মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৭ অক্টোবর ২০২৫ ১৮ : ১৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: লন্ডনে মাত্র তিন বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হল এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে। প্রায় দু'বছর আগের এই ঘটনায় মেট্রোপলিটন পুলিশের অভিযোগ, ওই দম্পতি তাঁদের শিশুকন্যাকে 'ইচ্ছাকৃতভাবে অনাহারে' রেখেছিলেন, যার জেরেই তার মৃত্যু হয়। ঘটনা ঘিরে তোলপাড়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৩৪ বছর বয়সি মনপ্রীত জাটানা এবং ৩৬ বছরের জসকীরত সিংহ কে তাঁদের মেয়ে পেনেলোপি চন্দ্রিকে খুনের অভিযোগে মঙ্গলবার লন্ডনের ওল্ড বেইলি ক্রিমিনাল কোর্টে পেশ করা হয়।
সংবাদমাধ্যম সূত্র অনুসারে, হত্যা ছাড়াও তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, শিশুমৃত্যুতে মদত দেওয়া এবং সন্তানকে পরিত্যাগ করে অকারণে শারীরিক ও মানসিক কষ্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, বিচারক লিন টেটন আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অভিযুক্ত দু'জনকেই বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ওই দিনই তাঁরা নিজেদের দোষ স্বীকার বা অস্বীকার করবেন। তার ভিত্তিতেই স্থির হবে মামলার পরবর্তী গতিপ্রকৃতি- সাজা ঘোষণা হবে, নাকি জুরি বিচার শুরু হবে।
খবর মারফত জানা গিয়েছে, প্রসিকিউশনের দাবি, জাটানা এবং জসকীরত 'দীর্ঘ সময় ধরে' তাঁদের মেয়ের উপর অত্যাচার চালিয়েছেন এবং তাকে 'ইচ্ছাকৃতভাবে অনাহারে' রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। জানা গিয়েছে, পরিবারটি নিরামিষাশী ছিল এবং তাঁদের খাদ্যতালিকায় মূলত দই, ডাল এবং মাখনই থাকত। পশ্চিম লন্ডনে তাঁদের বাড়ির অবস্থাও অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল বলে পুলিশ জানিয়েছে। আদালতকে জানানো হয়, ২০২৩ সালের ডিসেম্বরে পুলিশ পেনেলোপির 'অপুষ্টিতে জীর্ণ শীর্ণ' দেহ একটি চাদরে মোড়া অবস্থায় উদ্ধার করে। পরীক্ষার পর জানা যায়, অপুষ্টির কারণেই শিশুর মৃত্যু হয়েছে। প্রসিকিউশনের তরফে উদ্ধৃতি দিয়ে বলা হয়, "দীর্ঘদিনের ফল৷ কার্যত বহু মাস অনাহারে থাকার দরুন মারাত্মক কিটোঅ্যাসিডোসিস-এ আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।"
এর আগে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছিল, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় হেইসের পেনাইন ওয়ের একটি বাড়িতে লন্ডনের জরুরি পরিষেবা দলকে তলব করা হয়। সেখানেই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর বেশ কয়েক বছর ধরে শিশুটির মৃত্যুর তদন্ত চলছিল। অবশেষে গত মাসে জাটানা এবং জসকীরতকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তৎকালীন এক বিবৃতিতে পুলিশ জানিয়েছিল, "ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)-এর সঙ্গে আলোচনার পর মেয়েটির মৃত্যুর ঘটনায় দু'জনকেই খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।"
ফৌজদারি আদালতে এই ধরনের মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানি পর্যন্ত খবর প্রকাশের উপর আইনি নিষেধাজ্ঞা থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?