শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সার্ভিস রিভালভার দিয়েই পরপর গুলি! ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হরিয়ানার শীর্ষ পুলিশকর্তার রক্তাক্ত দেহ

পল্লবী ঘোষ | ০৭ অক্টোবর ২০২৫ ১৮ : ১৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার শীর্ষ পুলিশকর্তার বাড়িতে পরপর গুলির আওয়াজ। খবর পেয়েই তড়িঘড়ি হাজির হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বাড়িতে পৌঁছেই চক্ষু চড়কগাছ সকলের। ফাঁকা বাড়িতে সার্ভিস রিভালভার দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছেন হরিয়ানার শীর্ষ পুলিশকর্তা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের সেক্টর ১১-এ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, হরিয়ানার শীর্ষ পুলিশ কর্তা অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়াই পুরন কুমার নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন। নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। বাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার ঘটনার সময় বাড়িতে ছিলেন না পুলিশ কর্তার স্ত্রী আইএএস আধিকারিক অমনিত পি কুমার। বর্তমানে জাপান সফরে রয়েছেন তাঁর স্ত্রী। মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির নেতৃত্বে রাজ্য প্রতিনিধি দলের হয়ে জাপানে গিয়েছেন তিনি। আগামিকাল বুধবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে। চণ্ডীগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কানওয়ারদীপ কৌর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টা বেজে ৩০ মিনিট নাগাদ সেক্টর ১১ থানা এলাকায় গুলি চালানোর খবর পায় পুলিশ। 

 

তড়িঘড়ি করে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়াই পুরন কুমারের বাড়িতে পৌঁছয় পুলিশ বাহিনী। তাঁর বাড়ি থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তার সুস্পষ্ট কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। কোনও সুইসাইড নোট রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। জোরকদমে তদন্ত চলছে। 

 

আরও পড়ুন: পর্ন ছবি দেখে অস্বাভাবিক যৌনতার ইচ্ছে, ৫ বছরের নাবালিকাকে লজেন্সের লোভ দেখিয়ে ধর্ষণ পাশের বাড়ির দাদার

 

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে আরও এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। পুলিশ ভ্যানের মধ্যে লুটিয়ে ছিল দুই পুলিশ কর্মীর গুলিবিদ্ধ, রক্তাক্ত দেহ। দেহ দু'টি উদ্ধারের পর সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল জম্মু ও কাশ্মীরে। ময়নাতদন্তের পরেই চোখ ছানাবড়া পুলিশের। খুন ও আত্মহত্যার ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল জম্মু ও কাশ্মীরের উধমপুরে। রবিবার ভোরবেলায় উত্তর কাশ্মীরের সুপুর থেকে রেয়াসি জেলার একটি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন তাঁরা। কালী মাতা মন্দিরের কাছে একটি পুলিশ ভ্যান থেকে দুই পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়েই দু'জনের মৃত্যু হয়েছে। 

 

পুলিশ সূত্রে খবর, গাড়ির মধ্যে চালকের সঙ্গে ঝামেলা চলছিল এক হেড কনস্টেবলের। বচসার মাঝেই কনস্টেবল গুলি করে চালককে খুন করেন। এরপর গুলি চালিয়ে নিজে আত্মঘাতী হন। সেই সময় গাড়িতে আরও এক কনস্টেবল ছিলেন। তিনি কোনও মতে পালিয়ে প্রাণে বাঁচেন। 

 

সেই কনস্টেবল পুলিশে খবর দিলে দুই পুলিশ কর্মীর দেহ উদ্ধার করা হয়। কী কারণে দু'জনের মধ্যে ঝামেলা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। একে ৪৭ বন্দুক দিয়ে খুন ও আত্মহত্যার ঘটনাটি ঘটানো হয়েছে। সেটি উদ্ধার করেছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া