শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৭ অক্টোবর ২০২৫ ১৮ : ১৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অনলাইনে লেনদেন এখন অতি পরিচিত, স্বাভাবিক, টাকা ট্রান্সফার পদ্ধতি হিসেবে। উন্নত প্রযুক্তির যুগে একাধিক অনলাইন অ্যাপের মাধ্যমে সহজেই, এক জায়গায় বসে অন্য জায়গার মানুষকে মোটা অঙ্কের টাকা পাঠানো যায়। ফোন থেকেই পাঠানো যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। ভুল করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ইউপিআই আইডিতে টাকা পাঠিয়ে ফেলেন যদি? অর্থাৎ ওঁকে পাঠাতে গিয়ে টাকা যদি চলে যায় তাঁর কাছে? তাহলে? টাকা কি গেল? নাকি রয়েছে ফেরত পাওয়ার সহজ উপায়?
তথ্য, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরেও যদি ভুল কারও কাছে টাকা চলে যায়, তখন ওই অঙ্কের টাকা ফিরে পাওয়ার উপায় কী?
তথ্য-
প্রেরক যদি, Google Pay(গুগল পে), PhonePe(ফোন পে), Paytm(পেটিএম), অথবা BHIM(ভীম) ব্যবহার করে থাকেন, তাহলে অবিলম্বে তাঁদের গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। সঙ্গে রাখতে হবে বেশকিছু তথ্য-
. লেনদেনের রসিদ
. UTR নম্বর (অনন্য লেনদেনের রেফারেন্স)
. লেনদেনের তারিখ এবং টাকার পরিমাণ
অভিযোগ নথিভুক্ত করার পর NPCI (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া)-এর মাধ্যমে টাকা ফেরতের অনুরোধ জানানো হবে। লেনদেনের বিবরণ সঠিক হলে, বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক দিনের মধ্যে টাকা প্রেরকের অ্যাকাউন্টে ফেরত পাঠানো হয়।
যদি অ্যাপ সাপোর্ট সাহায্য না করে, তাহলে NPCI ওয়েবসাইটে যেতে হবে। NPCI মামলাটির তদন্ত করবে এবং বৈধ প্রমাণিত হলে, টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্ককে নির্দেশ দেবে।
আরও পড়ুন: তেজস্বী যাদবকে কি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, পিকে-র আসন বাছাই নিয়ে জল্পনা, পারদ চড়ছে বিহারে
এই প্রসঙ্গে উল্লেখ্য, বুধবার মুদ্রানীতি কমিটি বৈঠকের পর ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনে চার্জ আরোপের কোনও প্রস্তাব বর্তমানে আরবিআইয়ের কাছে নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে ইউপিআই বিনামূল্যে থাকবে কি না, এনিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই গভর্নরের এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইউপিআই-কে সম্পূর্ণ বিনামূল্যে রাখার মডেল নিয়ে আরবিআই পূর্বে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। মূলত টেকসই অর্থনৈতিক কাঠামো বজায় রাখার জন্য ডিজিটাল লেনদেনের এত বড় অবকাঠামো দীর্ঘমেয়াদে কীভাবে চালানো সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গভর্নর নিজেই।
আরও পড়ুন: 'তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন', সোমে রক্তাক্ত খগেন মুর্মু, মঙ্গলে বিজেপি সাংসদকে
গত জুলাই মাসে মুম্বইয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস বিএফএসআই সামিটে বক্তব্য রাখতে গিয়ে মালহোত্রা বলেন, “ইউপিআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। সরকার এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এটি জনগণের জন্য বিনামূল্যে থাকবে এবং সরকারই এটির ভর্তুকি দিচ্ছে। এপর্যন্ত এর ভালো ফলও পাওয়া গেছে।” তিনি আরও জানান, সরকারের এই উদ্যোগের ফলেই আজ দেশে ডিজিটাল লেনদেন অভূতপূর্ব গতিতে বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ইউপিআই-এর ক্ষেত্রে ব্যবহারকারীরা কোনও লেনদেন চার্জ দেন না। সরকারই প্রয়োজনীয় খরচ বহন করছে এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে ভর্তুকি দিচ্ছে। এই নীতির কারণে গত কয়েক বছরে ভারতের ডিজিটাল অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?