শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৭ অক্টোবর ২০২৫ ১৯ : ২৬Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: এই মৃত্যু কি এড়ানো যেত না? উত্তরপ্রদেশের রায়বরেলীতে এক দলিত যুবককে পিটিয়ে মারার ঘটনায় পুলিশের চূড়ান্ত গাফিলতির যে হিমশীতল চিত্র সামনে এসেছে, তা দেখে শিউরে উঠছে গোটা দেশ। সময়মতো পুলিশি হস্তক্ষেপ হলে হয়তো বাঁচানো যেত একটি তরতাজা প্রাণ। নাকি বিজেপির শাসনে দলিতদের নির্যাতিত হওয়াই নতুন নিয়ম? প্রশ্ন বিরোধীদের।
ঘটনার সূত্রপাত ২ অক্টোবরের রাতে। ফতেপুরের বাসিন্দা ৩৮ বছরের হরিওম পাসোয়ানকে ‘ড্রোন চোর’ সন্দেহে পিটিয়ে মারে উন্মত্ত জনতা। গত কয়েক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ‘ড্রোন চোর’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হোয়াটসঅ্যাপ এবং স্থানীয় গুজবের মাধ্যমে ছড়ানো এই তত্ত্বে বলা হচ্ছে, একদল দুষ্কৃতী ড্রোন উড়িয়ে ধনী বাড়ি চিহ্নিত করে রাতে হানা দিচ্ছে। এই গুজবের জেরেই গ্রামীণ ও আধা-শহুরে এলাকাগুলিতে গভীর সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। সাধারণ পথচারী, পরিযায়ী শ্রমিক বা ডেলিভারি কর্মীদেরও এই গ্যাং-এর সদস্য ভেবে বসছেন গ্রামবাসীরা। এমনিতেই বিজেপির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ নতুন নয়। সেই বিতর্কেই ঘি ঢেলেছে এই ঘটনা।
নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে হরিওমকে নৃশংস ভাবে মারধর করা হচ্ছে, বিবস্ত্র করে বেঁধে রেখে উন্মত্ত জনতা বিদ্রূপ করে বলছে, “আমরা বাবা’র লোক।” সাহায্যের জন্য শেষ আর্তনাদে হরিওমকে “রাহুল গান্ধী” বলে চিৎকার করতে শোনা যায়, আর তার পরেই তাঁর উপর নেমে আসে আরও নির্মম প্রহার।
প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী, দীর্ঘক্ষণ এই মর্মান্তিক ঘটনা চললেও পুলিশ বারবার সাহায্যের আর্তি উপেক্ষা করেছে। রাত প্রায় ৯টা নাগাদ গাদাগঞ্জ এলাকার একটি ধাবার কাছে স্থানীয়রা হরিওমকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে ‘ড্রোন চোর’ বলে সন্দেহ করে। ভিড় জমতে শুরু করলে মণীশ যাদব নামে এক যুবক গাদাগঞ্জের এসএইচও দয়ানন্দ তিওয়ারিকে ফোন করে জানান, প্রায় ৬০ জন গ্রামবাসী এক ব্যক্তিকে ঘিরে ধরেছে এবং অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন। থানা থেকে ধাবার দূরত্ব দশ মিনিট। তা সত্ত্বেও ৪৫ মিনিট পর্যন্ত আসেনি পুলিশ।
শেষ পর্যন্ত রাত ৯টা ৪৮ মিনিটে পুলিশের একটি গাড়ি (পিআরভি ১৭৭০) ঘটনাস্থলে পৌঁছয়। তাতে ছিলেন হোমগার্ড নরেন্দ্র যাদব এবং অনিরুদ্ধ তিওয়ারি। তাঁরা হরিওমকে জেরা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে কথা শুনে বোঝা যায় ওই যুবক মানসিক ভাবে অসুস্থ। কিন্তু পুলিশ গাড়িতে করে তাঁকে উদ্ধার করতে অস্বীকার করেন সিনিয়র পুলিশকর্মী জয়সিংহ যাদব। অভিযোগ, তিনি বলেন, “গাড়ি চালু কর। জ্ঞান দিস না। যেখানে যেতে চায়, যেতে দে।” এরপরেই গ্রামবাসীদের ভিড়ের মধ্যে হরিওমকে ফেলে রেখে পুলিশ চলে যায়।
কিছুক্ষণ পরেই হরিওম পালানোর চেষ্টা করলে উনচাহার থানা এলাকার ঈশ্বরদাসপুর গ্রামে ফের ধরা পড়েন। জনতা তাঁকে বেঁধে রেখে লাঠি ও বেল্ট দিয়ে নির্মম ভাবে পেটাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁর গোপনাঙ্গে আঘাত করা হয় এবং যন্ত্রণায় চিৎকার করলে মুখে জল ঢেলে দেওয়া হয়। তিনি যখন “রাহুল গান্ধী” বলে চিৎকার করেন, তখন ভিড়ের মধ্যে থেকে একজন বলে ওঠে, “এটা বাবা’র এলাকা।”
রাত ১০টা ১২ মিনিট নাগাদ প্রেম সিংহ নামে আর এক পুলিশকর্মী ধাবার মালিককে ফোন করে জানান, তিনি রাতের খাওয়া সেরে আসছেন। সাহায্য যখন পৌঁছয়, হরিওম তখন অর্ধমৃত। পরে জনতা তাঁর দেহ একটি রেললাইনের কাছে ফেলে দেয়। পরদিন সকালে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়, মাথায় ছিল গভীর আঘাতের চিহ্ন এবং বুক জুড়ে বেল্টের দাগ।
হরিওম ফতেপুর থেকে রায়বরেলী এসেছিলেন উনচাহারের এনটিপিসি-তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মরত তাঁর স্ত্রী পিঙ্কির সঙ্গে দেখা করতে। পিঙ্কির কথায়, তাঁর স্বামী মানসিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন। তিনি বলেন, “আমার স্বামী শিক্ষিত এবং দয়ালু ছিলেন। ওঁরা ওকে পশুর মতো মেরেছে।” তিনি সমস্ত অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি করেছেন।
পরের দু'দিনে এই ঘটনার তিনটি ভিডিও প্রকাশ্যে এসেছে। প্রথম ভিডিওতে দেখা যায় রেললাইনের ধারে পড়ে থাকা হরিওমের নিথর, রক্তাক্ত দেহ। দ্বিতীয়টিতে, জনতা তাঁকে লাঠি দিয়ে পেটাচ্ছে এবং “চোর-চোর” বলে চিৎকার করছে। কিন্তু তৃতীয় ভিডিওটি গোটা দেশকে নাড়িয়ে দেয়। ১ মিনিট ২১ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায়, হরিওমকে বিবস্ত্র করে তাঁরই জামা দিয়ে বেঁধে ঊরু ও যৌনাঙ্গে আঘাত করা হচ্ছে। যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন, আর হামলাকারীরা তাঁকে নিয়ে মশকরা করছে, মুখে জল ঢালছে এবং একে অপরকে “মারতে থাক” বলে উৎসাহ দিচ্ছে।
এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক শোরগোল পড়েছে যোগিরাজ্যে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে ফোন করে নিহতের বাবা গঙ্গাদীন এবং ভাই শিবমকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে খবর। কংগ্রেস সূত্রে খবর প্রায় ১৫ মিনিট ফোনে কথা বলেন রাহুল।
পরদিন সকালে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই ফতেপুরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে “জঙ্গলরাজ”-এর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “আমরা বাবা’র লোক বলে চিৎকার করতে করতে ওরা ওঁকে মেরে ফেলল। পুলিশ দাঁড়িয়ে দেখল আর ওঁকে মরার জন্য ফেলে রেখে গেল। এই সরকারে ঘৃণা আর অপরাধীরাই শেষ কথা বলে।”
গোটা ঘটনায় রীতিমতো ব্যাকফুটে বিজেপি। উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাটিকে “অত্যন্ত উদ্বেগজনক” আখ্যা দিয়ে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। রায়বরেলীর এসপি যশবীর সিংহ কর্তব্যে গাফিলতির জন্য উনচাহারের এসএইচও-সহ ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন বলে জানিয়েছেন। ১২ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
তবে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যাই বলুন উনচাহারের বিধায়ক মনোজ কুমার পাণ্ডে অভিযোগ করেন, “কিছু নেতা শকুনের মতো মৃতদেহের অপেক্ষায় থাকে, রাজনীতি করার জন্য। এটা কোনও সর্বভারতীয় ইস্যু নয়।”
নিহতের স্ত্রী পিঙ্কির দাবি, “আমার স্বামী চোর ছিলেন না। মানসিক ভাবে অসুস্থ হলেও সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। জনতা ঘণ্টার পর ঘণ্টা ধরে ওঁকে নির্যাতন করেছে। ওঁকে যে কষ্ট দেওয়া হয়েছে, অপরাধীদেরও যেন সেই একই যন্ত্রণা ভোগ করতে হয়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?