিনগুলিতে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, বিমানে চুম্বন করাটা সরাসরি বেআইনি নয়। কিন্তু তা যদি প্রকাশ্য অশালীনতার পর্যায়ে পৌঁছয় বা অন্য যাত্রীদের অস্বস্তির কারণ হয়, তবে তা অপরাধ হিসেবেই গণ্য হয় এবং যাত্রীকে বিমান থেকে নামিয়েও দেওয়া হতে পারে।
বিমানে যুগলদের এমন আচরণ অবশ্য নতুন নয়। ২০১৯ সালেও এক ব্রিটিশ মহিলা পর্যটককে একই ধরনের আচরণের জন্য কারাদণ্ডের (সাসপেন্ডেড) শাস্তি দেওয়া হয়েছিল। ডায়ান গিল নামের ওই মহিলা ম্যাঞ্চেস্টার থেকে ডোমিনিকান রিপাবলিক যাওয়ার একটি বিমানে মত্ত অবস্থায় তাঁর প্রেমিককে 'সিনেমার কায়দায়' চুম্বন করছিলেন বলে অভিযোগ। সহযাত্রীরা জানান, যুগল একে অপরকে জড়িয়ে ধরে ছিলেন এবং বিমানকর্মীরা তাঁদের সংযত হতে বললেও তাঁরা শোনেননি। এর পর ডায়ান অভিযোগকারী যাত্রী এবং বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। বিমানটি গন্তব্যে পৌঁছনোর পর তাঁদের নামিয়ে দেওয়া হয় এবং অন্য বিমানে দেশে ফিরতে হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?