শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৭ অক্টোবর ২০২৫ ১৭ : ৫৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নতিতে পদক্ষেপ করেছে মধ্যপ্রদেশ সরকার। 'সক্ষম অঙ্গনওয়াড়ি' আধুনিকীকরণ অভিযানের অংশ হিসাবে উমারিয়া জেলার ১১৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। এইসব কেন্দ্রে চকচকে নতুন এলইডি টিভি এবং জলের ফিল্টার বিতরণ করা হচ্ছে। কিন্তু মজার বিষয় হল, এই ১১৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেশিরবাগেই নেই বিদ্যুৎ সংযোগ!
উমারিয়ায় ৭৮৬টি অঙ্গনওয়াড়ির মধ্যে মাত্র ৩২২টিতে বিদ্যুৎ রয়েছে। তাহলে কীভাবে, ১১৬টি বিদ্যুৎবিহীন কেন্দ্রে এলইডি, জলের ফিল্টার লাগানোর তালিকায় স্থান পেল? প্রশ্ন করায় ছোটি সালাইয়ার অঙ্গনওয়াড়ি কর্মী বন্দনা সিং হেসে বলেন, "আমরা এলইডি পেয়েছি, কিন্তু বিদ্যুৎ নেই। আপাতত, ফিল্টার ও টিভি দেয়ালের অলঙ্কারের মতই রয়েছে।" পাত্রেইয়ের পুষ্পা সিং বলেন, "বিদ্যুৎ এলে আমরা মায়েদের পুষ্টি সম্পর্কে শেখানোর জন্য এলইডি টিভি ব্যবহার করব।"

আরও খোঁজখবর করায় জানা গিয়েছে, শুধু বিদ্যুৎ সংযোগই নয়, উন্নয়নের জন্য উমারিয়া জেলার যে ১১৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেছে নেওয়া হয়েছে তার অনেকগুলিতে জলের সংযোগও নেই। ফলে ফিল্টার মেশিনগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা দূর থেকে জল আনেন। তবুও প্রশাসনের আমলারা জোর দিয়ে বলেন যে, ফিল্টারগুলি "শীঘ্রই কাজ করবে।"
আরও পড়ুন- এ কেমন চিকিৎসক? মুসলিম বলে প্রসূতির চিকিৎসা করতে অস্বীকার! শুরু তদন্ত
এনডিটিভি মহিলা ও শিশু উন্নয়ন কর্মকর্তা দিব্যা গুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেছেন, "১১৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে 'সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র' হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং টিভি, আরও সিস্টেম ফিল্টার দেওয়া হয়েছে। যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য মধ্যপ্রদেশ বিদ্যুৎ বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই সংযোগ প্রদান করা হবে।'

'সক্ষম অঙ্গনওয়াড়ি' মিশন কী?
সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০ প্রোগ্রামের অধীনে ভারতের গ্রামীণ শিশু যত্ন কেন্দ্রগুলির একটি আধুনিক, উন্নত সংস্করণকে বোঝায়। এই কেন্দ্রগুলির লক্ষ্য, ছয় বছরের কম বয়সী শিশু, কিশোরী মেয়ে এবং গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য সমন্বিত পুষ্টি, শৈশবকালীন যত্ন এবং শিক্ষা পরিষেবা প্রদান করা। এই কর্মসূচি অপুষ্টি মোকাবিলা এবং স্বাস্থ্য, সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উন্নত পরিকাঠামো, উন্নত পুষ্টি এবং আধুনিক পরিষেবা প্রদানের উপর আলোকপাত করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?