মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৭ অক্টোবর ২০২৫ ১৯ : ২১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন ভৌতিক সায়েন্স-ফিকশন সিনেমার মতো। বিজ্ঞানীরা একটি প্রাচীন সংক্রামক জীবাণুকে পুনরুজ্জীবিত করেছেন যা সম্ভাবত কোনও প্রাণীর উপর ভর করে পরবর্তী মানব অতিমারির সৃষ্টি করতে পারে। এই অণুজীবগুলি প্রায় ৪০,০০০ বছর ধরে আলাস্কায় জমে ছিল বলে জানা গিয়েছে। কিন্তু এখন, কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রাচীন পারমাফ্রস্টের নমুনা - হিমায়িত মাটি, পাথর এবং বরফের মিশ্রণ গলিয়ে দেখেছেন যে, একবার উষ্ণ হয়ে গেলে জীবাণুগুলি ধীরে ধীরে জীবিত হয়ে ওঠে।
প্রথমে কিছুই ঘটেনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই, দীর্ঘদিন ধরে সুপ্ত অণুজীবগুলি উপনিবেশ তৈরি করতে শুরু করে। ডেইলি মেইলের মতে, এর ফলে আর্কটিক বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কী কী জেগে উঠতে পারে তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।
ডঃ ট্রিস্টান ক্যারো, একজন ভূ-বিজ্ঞানী যিনি জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ: বায়োজিওসায়েন্সেসে প্রকাশিত গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, “এগুলি কোনওভাবেই মৃত নয়।”

খালি চোখে অদৃশ্য এই জীবাণুগুলি ফেয়ারব্যাঙ্কসের কাছে আলাস্কার পারমাফ্রস্ট রিসার্চ টানেল থেকে সংগ্রহ করা হয়েছিল। এটি একটি ভূগর্ভস্থ পথ যা ‘বরফের কবরস্থান’ নামে পরিচিত। বিজ্ঞানীরা আর্কটিক গ্রীষ্মের উষ্ণতা অনুকরণ করার জন্য ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রায় নমুনাগুলিকে উষ্ণ করেছিলেন। ছয় মাসের মধ্যে মাইক্রোবায়াল সম্প্রদায় নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায়। জৈবফিল্ম তৈরি করে। এটি ব্যাকটেরিয়ার পাতলা স্তর যা নির্মূল করা কঠিন।
আরও পড়ুন: কোয়ান্টাম মেকানিক্যালে বিরাট অবদান, পদার্থবিদ্যায় নোবেলজয়ী তিন মার্কিন বিজ্ঞানী
বিজ্ঞানীদের দলটি বলেছে, যদিও এই জীবাণুগুলি ‘সম্ভবত মানুষকে সংক্রামিত করতে পারে না’, গবেষকরা সতর্ক করে দিয়েছিলেন যে তারা এখনও গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তারা পুনরায় জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মতো গ্রিনহাউস গ্যাসগুলি ছেড়ে দেয় যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে।
ডঃ ক্যারো বলেন, দীর্ঘ, উষ্ণ আর্কটিক গ্রীষ্ম এই প্রক্রিয়াটিকে আরও শক্তিশালী করতে পারে। তিনি আরও বলেন, “আলাস্কার গ্রীষ্মে আপনার হয়তো একটি মাত্র গরম দিন থাকতে পারে, তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রীষ্মের ঋতু দীর্ঘায়িত করা যেখানে এই উষ্ণ তাপমাত্রা শরৎ এবং বসন্ত পর্যন্ত বিস্তৃত থাকে।”
এই অণুজীবের হাজার হাজার বছর ধরে বেঁচে থাকার ক্ষমতা আরও গভীর উদ্বেগের জন্ম দেয়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে বরফ গলে যাওয়ার ফলে একদিন প্রাচীন ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলি আধুনিক হোস্টদের সংক্রামিত করতে সক্ষম হতে পারে।
সুইডেনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ ব্রিজিটা ইভেনগার্ড সতর্ক করে বলেছেন যে পারমাফ্রস্ট অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া নিঃসরণ করতে পারে। “আমরা জানি যে পারমাফ্রস্ট থেকে যে দু’টি ভাইরাস বেরিয়ে আসতে পারে তা হল অ্যানথ্রাক্স এবং পক্স ভাইরাস। তা ছাড়া, এটি প্যান্ডোরার বাক্স।”
প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি বি-তে প্রকাশিত আরও একটি গবেষণায় দেখা গিয়েছে যে হিমবাহ গলে ‘ভাইরাল স্পিলওভার’ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সেই সময় ভাইরাস নতুন পোষক প্রজাতির মধ্যে প্রবেশ করে। আর্কটিক হ্রদে গলিত জল প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাচীন রোগজীবাণু প্রাণী, এমনকি মানুষকেও সংক্রামিত করার জন্য নতুন পথ খুঁজে পেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?