শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৭ অক্টোবর ২০২৫ ১৯ : ০০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরেও স্বস্তি নেই। প্রকৃতির রুদ্রমূর্তিতে তছনছ বাংলা। এদিকে দেশের আরও একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হল রাজ্যে রাজ্যে।
মঙ্গলবার মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেভাগেই এই রাজ্যগুলিতে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার থেকেই দিল্লি, গাজিয়াবাদ, গুরুগ্রামে ভারী বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবারেও আবহাওয়ার উন্নতি হয়নি। বরং একটানা ভারী বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই।
হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর-এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, ক্রমেই শক্তি বাড়াচ্ছে সাইক্লোন শক্তি। শীঘ্রই গভীর নিম্নচাপে পরিণত হবে এটি। ঝড়টি উত্তর পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে। সাইক্লোন শক্তি -র প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার বদল দেখা গেছে।
বর্ষা বিদায়ের আগেই বাংলায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল গত কয়েকদিন। উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির জেরে বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ধস ও বন্যায় উত্তরবঙ্গে মৃত্যুমিছিল জারি রয়েছে এখনও। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। যদিও ভারী বৃষ্টির দাপট খানিকটা কমেছে। পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আপাতত বাংলায় কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
অন্যদিকে একটানা ভারী বৃষ্টির জেরে মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। অক্টোবরের প্রথম সপ্তাহেই তুষারপাত। উত্তর ভারতের একাধিক পাহাড়ি শহর ঢাকা পড়ল সাদা বরফের চাদরে। বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পর্যটকরা। অক্টোবরেই তুষারাবৃত পাহাড়ের দেখা পাওয়ায় আত্মহারা সকলে।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার সিন্থানে তুষারপাত হয়েছে সোমবার সকালেই। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে গোটা পাহাড়ি এলাকা। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের আরু ভ্যালিতেও তু্ষারপাতের সাক্ষী থাকলেন পর্যটকরা। বারমুল্লা জেলার গুলমার্গেও তুষারপাত শুরু হয়েছে গতকাল রাত থেকে। আজ সকালে বরফের চাদরে ঢাকা পড়ে বিস্তীর্ণ এলাকা। পর্যটকেরাও উত্তেজিত হয়ে যান এই দৃশ্য দেখে।
গুলমার্গ ছাড়াও এদিন তুষারপাত হয়েছে সোনমার্গ সহ আরও একাধিক পাহাড়ি এলাকায়। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। ভারী বৃষ্টির জেরেই এদিন তাপমাত্রার পারদ কয়েক ডিগ্রি নেমে যায়। সোমবার গুলমার্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন শ্রীনগেরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরের হাইওয়ে সহ একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ধসের জেরে বন্ধ রয়েছে শ্রীনগর - জম্মু জাতীয় সড়ক।
এদিন সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলার হেমকুন্ড সাহিব গুরুদ্বার বরফে ঢাকা ছিল। সাতসকালে শিখ পুণ্যার্থী ও পর্যটকেরা চমকে যান দৃশ্য দেখে। উত্তরাখণ্ডেও অক্টোবরে পর্যটকদের ভিড় জমে। কেদারনাথেও পুণ্যার্থীরা মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকলেন আজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?