শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এসির টিকিট নেই, উল্টে টিটিকেই শাসানি! শিক্ষিকার ‘গুন্ডামি’র ভিডিও দেখে নিন্দার ঝড় নেটপাড়ায়

আর্যা ঘটক | ০৭ অক্টোবর ২০২৫ ১৯ : ৩২Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং যাত্রীসুরক্ষা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ যখন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এক সরকারি শিক্ষিকার দায়িত্বজ্ঞানহীন আচরণের ভিডিও ভাইরাল হল নেটদুনিয়ায়। বিনা টিকিটে ভ্রমণ করার সময় এক টিকিট পরীক্ষকের (টিটি) হাতে ধরা পড়েন বিহারের ওই শিক্ষিকা। শুধু তাই নয়, টিকিট দেখতে চাওয়ায় ওই রেলকর্মীর সঙ্গে তিনি তুমুল বচসায় জড়ান এবং ট্রেন থেকে নামতে অস্বীকার করেন। গোটা ঘটনা নিজের ফোনে রেকর্ড করেন ওই টিটি।

কর্তব্যে অবিচল থেকে ওই টিকিট পরীক্ষক শিক্ষিকাকে সাফ জানিয়ে দেন, “হয় টিকিট দেখান, নয়তো ট্রেন থেকে নেমে যান।” ভাইরাল হওয়া ভিডিওতে টিটি-কে বলতে শোনা যায়, অভিযুক্ত মহিলা বিহারের এক জন স্কুলশিক্ষিকা হওয়া সত্ত্বেও এমন অনৈতিক আচরণ করছেন। কিন্তু নিজের ভুল স্বীকার করার বদলে ওই শিক্ষিকা ক্রমাগত তর্ক চালিয়ে যান এবং অভিযোগ করেন, “আপনি আমাকে হেনস্থা করছেন।”
ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকা প্রথমে টিটি-কে উপেক্ষা করে ফোনে ব্যস্ত থাকার ভান করেন। কিন্তু রেলকর্মী নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “যদি টিকিট থাকে, তাহলে দেখান ম্যাডাম।” এর পরেই ওই মহিলা উঠে দাঁড়িয়ে টিটি-র ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
টিটি তখন তাঁকে ধমক দিয়ে ফোন স্পর্শ করতে বারণ করেন। এরপরেও নিজের দোষ ঢাকার জন্য ওই শিক্ষিকা বলে ওঠেন, “এক জন মহিলাকে আপনি হেনস্থা করছেন। আর আমি না গেলে কী করবেন?” এতকিছুর পরেও ওই রেলকর্মী নিজের সংযম হারাননি। শেষ পর্যন্ত ওই মহিলাকে ট্রেন থেকে নামতে বাধ্য করেন।

আরও পড়ুনঃ দার্জিলিঙের রাস্তায় ময়লা ফেলছিলেন বিহারী পর্যটকেরা, প্রতিবাদ করায় স্থানীয়দের উপর দাদাগিরি! ভাইরাল ভিডিও...

এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। নেটিজেনরা ওই শিক্ষিকার আচরণের তীব্র সমালোচনা করেছেন।
এক জন লিখেছেন, “নিজে বিনা টিকিটে ঘুরছেন, অথচ সারাদিন অন্যকে জ্ঞান দিয়ে বেড়ান।”
আর এক জনের মন্তব্য, “এই ধরনের ভিডিও দেখার পর সংশ্লিষ্ট দপ্তরের উচিত সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত সামাজিক আচরণবিধি এবং নিয়ম লঙ্ঘনের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা!”

অন্য এক ব্যক্তি পরামর্শ দিয়ে লিখেছেন, “টিটি তো শুধু টিকিটই দেখতে চেয়েছেন। টিকিট থাকলে দেখিয়ে দিলেই হয়, এতে হেনস্থার কী আছে? আসল সমস্যা হল আপনার কাছে টিকিট নেই এবং আপনি এসি কামরায় ভ্রমণ করছেন। বিনা টিকিটে যাতায়াতের এতই শখ থাকলে জেনারেল কামরায় যান। সেখানে ধরা পড়লে জরিমানাও কম হবে এবং এত বচসাও হবে না।”

নেটিজেনদের একাংশের বক্তব্য ওই শিক্ষিকার আচরণ নিন্দনীয় হলেও, এই ঘটনায় রেলকর্মীর ভূমিকা প্রশংসার দাবি রাখে। সমস্ত রকম উস্কানি সত্ত্বেও তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন এবং শেষ পর্যন্ত ওই বিনা টিকিটের যাত্রীকে কোচ থেকে নামিয়ে দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া