শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৭ অক্টোবর ২০২৫ ১৮ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে সোমবার। এর ২৪ ঘন্টার মধ্যেই, মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানাল যে- নির্বাচনমুখী বিহারে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) পরিচালনা নির্বাচন কমিশনের বিশেষাধিকার এবং একেবারেই তাদের এক্তিয়ারভুক্ত ক্ষমতা। ফলে এ ব্যাপারে শীর্ষ আদালত কোনও নির্দেশ জারি করলে তা হস্তক্ষেপ ববলে বিবেচিত হবে।
মঙ্গলবার মামলার শুনানিতে ডিভিশন বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ, নির্বাচন কমিশনের কাছে জানতে চায়, অন্য রাজ্যগুলিতে কবে বিশেষ ভোটার তালিকা শুদ্ধকরণের কাজ শুরু হবে? এছাড়া বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ৩.৬৬ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং ২১ লক্ষ ভোটারের নাম সংযোজন হয়েছে। এ সম্পর্কে বৃহস্পতিবার (৯ অক্টোবর) তথ্য সংগ্রহ করে একটি নোট প্রস্তুত করতেও সুপ্রিম কোর্ট, কমিশনকে নির্দেশ দিয়েছে।
বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বলেছে, "সব কাজে আমাদের হস্তক্ষেপের দাবি কেন? এসআইআর পরিচালনা করা নির্বাচন কমিশনের বিশেষাধিকার এবং একেবারেই তাদের এক্তিয়ারভুক্ত। আমরা যদি এর মধ্যে আসি, তাহলে তা হস্তক্ষেপ করা হবে বলে বিবেচিত হবে।"
এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আবেদনকারীদের আইনজীবী কংগ্রেস নেতা এবং সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভির দাবি, ভোটার তালিকা থেকে যাঁদের নাম মুছে ফেলা হয়েছে তাঁদের বেশিরভাগকেই কোনওভাবে অবহিত করা হয়নি। সিংভি বলেন, "নাম মুছে ফেলা হয়েছে এমন ৩.৬৬ লক্ষ লোকের মধ্যে কেউই কোনও নোটিশ পাননি। কাউকে কোনও কারণ জানানো হয়নি। আপিলের বিধান থাকলেও কোনও তথ্য না থাকায় আপিলের প্রশ্নই ওঠে না।"
আবেদনকারীদের মধ্যে অন্যতম অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। এই সংগঠনের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার কথা তুলে ধরেন। তাঁর কথায়, "চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর, আমরা দেখেছি ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে। ২০০৩ সালের এসআইআর-এর নির্দেশিকা এবং ২০১৬ সালের আরেকটি নির্দেশিকা পেয়েছি যেখানে ভুয়ো ভোটারদের কীভাবে অপসারণ করতে হবে তা ব্যাখ্যা করা হয়েছে। এসআইআর সমস্যা সমাধানের পরিবর্তে সমস্যাগুলিকে আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি জটিল করেছে। স্বচ্ছতার সম্পূর্ণ অভাব রয়েছে। আদালতের নির্দেশের পরেই ৬৫ লাখ বাদ পড়া ভোটারদের তথ্য সরবরাহ করা হয়েছিল। কমিশন নির্দেশিকা অনুসারে তথ্য আপলোড করেনি।"
জবাবে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেন, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি বলেন, খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকার কপি রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর, নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। যেখানে এসআইআর-এর পরে প্রায় ৭.৪২ কোটি ভোটারের নাম ভোটার তালিকায় উল্লেখ করা হয়েছে। মোট ৬৮ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর তা সংশোধন করে ২১ লক্ষ ভোটারের নাম আবার তালিকায় যুক্ত করা হয়।
শুনানির সময়, সুপ্রিম কোর্ট আবেদনকারীদের এমন কিছু ব্যক্তির তালিকা দিতে বলেছে যারা দাবি করেছেন যে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তারা আপিল করতে পারবেন না। বেঞ্চ বলেছে, "আমাদের বুঝতে হবে কীভাবে এই ব্যবস্থা কাজ করে। তারা সদর দপ্তর থেকে তথ্য দেবে না। তাদের মাঠ পর্যায়ে যাচাই করতে হবে। প্রশ্ন হল, আমরা কার জন্য এটা করছি? কেন মানুষ এগিয়ে আসছে না? আমাদের কাছে অন্তত ১০০ জনের একটি তালিকা থাকা উচিত যাদের এই অভিযোগ আছে এবং তাঁরা বলছেন যে আপিল করতে চান, কিন্তু তাদের কোনও আদেশ দেওয়া হয়নি।" বেঞ্চ বলেছে।
আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর, ২০২৫) এই মামলার পরবর্তী শুনানি।
নির্বাচন কমিশন সোমবার বিহার বিধানসভা নির্বাচনের জন্য দুই ধাপের ভোটগ্রহণ ঘোষণা করার পর এটি ছিল এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রথম শুনানি। বিহারে ৬ এবং ১১ নভেম্বর ভোটগ্রহণ হবে, ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?