শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৭ অক্টোবর ২০২৫ ১৯ : ০৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শাসক দলের মতাদর্শ চাপিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। সেই গৈরিকীকরণের বিতর্কে এ বার নতুন মাত্রা যোগ করলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিংহ। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর দেওয়া ভাষণে বিশ্ববিদ্যালয়ের পরিসরে ‘আরবান নকশালদের’ সক্রিয়তা, অধ্যাপকদের বিরুদ্ধে পড়ুয়াদের ‘মন বিষিয়ে’ দেওয়ার অভিযোগ এবং ‘পিঞ্জরা তোড়’-এর মতো ছাত্র আন্দোলনকে ‘অকৃতজ্ঞতা’ বলে দাগিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে। উপাচার্যের এই মন্তব্যকে মুক্তচিন্তা ও প্রাতিষ্ঠানিক স্বশাসনের উপর নগ্ন হস্তক্ষেপ হিসেবেই দেখছেন পড়ুয়া ও শিক্ষকদের একাংশ।
গত ২৮ সেপ্টেম্বর বিজ্ঞান ভবনে ‘ভারত মন্থন ২০২৫: নকশাল মুক্ত ভারত- মোদীর নেতৃত্বে লাল সন্ত্রাসের অবসান’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এবং কেন্দ্রের শাসক দলের ঘনিষ্ঠ গবেষণা সংস্থা ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশন’-এর সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজক ছিল ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস’। সেই মঞ্চ থেকেই উপাচার্য যোগেশ সিংহ তাঁর ২৪ মিনিটের ভাষণে এই বিতর্কিত মন্তব্যগুলি করেন। ভাষণের ভিডিও পরে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
উপাচার্যের এই ভাষণকে ‘নজিরবিহীন’ এবং ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়াদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে।
নিজের ভাষণে উপাচার্য সিংহ বলেন, আজকের নকশালবাদ আর জঙ্গল থেকে পরিচালিত হয় না, বরং বিশ্ববিদ্যালয় এবং শহরগুলিই তাদের নতুন বিচরণক্ষেত্র হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২৬ সালের মধ্যে নকশালবাদ নির্মূল করার প্রচেষ্টার প্রশংসা করার পরেই তিনি শিক্ষাঙ্গনে ‘আরবান নকশালদের’ অবাধ বিচরণ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। তাঁর কথায়, “ওরা বুদ্ধিজীবীর মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। ওরা অধ্যাপক, চিকিৎসক বা সরকারি কর্মচারী যে কেউ হতে পারে, সাধারণত এরা গরিবদের পক্ষে কথা বলতে দেখা যায়।” অর্থাৎ সোজা ভাষায় গরীবদের পক্ষে কথা বললেই তিনি নকশালবাদী।
উপাচার্যের আরও অভিযোগ, “স্বপ্ন আর সারল্য” নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসা পড়ুয়াদের নির্দিষ্ট মতাদর্শের পথে চালিত করা হচ্ছে। তিনি বলেন, “ওরা পড়ায় না, বরং মগজধোলাই করে।” ২০১৬ সালের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে এনে ‘ভারত তেরে টুকড়ে হোঙ্গে, ইনশাল্লাহ ইনশাল্লাহ’-এর মতো স্লোগানের উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “অধ্যাপকেরাই যদি এই ধরনের চিন্তার উৎস হন, তাহলে কি আমাদের শিক্ষাব্যবস্থা ব্যর্থ হয়নি?” সমালোচকরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন সেই মামলায় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যোগ নেই বহুদিন আগেই তার প্রমাণ মিলেছে।
তবে উপাচার্য অবশ্য সত্যাসত্যের থেকেও বেশি গুরুত্ব দেন প্রোপাগান্ডায়। শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘বুদ্ধা ইন আ ট্র্যাফিক জ্যাম’ ছবিটি দেখার পরামর্শ দিয়ে উপাচার্য দাবি করেন, ছবিটি দেখলেই বোঝা যায় কীভাবে অধ্যাপকেরা নিজেদের মতাদর্শগত অ্যাজেন্ডা পূরণের জন্য পড়ুয়াদের আবেগ নিয়ে খেলা করেন। তাঁর মতে, এই ‘নরম, অ্যাকাডেমিক ভাষা’-র আড়ালে আসলে দেশের প্রগতিকে বাধা দেওয়ার এক ভয়ঙ্কর চক্রান্ত লুকিয়ে আছে।
উপাচার্যের মন্তব্যের পরেই বিতর্কের ঝড় শিক্ষামহলে। এই বয়ান আসলে বিজেপির শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে নিজেদের পরীক্ষাগার বানানোর বৃহত্তর পরিকল্পনারই অংশ বলে মনে করছেন সমালোচকেরা। দিল্লির এক অধ্যাপক নবীন গৌড় এই মন্তব্যকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থাকা কোনও ব্যক্তির “চূড়ান্ত অধঃপতন” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটি পশ্চাদগামী মনোভাব। বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয় যে সমস্ত গুরুতর অ্যাকাডেমিক সমস্যার সম্মুখীন হচ্ছে, তা থেকে নজর ঘোরানোর অপচেষ্টা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অস্বস্তিতে পড়ে এমন কোনও বিষয় যাতে শিক্ষকরা উত্থাপন না করেন তার জন্যই এমন মন্তব্য করা হচ্ছে।”
শিক্ষামহলের মতে, উপাচার্যের এই ভাষণ আসলে একটি অশুভ সঙ্কেত। এর মাধ্যমে শুধু ভিন্নমতকেই দমন করার চেষ্টা হচ্ছে না, বরং অধ্যাপক ও পড়ুয়াদের মধ্যে একটি ভয় ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এই ধরনের বিভেদমূলক মন্তব্য শিক্ষাব্যবস্থার মূল ভিত্তিকেই নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মত তাঁদের।
প্রসঙ্গত, শিক্ষামহলে আরএসএস বা বিজেপির শক্তি সীমিত। এই ধারণাকে বদলাতে বদ্ধপরিকর মোদি সরকার। সেই ধারা বদলাতে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই দেশের অধিকাংশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং আইআইটিগুলির মাথায় সঙ্ঘ ঘনিষ্ঠ ব্যক্তিদের উপাচার্য পদে নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষাবিদদের একটি বড় অংশের। অভিযোগ উঠেছে সিলেবাস বদল করে ঐতিহাসিক তথ্য বিকৃতি বা বৈজ্ঞানিক ভাবধারার বদলে কুসংস্কার শেখানোরও। কিন্তু এত কিছুর পরেও শিক্ষাবিদদের মধ্যে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি সঙ্ঘের রাজনৈতিক হিন্দুত্ববাদী ভাবধারা। সেকারণেই এবার অধ্যাপকদের নিশানা করছে তারা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে তেমন প্রবণতাই দৃশ্যমান বলে মত সমালোচকদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?